ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
৫ বছরের ILR নিয়ে স্বস্তির ইঙ্গিত, চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় যুক্তরাজ্য শিশুদের ফোনে অশ্লীল ছবি ঠেকাতে অ্যাপল-গুগলকে আইনে বাধ্য করছে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রে স্টেট রিপ্রেজেন্টেটিভ: ফের দলীয় মনোনয়ন পেলেন আবুল খান লন্ডনে বিবিসিসিআই’র ‘ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার’ প্রতিষ্ঠার ঘোষণা ৩,২০০ ডলারের আইফোন ‘ডুয়ো’ কিনতে কোন দেশের মানুষের কত মাসের আয় প্রয়োজন? আইপ্যাডের মতো খোলে, আইফোনের মতো ভাঁজ হয়-অ্যাপলের নতুন চমক 'ডুয়ো' বিরল ক্যানসারে আক্রান্ত বিবিসির পরিচিত মুখ মরিয়ম মোশিরি যুক্তরাজ্যে স্থায়ী চাকরিতে নিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর

মুক্তিযুদ্ধের সংগঠক লেখক,আইনজীবী আব্দুল আজিজের ইন্তেকাল

প্রকাশিত: ২২ অক্টোবর ২০২২, ১১:০৯ পিএম

মুক্তিযুদ্ধের সংগঠক লেখক,আইনজীবী আব্দুল আজিজের ইন্তেকাল
পূর্ব লন্ডনের সুপরিচিত মুক্তিযুদ্ধের সংগঠক , সমাজকর্মী, রাজনৈতিক,লেখক, গীতিকার আইনজীবী আব্দুল আজিজ আর আমাদের মধ্যে নেই। তিনি বার্ধক্য কারণে নানা অসুস্থতায় ভুগছিলেন, গত ২১ অক্টোবর পূর্ব লন্ডনের একটি কেয়ারহোমে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন। মরহুম আজিজ ছিলেন আদর্শবান, ন্যায়পরায়ণ একজন আইনজীবী এবং সমাজসেবক। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ আন্দোলনকালীন সময়ে প্রবাসে তিনি ছিলেন একনিষ্ঠ সংগঠক। লাখো বাঙালিদের উদ্বুদ্ধ করতে প্রবাসে  মুক্তিযুদ্ধের তহবিল সংগ্রহে তাঁর লেখা জনপ্রিয় গানগুলো নিয়ে ২টি রেকর্ড  বের করে এইচ এমভি ও ভারতের সুরেলা প্রোডাকশন্স। বিশেষ করে তাঁর লেখা গান - বাঙালি যত জাগোরে আবার, নেই কোন ভয় বাংলার হবে জয়....।এবং আয়রে সবাই আজাদির নায়ে মুজিব কাণ্ডারি।... উস্তাদ হরিদাস গাঙ্গুলীর সুর ও কণ্ঠে গান ২টি সে সময় ছিলো বাঙালির ঘরে ঘরে এক শক্তিশালী মন্ত্রের মতো। হাজার হাজার রেকর্ড বিক্রি করে মুক্তিযুদ্ধ তহবিল সংগ্রহ করা হয়। ষাট, সত্তর ও আশির দশকে দেশ থেকে আগত তরুণ ও যুবকদের শিক্ষার ক্ষেত্রে, সামাজিক আন্দোলনে সংগঠিত করা, ইংরেজি শিক্ষা ও দোভাষী হিসাবে যুক্তরাজ্যের হোম অফিসসহ একজন আইনজীবী হিসাবে কমিউনিটির জন্য অসাধারণ ভূমিকা রাখেন। বাংলা ভাষায় লেখালেখির পাশাপাশি তিনি   ইংরেজি মূলধারার দৈনিকগুলোতে নিয়মিত ফিচার, প্রবন্ধ, কবিতা লিখতেন। আব্দুল আজিজ কনজারভেটিভ পার্টির লিডার মার্গারেট থ্যাচার প্রধানমন্ত্রী থাকা কালীন সময় পর্যন্ত তিনি লেডি থ্যাচারের অত্যন্ত কাছের মানুষ হিসাবে পার্টির হয়ে কাজ করেছেন। তিনি ১৩৪৩ সালে  সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার দেবারাই গ্রামে জন্মগ্রহণ করেন। সিলেটের ঢাকাদদক্ষিণ হাইস্কুল থেকে এসএস সি,   মদনমোহন কলেজ থেকে ডিগ্রি ও চিটাগাং ইউনিভার্সিটি থেকে এমএ সমাপ্তি করে উচ্চ শিক্ষার জন্য আইন বিষয়ে পড়াশুনার জন্য ১৯৬২ সালে লন্ডন আসেন। তিনি ছাত্রজীবন থেকে এলাকায় একজন দানশীল ও সমাজ কর্মী হিসাবে স্কুল, কলেজ, রাস্তা ও শিক্ষার ক্ষেত্রে এলাকায় বিশেষ ভূমিকা রাখেন।  মদনমোহন কলেজে পড়াকালীন সময়ে তিনি সেই কলেজের একজন দাতা সহ দেবারাই  প্রাইমারি স্কুল প্রতিষ্ঠা ও নানা প্রতিষ্ঠানের আজীবন একজন সম্মানীয় ব্যক্তি হিসাবে সুপরিচিত। তাঁর সারা জীবনের আয়ের বেশির ভাগ অর্থ মানব কল্যাণে বিভিন্ন চ্যারিটি  সংস্থা, দেশের গরীবলোক ও বিভিন্ন গরিব দেশ্যগুলোতে দান করে গেছেন । আগামী ২৪ অক্টোবর সোমবার ইস্ট লন্ডন মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং গার্ডেন অব পিসে তাঁকে সমাহিত করা হবে।