সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলামসহ ছয়জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। জুলাই আন্দোলনকে কটাক্ষ ও হুমকি দেওয়ার অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় এই অভিযোগ দায়ের করা হয়। শনিবার (৪ জুলাই) রাতে ‘রাষ্ট্র সংলাপ’ নামের একটি সংগঠনের সদস্য মিল্লাত হোসেন এই অভযোগ দায়ের করেছেন।
দায়ের এই অভিযোগে অন্যান্যরা হলেন, আইনজীবী ও মডেল জান্নাতুল পিয়া, সাবেক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ও কলামিস্ট মোমিন মেহেদী, মডেল মারিয়া কিসপট্টা ও মডেল ও অভিনেত্রী তুষ্টি। তারা বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যম ও টকশোতে জুলাই আন্দোলন, আন্দোলনের অংশগ্রহণকারী এবং শহীদ ও আহতদের নিয়ে আপত্তিকর, বিভ্রান্তিকর ও কটূক্তিমূলক বক্তব্য দিয়েছেন। পাশাপাশি আন্দোলনের ভাবমূর্তি ক্ষুণ্ন, অপপ্রচার চালানো এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও আনা হয়েছে।
শাহবাগ থানার কর্তব্যরত অফিসার শহিদুল ইসলাম বলেন, অভিযোগটি এখনো মামলা আকারে রেকর্ড হয়নি। আমাদের উর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেবেন।
অভিযোগে বলা হয়েছে, গত ৩ জুলাই বিকেল ৪টার দিকে শাহবাগের হাদী চত্বরে অবস্থানকালে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বক্তব্য ও ভিডিও তাদের নজরে আসে। পরে সংগঠনের সদস্যদের সঙ্গে আলোচনা করে থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়।
অভিযোগকারী এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করেছেন।
-
এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ মামলার রায়: সাইফুরের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন, চারজন খালাস
-
কিউআরএস টিমের সভা : দেশে সাংবাদিকদের নিরাপত্তা ক্রমেই দুর্বল হয়ে পড়ছে
-
কামরানের লাশ দেশে আনতে এগিয়ে এলেন প্রবাসীরাই, প্রশ্নে সরকারি প্রতিশ্রুতির বাস্তবায়ন
-
যেকারণে বিমান থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারী গ্রেপ্তার
-
শাহজালালের মাজারে দানবাক্সে ১৯ দিনে ৪৭ লাখ টাকা, মিলল সোনা-রুপা ও ১২ দেশের মুদ্রা
আরও পড়ুন: