ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’ সৌদি আরবে ধরপাকড়: আটক ১৪ হাজারের মধ্যে ১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত ভিসাহীন বাংলাদেশিদের মালয়েশিয়া ছাড়তে বললো হাই কমিশন রানওয়ে থেকে ছিটকে পড়ল অ্যামাজনের বিমান: মায়ামিতে প্রাণ গেল ৫ জনের কেপ ভার্দেতে স্কুল বাস খাদে পড়ে নিহত অন্তত ২৫ শিক্ষার্থী, জাতীয় শোক ঘোষণা ইংলিশ চ্যানেলে একটি ডিঙি নৌকা থেকে উদ্ধার প্রায় ১৪০ অভিবাসী ‘সোশ্যাল মিডিয়ায় যা মনে আসে তা-ই লিখবেন না’: তরুণদের সতর্ক হওয়ার পরামর্শ ব্রিটিশ এমপির গাজার ধ্বংস হওয়া পয়ঃনিষ্কাশন, ইসরায়েলে এখন পানির সংকট- প্রকৃতির নির্মম প্রতিশোধ সিলেট-ইস্তাম্বুল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, ইউরোপযাত্রায় খুলছে নতুন সম্ভাবনার দুয়ার

তারেক রহমান ভোটার না, কিন্তু নির্বাচন করতে পারবেন, জানালো ইসি

প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৩ পিএম

তারেক রহমান ভোটার না, কিন্তু নির্বাচন করতে পারবেন, জানালো ইসি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার হয়েছেন কি-না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলছেন, ‘আমার জানা মতে না।’ সে ক্ষেত্রে তিনি নির্বাচন করতে পারবেন কি-না জানতে চাইলে তিনি বলেন, ‘করতে পারেন যদি কমিশন সিদ্ধান্ত দেয়।’ সোমবার (১ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ দফতরের সামনে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। কমিশন সিদ্ধান্ত দেওয়ার আইনটা কী হবে জানতে চাইলে আখতার আহমেদ বলেন, ‘আপনারা একটু ভোটার তালিকা নিবন্ধন আইনটা দেখে নিন। মুখস্থ নাই আমার।’ ‘আপনি বলেছিলেন যদি নির্বাচন কমিশন চায় যে কেউ পরে ভোটার হতে পারবেন।’ এটা কি শুধু তারেক রহমানের জন্য প্রযোজ্য কি-না জানতে চাইলে ইসি সচিব বলেন, ‘আমি বলেছি যে কেউ। এখানে শুধুমাত্র একজনকে ব্যক্তিগতভাবে চিহ্নিত করছি না। আপনি কেন একজনকে ব্যক্তিগত করছেন? এটা আপনার ক্ষেত্রেও হতে পারে।’ এ সময় ভোটার তালিকা প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, ‘৩১ অক্টোবরের মধ্যে যাদের বয়স ১৮ হয়েছে, নিবন্ধন সাপেক্ষে তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা ভোটার তালিকা ফাইনাল করছি। কাজেই সংশ্লিষ্ট ভোটারের নাম, বাবার নাম, মায়ের নাম, পেশা, জন্ম তারিখ, তার ভোটার ঠিকানা এবং ছবি- এই সাতটা ফিল্ড এই মুহূর্তে পরিবর্তন করা যাবে না।’ তিনি আরও বলেন, ‘আমরা ভোটার তালিকাটা ফাইনাল করার পরে কমিশনের সিদ্ধান্ত নিয়ে যদি ওপেন করা যায় এই সাতটা ফিল্ডেও সংশোধনের প্রস্তাব আমরা বিবেচনা করবো। এই মুহূর্তে যেগুলো করা যাবে সেগুলো হচ্ছে— স্বামী বা স্ত্রীর নাম, বৈবাহিক অবস্থা, শিক্ষাগত যোগ্যতা, প্রযোজ্যক্ষেত্রের ধর্ম, প্রতিবন্ধকতা, প্রতিবন্ধকতার ধরণ এই জিনিসগুলো, টেলিফোন নাম্বার—বিশেষ করে টেলিফোন নাম্বারটা পরিবর্তনের বিষয়টা আসছে আয়করের সঙ্গে।’