ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’ সৌদি আরবে ধরপাকড়: আটক ১৪ হাজারের মধ্যে ১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত ভিসাহীন বাংলাদেশিদের মালয়েশিয়া ছাড়তে বললো হাই কমিশন রানওয়ে থেকে ছিটকে পড়ল অ্যামাজনের বিমান: মায়ামিতে প্রাণ গেল ৫ জনের কেপ ভার্দেতে স্কুল বাস খাদে পড়ে নিহত অন্তত ২৫ শিক্ষার্থী, জাতীয় শোক ঘোষণা ইংলিশ চ্যানেলে একটি ডিঙি নৌকা থেকে উদ্ধার প্রায় ১৪০ অভিবাসী ‘সোশ্যাল মিডিয়ায় যা মনে আসে তা-ই লিখবেন না’: তরুণদের সতর্ক হওয়ার পরামর্শ ব্রিটিশ এমপির গাজার ধ্বংস হওয়া পয়ঃনিষ্কাশন, ইসরায়েলে এখন পানির সংকট- প্রকৃতির নির্মম প্রতিশোধ সিলেট-ইস্তাম্বুল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, ইউরোপযাত্রায় খুলছে নতুন সম্ভাবনার দুয়ার

রাজধানীতে প্রবাসীর শিশু সন্তান নিয়ে উধাও রিকশাচালক

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৬, ১০:১২ পিএম

রাজধানীতে প্রবাসীর শিশু সন্তান নিয়ে উধাও রিকশাচালক

রাজধানীর মুগদা হাসপাতালের গেইটের বাইরে থেকে তিন বছরের এক শিশুকে অপহরণের অভিযোগে মামলা হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) দুপুর ১টার দিকে ঘটে যাওয়া এ ঘটনার পর পুলিশ জানিয়েছে, শিশুটিকে উদ্ধারে তারা বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

শিশুটির বাবা সুইজারল্যান্ডপ্রবাসী। তারা সপরিবারে সেখানেই বসবাস করতেন। তবে এক বছর আগে মা ও ছেলে দেশে ফিরে ঢাকার সবুজবাগ এলাকায় বসবাস শুরু করেন।

ঘটনার বর্ণনায় মুগদা থানার ওসি শরিফুল ইসলাম বলেন, “বুধবার শিশুটির মা ডাক্তার দেখাতে মুগদা হাসপাতালে যান। দুপুর ১টার দিকে হাসপাতালের সামনে থেকে একটি অটোরিকশা ভাড়া করেন। বাচ্চাকে রিকশায় বসিয়ে রেখে পানি কিনতে দোকানে গেলে রিকশাচালক বাচ্চাকে নিয়ে চলে যায়।”

তিনি আরও বলেন, “আমরা শিশুটিকে মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছি।”

শিশুটির মা, ফিজিওথেরাপিস্ট সুমাইয়া আক্তার মিলি বলেন, “আমি মুগদা হাসপাতালের নিচ থেকে ব্যাটারির রিকশায় উঠে গেইটের বাইরে পানি নিচ্ছিলাম। ও (ছেলে) রিকশার মধ্যে দাঁড়িয়ে খেলছিল। আমি নিতে চাচ্ছিলাম কিন্তু ও নামেনি। রিকশাওয়ালা ভাইটা আবার বলছিল ‘বাচ্চাটা নামতে চাচ্ছে না, থাক। আপনি বিলটা দিয়ে আসেন’।”

মিলি আরও বলেন, “আমি গিয়ে পানির বিলটা দিতে দিতে পেছনে ফিরে তাকিয়ে দেখি রিকশা আর বাচ্চা উধাও। কয়েক সেকেন্ডের ব্যাপার। আমি সঙ্গে সঙ্গে দৌড়াইছি। সবাইকে জিজ্ঞেস করছি। কিন্তু একেবারে উধাও।”

গাইবান্ধা থেকে উদ্ধার রাজধানীর মুগদা হাসপাতালের গেইটের বাইরে থেকে অপহরণের শিকার তিন বছরের শিশুটিকে গাইবান্ধা থেকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে সিআইডির বিশেষ পুলিশ সুপার বদরুল আলম মোল্লা সংবাদ মাধ্যমকে জানান, “শিশুটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে।”