ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’ সৌদি আরবে ধরপাকড়: আটক ১৪ হাজারের মধ্যে ১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত ভিসাহীন বাংলাদেশিদের মালয়েশিয়া ছাড়তে বললো হাই কমিশন রানওয়ে থেকে ছিটকে পড়ল অ্যামাজনের বিমান: মায়ামিতে প্রাণ গেল ৫ জনের কেপ ভার্দেতে স্কুল বাস খাদে পড়ে নিহত অন্তত ২৫ শিক্ষার্থী, জাতীয় শোক ঘোষণা ইংলিশ চ্যানেলে একটি ডিঙি নৌকা থেকে উদ্ধার প্রায় ১৪০ অভিবাসী ‘সোশ্যাল মিডিয়ায় যা মনে আসে তা-ই লিখবেন না’: তরুণদের সতর্ক হওয়ার পরামর্শ ব্রিটিশ এমপির গাজার ধ্বংস হওয়া পয়ঃনিষ্কাশন, ইসরায়েলে এখন পানির সংকট- প্রকৃতির নির্মম প্রতিশোধ সিলেট-ইস্তাম্বুল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, ইউরোপযাত্রায় খুলছে নতুন সম্ভাবনার দুয়ার

খালেদা জিয়ার চিকিৎসা দিতে চায় আরব আমিরাত

প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০২৫, ০৮:১৪ পিএম

খালেদা জিয়ার চিকিৎসা দিতে চায় আরব আমিরাত

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার পরিকল্পনায় নতুন কিছু অগ্রগতি হয়েছে। চিকিৎসকদের মূল্যায়ন অনুযায়ী, তাঁর বর্তমান শারীরিক অবস্থায় দীর্ঘমেয়াদি ফ্লাইট ঝুঁকিপূর্ণ। সে কারণে প্রাথমিক গন্তব্য হিসেবে সংযুক্ত আরব আমিরাতকে (ইউএই) বিবেচনা করা হচ্ছে। বিএনপির শীর্ষ পর্যায়ের একাধিক সূত্র এবং খালেদা জিয়ার চিকিৎসা-সংক্রান্ত সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্রগুলো জানায়, সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক রাষ্ট্রমন্ত্রী রিম বিনতে ইব্রাহিম আল হাশিমি গতকাল ঢাকা ও সংশ্লিষ্ট মহলে একটি প্রস্তাব পাঠিয়েছেন। সেখানে উল্লেখ করা হয়, মাত্র চার ঘণ্টার ফ্লাইটে বেগম খালেদা জিয়াকে আবুধাবিতে নেওয়া সম্ভব, যা তাঁর বর্তমান শারীরিক অবস্থার জন্য তুলনামূলকভাবে নিরাপদ।

আবুধাবিতে অবস্থিত বিশ্বখ্যাত সুপার স্পেশালাইজড হাসপাতাল ‘ক্লেভেল্যান্ড ক্লিনিক’-এ তাঁকে রেখে প্রয়োজন অনুসারে পরবর্তী সময়ে যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রে নেওয়ার সুযোগ থাকবে বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বিশেষ বিমানের প্রস্তুতি

এই মেডিক্যাল ইভাকুয়েশনের জন্য আরব আমিরাত সরকার তাদের বৃহদাকার বোয়িং ৭৪৭ অথবা সমমানের রাজকীয় বিমান পাঠাতে আগ্রহ দেখিয়েছে। এ ধরনের উড়োজাহাজে ইন-ফ্লাইট আইসিইউ, লাইফ সাপোর্টসহ উন্নত চিকিৎসা সুবিধা সংযুক্ত করা যায়, যা গুরুতর অসুস্থ রোগী পরিবহনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তবে খালেদা জিয়াকে স্থানান্তরের চূড়ান্ত সিদ্ধান্ত সম্পূর্ণভাবে নির্ভর করছে তাঁর শারীরিক অবস্থার উন্নতি এবং চিকিৎসায় নিয়োজিত মেডিক্যাল বোর্ডের পরামর্শের ওপর।

চিকিৎসক দলের সদস্যদের ভাষ্য, গতকাল তাঁর জ্ঞান ফিরে এসেছে এবং তিনি উপস্থিত চিকিৎসকদের সঙ্গে নরম স্বরে কথা বলতেও সক্ষম হয়েছেন। চিকিৎসকরা এটিকে একটি ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছেন।

এদিকে খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সরকার, পরিবার, আন্তর্জাতিক অংশীদার ও চিকিৎসক দলের মধ্যে সমন্বিত আলোচনা অব্যাহত রয়েছে।