ঢাকা ২৭ ভাদ্র ১৪৩৩, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৭ ভাদ্র ১৪৩৩, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
ভেনিস চলচ্চিত্র উৎসবে ২৫ মিনিট করতালি: কী আছে এই এআই-হত্যা প্রামাণ্যচিত্র ‘নাজা’য়! ইংল্যান্ডের হাসপাতালে অপেক্ষমাণ তালিকা ৯ মাসের মধ্যে সর্বোচ্চ BFF সুপার কাপ ২০২৬: ১৩ সেপ্টেম্বর মাঠে নামছে ১৬ দল, গ্রুপ বিন্যাস চূড়ান্ত যুক্তরাষ্ট্রে এক সেমিস্টার পড়ার সুযোগ বাংলাদেশি শিক্ষার্থীদের, YES প্রোগ্রামের বিস্তারিত প্রবাসীদের পাসপোর্ট-এনআইডি সেবা সহজ করতে সরকারের নতুন উদ্যোগ ডিমেনশিয়া রোগীর কেক লাগবে না বলায় বরখাস্ত কেয়ার নার্স, প্রকাশ পেল এনএইচএসের অপেক্ষমাণ তালিকার নতুন চিত্র ভেনিসে আজমেরী হক বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালি বিএনপির সংবাদ সম্মেলন ইতালিতে ডাকাত রুখতে গিয়ে আহত বাংলাদেশিসহ ৪ ৫ বছরের ILR নিয়ে স্বস্তির ইঙ্গিত, চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় যুক্তরাজ্য শিশুদের ফোনে অশ্লীল ছবি ঠেকাতে অ্যাপল-গুগলকে আইনে বাধ্য করছে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রে স্টেট রিপ্রেজেন্টেটিভ: ফের দলীয় মনোনয়ন পেলেন আবুল খান লন্ডনে বিবিসিসিআই’র ‘ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার’ প্রতিষ্ঠার ঘোষণা ৩,২০০ ডলারের আইফোন ‘ডুয়ো’ কিনতে কোন দেশের মানুষের কত মাসের আয় প্রয়োজন? আইপ্যাডের মতো খোলে, আইফোনের মতো ভাঁজ হয়-অ্যাপলের নতুন চমক 'ডুয়ো' বিরল ক্যানসারে আক্রান্ত বিবিসির পরিচিত মুখ মরিয়ম মোশিরি যুক্তরাজ্যে স্থায়ী চাকরিতে নিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু

ভেনিস চলচ্চিত্র উৎসবে ২৫ মিনিট করতালি: কী আছে এই এআই-হত্যা প্রামাণ্যচিত্র ‘নাজা’য়!

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ পিএম

ভেনিস চলচ্চিত্র উৎসবে ২৫ মিনিট করতালি: কী আছে এই এআই-হত্যা প্রামাণ্যচিত্র ‘নাজা’য়!
ইতালির ভেনিসে ৮৩তম ভেনিস চলচ্চিত্র উৎসবে ‘নাজা’ চলচ্চিত্রের প্রিমিয়ারে উপস্থিত হয়েছেন ইসরায়েলি নির্মাতা রাচেল সজোর ও জুভাল আব্রাহাম

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে গাজায় ফিলিস্তিনিদের ওপর দখলদার ইসরায়েলের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর প্রাণঘাতী ব্যবস্থার প্রয়োগ নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘নাজা’ (NAZA)। প্রিমিয়ার প্রদর্শনী শেষে উপস্থিত দর্শক ও বিচারকেরা একটানা ২৫ মিনিট দাঁড়িয়ে করতালি দিয়ে চলচ্চিত্রটির প্রতি সংহতি জানান।

যেভাবে তৈরি হয়েছে প্রামাণ্যচিত্রটি

৮০ মিনিট দৈর্ঘ্যের এই প্রামাণ্যচিত্র যৌথভাবে পরিচালনা করেছেন ইসরায়েলি নির্মাতা জুভাল আব্রাহাম ও রাচেল সজোর। প্রায় তিন বছরের অনুসন্ধানের ভিত্তিতে নির্মিত এই কাজে ইসরায়েলি সামরিক ও গোয়েন্দা বাহিনীর সাবেক ও কর্মরত সদস্যদের গোপন সাক্ষাৎকার তুলে ধরা হয়েছে। পরিচয় গোপন রাখার শর্তে রাতের আঁধারে তেল আবিবের বিভিন্ন ভবনের ছাদে বসে এসব সাক্ষাৎকার নেওয়া হয়, এবং সংশ্লিষ্টদের নিরাপত্তার স্বার্থে চেহারা ও কণ্ঠস্বর ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে পরিবর্তন করা হয়েছে।

‘নাজা’ শব্দের অর্থ ও ‘ল্যাভেন্ডার’ এআই ব্যবস্থা

হিব্রু ভাষায় গোয়েন্দা বিভাগে ব্যবহৃত পরিভাষা ‘নাজা’ মূলত কোনো বিমান হামলায় আনুমানিক কতজন বেসামরিক নাগরিক নিহত হতে পারে, তার সংখ্যা নির্দেশ করে। প্রামাণ্যচিত্রে ‘ল্যাভেন্ডার’ নামে একটি এআই ব্যবস্থার তথ্য উঠে এসেছে, যা গাজাবাসীর মোবাইল নেটওয়ার্ক, দৈনন্দিন চলাচল ও যোগাযোগের ওপর নজরদারি চালিয়ে হত্যার লক্ষ্যবস্তু বা টার্গেট নির্ধারণ করত।

সাক্ষাৎকারে অংশ নেওয়া এক সেনাসদস্য জানান, দূর থেকে নিয়ন্ত্রিত এই কারখানার মতো গণহারে মানুষ হত্যার প্রক্রিয়াটি তাদের কাছে অনেকটা ‘ভিডিও গেম’-এর মতো মনে হতো।

নির্মাতাদের বক্তব্য

প্রামাণ্যচিত্রের অন্যতম নির্মাতা জুভাল আব্রাহাম ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেন, গাজায় মানুষ হত্যার পেছনে স্বয়ংক্রিয় ব্যবস্থাটি কীভাবে কাজ করেছে, তা বিশ্ববাসীর সামনে নিখুঁতভাবে তুলে ধরাই ছিল তাদের মূল উদ্দেশ্য। জুভাল ও রাচেল আরও জানান, গাজায় বেসামরিক ফিলিস্তিনিদের ওপর হামলা কোনো ‘অপ্রত্যাশিত দুর্ঘটনা’ ছিল না, বরং তা ছিল একটি পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত কাজ।

উল্লেখ্য, ২০২৫ সালে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের তাণ্ডব নিয়ে ‘নো আদার ল্যান্ড’ শিরোনামে প্রামাণ্যচিত্র বানিয়ে অস্কার জিতেছিলেন জুভাল আব্রাহাম ও রাচেল সজোর।

উৎসবে একমাত্র তথ্যচিত্র

এবারের ভেনিস চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে ‘নাজা’-ই একমাত্র তথ্যচিত্র। শনিবার উৎসবটি শেষ হওয়ার কথা রয়েছে। এর আগে ২০২৫ সালে নির্মিত ‘দ্য ভয়েস অব হিন্দ রাজাব’ ২৩ মিনিটের স্ট্যান্ডিং ওভেশন পেয়েছিল এবং পরে ভেনিস উৎসবের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার অর্জন করে।