ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’ সৌদি আরবে ধরপাকড়: আটক ১৪ হাজারের মধ্যে ১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত ভিসাহীন বাংলাদেশিদের মালয়েশিয়া ছাড়তে বললো হাই কমিশন রানওয়ে থেকে ছিটকে পড়ল অ্যামাজনের বিমান: মায়ামিতে প্রাণ গেল ৫ জনের কেপ ভার্দেতে স্কুল বাস খাদে পড়ে নিহত অন্তত ২৫ শিক্ষার্থী, জাতীয় শোক ঘোষণা ইংলিশ চ্যানেলে একটি ডিঙি নৌকা থেকে উদ্ধার প্রায় ১৪০ অভিবাসী ‘সোশ্যাল মিডিয়ায় যা মনে আসে তা-ই লিখবেন না’: তরুণদের সতর্ক হওয়ার পরামর্শ ব্রিটিশ এমপির গাজার ধ্বংস হওয়া পয়ঃনিষ্কাশন, ইসরায়েলে এখন পানির সংকট- প্রকৃতির নির্মম প্রতিশোধ সিলেট-ইস্তাম্বুল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, ইউরোপযাত্রায় খুলছে নতুন সম্ভাবনার দুয়ার

অবশেষে কমলো সিলেট–ঢাকা রুটের বিমান ভাড়া

প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৫, ১১:৪৬ পিএম

অবশেষে কমলো সিলেট–ঢাকা রুটের বিমান ভাড়া

বহুদিনের নানা জল্পনা–কল্পনার পর শেষ পর্যন্ত সিলেট–ঢাকা রুটে বিমান ভাড়া কমানো হয়েছে। এই সিদ্ধান্ত সিলেটবাসীর মধ্যে স্বস্তির অনুভূতি এনে দিয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।

উচ্চ ভাড়া নিয়ে তীব্র ক্ষোভ ও আলোচনা–সমালোচনার প্রেক্ষিতে ভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে। দীর্ঘদিন ধরে সিলেট–ঢাকা রুটে বিমানের অতিরিক্ত ভাড়া নিয়ে সিলেট জুড়ে অসন্তোষ বিরাজ করছিল। ভাড়া কমানোর দাবিতে সিলেটে আন্দোলনও হয়েছে।

আরও পড়ুন: ঢাকা–সিলেট মহাসড়কের বাঁক সোজা করার দাবিতে মানববন্ধন

আন্দোলনকারীদের অভিযোগ ছিল, সিলেট–ঢাকা সড়কের বেহাল অবস্থাকে কাজে লাগিয়ে একটি অসাধু সিন্ডিকেট অস্বাভাবিকভাবে ভাড়া বাড়িয়েছে।

জেলা প্রশাসনের মিডিয়া সেলের ঘোষণা অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষের পাঠানো তথ্যে জানানো হয়েছে যে সিলেট–ঢাকা–সিলেট রুটে যাত্রীসেবা উন্নয়ন এবং বাজার পরিস্থিতি বিবেচনায় বিমানের ভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন ভাড়া কাঠামোতে সিলেট–ঢাকা রুটের সর্বনিম্ন ভাড়া নির্ধারিত হয়েছে ২,০২৪ (দুই হাজার চব্বিশ) টাকা; ট্যাক্সসহ মোট ৩,১৯৯ (তিন হাজার একশ নিরানব্বই) টাকা। সর্বোচ্চ ভাড়া রাখা হয়েছে ৭,০২৪ (সাত হাজার চব্বিশ) টাকা; ট্যাক্সসহ মোট ৮,১৯৯ (আট হাজার একশ নিরানব্বই) টাকা।