ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
৫ বছরের ILR নিয়ে স্বস্তির ইঙ্গিত, চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় যুক্তরাজ্য শিশুদের ফোনে অশ্লীল ছবি ঠেকাতে অ্যাপল-গুগলকে আইনে বাধ্য করছে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রে স্টেট রিপ্রেজেন্টেটিভ: ফের দলীয় মনোনয়ন পেলেন আবুল খান লন্ডনে বিবিসিসিআই’র ‘ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার’ প্রতিষ্ঠার ঘোষণা ৩,২০০ ডলারের আইফোন ‘ডুয়ো’ কিনতে কোন দেশের মানুষের কত মাসের আয় প্রয়োজন? আইপ্যাডের মতো খোলে, আইফোনের মতো ভাঁজ হয়-অ্যাপলের নতুন চমক 'ডুয়ো' বিরল ক্যানসারে আক্রান্ত বিবিসির পরিচিত মুখ মরিয়ম মোশিরি যুক্তরাজ্যে স্থায়ী চাকরিতে নিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর

ঈদের ছুটি

প্রকাশিত: ০২ জুলাই ২০২২, ০৫:১৪ পিএম

ঈদের ছুটি
ব্রিটেনে ঈদের ছুটি নিয়ে বেশ কয়েক বছর ধরে আন্দোলন হচ্ছে। যদিও সরকারী ভাবে দিনটি ছুটির দিন নয় তবে প্রতিটি বিভাগেই এই দিনে মুসলমান কর্মচারীবৃন্দ ছুটি নিতে পারেন। প্রায় প্রতিটি বিভাগে  বেতন সহ আবার কোন কোন ক্ষেত্রে বেতন ছাড়া। স্কুল কলেজ গুলোতে বেতন সহ তবে তা বছরের শুরুতেই বুক করে রাখতে হয়। তবে সমস্যা হলো বাংলাদেশী সম্প্রদায়কে নিয়ে। এদের বেশীর ভাগই কাজ করেন কারী ইন্ডাস্ট্রিতে। তারা ঈদে ছুটি পান না। কিছু কিছু ক্ষেত্রে তারা ঈদের নামাজের জন্য টাইম অফ পান, অর্থাৎ নামাজ পড়েই কাজে যেতে হয়।ঈদ হলো খুশীর দিন কিন্তু এরা সেই খুশী থেকে বঞ্চিত হোন। কিন্তু এই ব্যবসায়ীদের প্রায় ৯৯ ভাগই মুসলমান। এরা দেশে মসজিদ মাদ্রাসা তৈরী করেন। এদেশের বাংলা টিভি তে হুজুরগণ  যখন ওয়াজ নসিহত করেন তখন এরা দেদারসে টাকা দেন।  কিন্তু তার মুসলিম কর্মচারী কে ঈদের খুশীতে শরিক করতে রাজি নন। ঈদের দিনে  ব্যবসায় ছাড় দিতে তারা বুকের হিম্মত রাখেন না। এখানে দেখা যায় প্রতিটি কর্মচারীরা ঈদের ছুটি চান আবার এরাই যখন মালিকের কাতারে যোগ দেন তখন ছুটি দিতে রাজী হোন না। বছরভর ব্যবসা করেও একটি দিনের ব্যবসার লোভ তারা ছাড়তে পারেন না। নিজেরা যখন নিজেদের ধর্মের প্রতি এই নূন্যতম শ্রদ্ধা রাখতে ব্যর্থ হয়ে অন্যদের কাছ থেকে দাবী আদায়ের ডাক দেন তখন সে ডাকে সাড়া পাওয়ার কোন আশা থাকে না।আসুন ঈদ মুসলমান দের জীবনে কতটা গুরুত্বপূর্ণ তা মুসলমানদের প্রমাণ করার সময় হয়েছে ।ধর্ম শুধু প্রচার করার বিষয় নয় । আপনার ধর্ম আপনার ব্যবহারে, আচারে, আচরণে প্রকাশ পাবে। রেণু লুৎফা :  শিক্ষাবিদ ও লেখক,  লন্ডন।