ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
৫ বছরের ILR নিয়ে স্বস্তির ইঙ্গিত, চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় যুক্তরাজ্য শিশুদের ফোনে অশ্লীল ছবি ঠেকাতে অ্যাপল-গুগলকে আইনে বাধ্য করছে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রে স্টেট রিপ্রেজেন্টেটিভ: ফের দলীয় মনোনয়ন পেলেন আবুল খান লন্ডনে বিবিসিসিআই’র ‘ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার’ প্রতিষ্ঠার ঘোষণা ৩,২০০ ডলারের আইফোন ‘ডুয়ো’ কিনতে কোন দেশের মানুষের কত মাসের আয় প্রয়োজন? আইপ্যাডের মতো খোলে, আইফোনের মতো ভাঁজ হয়-অ্যাপলের নতুন চমক 'ডুয়ো' বিরল ক্যানসারে আক্রান্ত বিবিসির পরিচিত মুখ মরিয়ম মোশিরি যুক্তরাজ্যে স্থায়ী চাকরিতে নিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর

বিলেতে কারী শিল্পে ঈদের ছুটি সময়ের দাবি

প্রকাশিত: ০৩ জুলাই ২০২২, ০২:৪০ এএম

বিলেতে কারী শিল্পে ঈদের ছুটি সময়ের দাবি
সমাজে অনেক অসংগতি ও অসুবিধা নিয়েই আমাদের বসবাস। আবার এগুলোর অনেকটাই সহযেই সমাধানযোগ্য, তাও সঠিক । শুধু একটু আন্তরিকতা ও স্বদিচ্ছার দরকার। ব্রিটেনে ইন্ডিয়ান রেস্টুরেন্ট বা কারী ইন্ডাষ্ট্রি বাংলাদেশির বিশেষ করে আমাদের পূর্বপুরুষদের অসামান্য ত্যাগ, উদ্ভাবন এবং পূর্ব- পাশ্চাত্যের রুচি ও স্বাদের এক বিষ্ময়কর মাইল ফলক। ইমিগ্ৰেন্টের এ দেশে পৃথিবীর প্রতিটি কর্ণারের মানুষ ঘড়ি ধরে বিভিন্ন সেক্টরে কাজ করে। কিন্তু কারী শিল্প এমন, এখানে ঘড়ি ধরে কাজ চলে না এবং সব হাতে তা সম্ভব ও হয় না। এ যেন মহীরুহ হয়ে উঠে একমাত্র বাঙালির হাতেই, কারণ এরাই ওর স্রষ্টা। এবং মনের মাধুরী দিয়ে আনসোস্যাল আওয়ারে এ শিল্পকে বৈচিত্র্য দিতে এবং ভোজন বিলাসীদের সন্তুষ্ট করতে তাদের ও কার্পণ্যতা দেখা যায় না। একটা সময় ছিল যখন পরিবার -পরিজন দেশে রেখে এ শিল্পের শ্রমিকরা রেস্টুরেন্টে থেকেই কাজ করতেন। ঈদ- পার্বনে ওখানে থেকেই সঙ্গী- সাথীদের নিয়ে উৎসব পালন করতেন, দেশে টাকা পাঠিয়ে ফেলে আসা স্বজনদের সাথে উৎসবের আনন্দ ভাগ করতেন। তখন কাজে ছুটি নেয়ার প্রসঙ্গ আসতো না। তাছাড়া বিলেতে এত মসজিদ বা ঈদের নামাজের ব্যবস্থাও ছিলনা। কিন্তু সময়ের ব্যবধানে আজ অধিকাংশের পরিবার- পরিজন ব্রিটেনে, বাচ্চারা বড় হয়ে স্কুল কলেজে, অনেকেই আবার নাতি -নাতনী বা বর্ধিত আত্মীয়তায় সুসংহত। প্রায় প্রতিটি এলাকায় গড়ে উঠেছে মসজিদ, উপাসনালয় - যেখানে এক বড় অবদান রয়েছে বেশীরভাগ রেস্টুরেন্ট ব্যাবসায়ীদের। এইসব কারণে এখন ঈদের ছুটি  একটি জুরালো সময়ের দাবী।  তবে অনেকের প্রশ্ন মুসলমানদের এই দুই ঈদে স্টাফের ছুটি বাধ্যতামূলক হবে, নাকি রেস্টুরেন্ট বন্ধ থাকবে? এ নিয়ে বিবেকে প্রশ্ন জাগে, যখনই নিজের আত্বীয় বা বন্ধু- বান্ধব কাজের কারণে ঈদের দিনের আমেজ থেকে বঞ্চিৎ হতে দেখি। ব্রিটেনে ঈদের ছুটি - বলতে গেলে অত্যন্ত ন্যায্য একটা দাবি। যা বোধকরি সচেতন ও মানবিক মানুষ মাত্রই স্বীকার করবেন। সমাজে পরিবর্তন আনতে হলে প্রথমে নিজেকে পরিবর্তন করতে হয়। তাই আমার ব্যবসা প্রতিষ্ঠান ঈদের দিনে বন্ধ রাখি। খ. আমাদের রেষ্টুরেন্ট বা টেকওয়ের মালিকগণের প্রায় সকলেই মুসলিম হওয়া সত্বেও এখনও একমত হতে পারছেন না ঈদে রেষ্টুরেন্ট বন্ধ রেখে সবাইকে ছুটি দেয়ার ব্যাপারে। বাইরে থেকে মনে হয়-  স্টাফদের প্রতি তাদের সহানুভূতির কমতি নেই। কিন্তু মালিকপক্ষ যখনই  আর্থিক ব্যাপারটি বিবেচনায় নেন, তখনই তারা পিচ পা হোন। আমার মনে হয় মালিকদের একটি ভ্রান্ত ধারণা ও  সদিচ্ছার অভাব আছে। কারণ বৎসরে দুই দিন রেষ্টুরেন্ট বা টেকওয়ে বন্ধ রাখলে কাষ্টমাররা অন্যত্র চলে যাবে এবং ব্যবসার ক্ষতি হবে বলে তাদের বিশ্বাস। আসলে কী তাই?  অনেকের মতো আমিও তা মনে করিনা। কারণ ঈদের দিনে সব কটি ইন্ডিয়ান রেষ্টুরেন্ট বন্ধ থাকবে ঘোষিত হলে- এটা কোন সমস্যা হবে না।  এবং এই বিষয়টি  কারী ইন্ড্রাস্ট্রির সংগঠনগুলোর  সমন্বিত উদ্যোগের  মাধ্যমে তা বাস্তবায়ন সম্ভব। তাছাড়া অগ্রিম এ ঘোষণা কাষ্টমাররাও সাদরে মেনে নেবে।  আমরা জানি The English moves on plan. ওরা বন্ধের দিনে না এসে অন্যদিন রেষ্টুরেন্টে খেতে আসবে।  কোন মানুষ এমনিতেও সপ্তাহে ৭ দিন রেস্টুরেন্টে খেতে আসে না। সুতরাং আর্থিক ক্ষতির ভয়টি এখানে  অমূলক। তাছাড়া, এর আরেকটি গুণগত দিক হতে পারে- সারাদেশে ঈদের দিনে রেস্টুরেন্ট বন্ধ রেখে মেইনস্ট্রিমে ঈদ উৎসবের প্রচার ও প্রসার। ঈদের খুশী পরিবারকে নিয়ে উদযাপন  করতে না পারলে যে কারোর মন খারাপ হবে। আমাদের রেষ্টুরেন্টের বেশীরভাগ মালিক মুসলমান, তাই পারিবার-স্বজনদের  নিয়ে ঈদ উদযাপনের অনুভূতি আলাদা করে বুঝানোর প্রয়োজন নেই। আরেকটি বিষয় বিবেচ্য,  কারী ইন্ড্রাস্ট্রিতে  স্টাফ সংকট রয়েছে। ব্রিটেনে বেড়ে ওঠা বা ব্রিটিশ প্রজন্ম এই পেশায় আকৃষ্ট হচ্ছে না । এর অন্যতম কারণ হচ্ছে- কারী ইন্ড্রাস্ট্রিতে প্রফেসনালিজম , টাইম ম্যানেজমেন্ট, স্টাফ ওয়েলফেয়ার  ইত্যাদি মোটাদাগে অভাব।তার সাথে রয়েছে মুসলমানদের বড় দুই ধর্মীয় উৎসব ঈদের দিনে ছুটি না থাকা। সহজ কথায় বলা যায়- ব্রিটেনে বাংলাদেশী কমিউনিটির  অর্থনৈতিক ভিত্তি দাড় করতে অগ্রণী ভূমিকা রাখা বাংলাদেশী কারী ইন্ড্রাস্ট্রিতে  বছরের দুই  ঈদে ছুটি কার্যকর করা  সময়ের  দাবি। এ দাবী  উপেক্ষিত হওয়া  মানে  এ শিল্প লোকবল ও মেধা শুন্যতা থেকে বের কঠিন থেকে কঠিনতর হবে দিন দিন। জামাল উদ্দিন :  কমিউনিটি সংগঠক ও ব্যবসায়ি , লন্ডন ।