ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’ সৌদি আরবে ধরপাকড়: আটক ১৪ হাজারের মধ্যে ১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত ভিসাহীন বাংলাদেশিদের মালয়েশিয়া ছাড়তে বললো হাই কমিশন রানওয়ে থেকে ছিটকে পড়ল অ্যামাজনের বিমান: মায়ামিতে প্রাণ গেল ৫ জনের কেপ ভার্দেতে স্কুল বাস খাদে পড়ে নিহত অন্তত ২৫ শিক্ষার্থী, জাতীয় শোক ঘোষণা ইংলিশ চ্যানেলে একটি ডিঙি নৌকা থেকে উদ্ধার প্রায় ১৪০ অভিবাসী ‘সোশ্যাল মিডিয়ায় যা মনে আসে তা-ই লিখবেন না’: তরুণদের সতর্ক হওয়ার পরামর্শ ব্রিটিশ এমপির গাজার ধ্বংস হওয়া পয়ঃনিষ্কাশন, ইসরায়েলে এখন পানির সংকট- প্রকৃতির নির্মম প্রতিশোধ সিলেট-ইস্তাম্বুল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, ইউরোপযাত্রায় খুলছে নতুন সম্ভাবনার দুয়ার

খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘অত্যন্ত সংকটময়’

প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৫, ০৫:১৭ পিএম

খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘অত্যন্ত সংকটময়’

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘অত্যন্ত সংকটময়’—এমন মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার জুমার নামাজ শেষে নয়া পল্টন কেন্দ্রীয় জামে মসজিদে খালেদা জিয়ার রোগমুক্তির জন্য বিশেষ দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এ তথ্য দেন তিনি।

ফখরুল বলেন, “গতকাল রাতে (বৃহস্পতিবার) ডাক্তাররা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়। তাই দলের পক্ষ থেকে আমরা গণতন্ত্রের নেত্রী, গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশব্যাপী সব মসজিদে দোয়া করার অনুরোধ জানিয়েছিলাম। সেই কর্মসূচির অংশ হিসেবে আজ নয়া পল্টনের মসজিদে নামাজ আদায় করে তার রোগমুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করেছি।”

তিনি আরও বলেন, “আমরা দোয়া করেছি—আল্লাহ যেন ম্যাডামকে সম্পূর্ণ সুস্থ করে জনগণের মাঝে ফিরিয়ে আনার সুযোগ দেন, যাতে তিনি আবার মানুষের জন্য কাজ করতে পারেন। আমরা আবারও দেশের মানুষের কাছে তার সুস্থতার জন্য দোয়া চাইছি। সবাই তার জন্য দোয়া করবেন।”

৭৯ বছর বয়সী খালেদা জিয়া বহুদিন ধরেই আর্থ্রাইটিস, ডায়াবেটিসসহ কিডনি, লিভার, ফুসফুস ও চোখের নানা জটিলতায় ভুগছেন।

শনিবার ২৩ নভেম্বর রাতে স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য তাকে ঢাকার বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা–নিরীক্ষায় তার বুকে সংক্রমণ ধরা পড়লে তাকে ভর্তি করা হয়।

মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এফএম সিদ্দিকী সোমবার জানান, “গত কয়েক মাস ধরেই তিনি ঘন ঘন অসুস্থ হচ্ছিলেন। আজকে তাকে ভর্তি করানোর কারণ—একসঙ্গে কয়েকটি সমস্যা দেখা দেওয়া। বুকে সংক্রমণ হয়েছে। হার্টের আগের সমস্যার সঙ্গে এটা মিলে গিয়ে শ্বাসকষ্ট আরও বেড়ে যায়। তার স্থায়ী পেসমেকার আছে এবং আগে রিং (স্টেন্ট) পড়ানো হয়েছিল। হার্ট ও ফুসফুস দুটোই আক্রান্ত হওয়ায় দ্রুত হাসপাতালে আনা হয়েছে।”

শুক্রবার দোয়া মাহফিল শেষে মির্জা ফখরুল বলেন, “গণতন্ত্রের জন্য দেশনেত্রী সারাজীবন লড়াই করেছেন, কারাভোগ করেছেন। সবশেষে অসুস্থ হয়ে হাসপাতালে রয়েছেন।”

এর আগে সকালে জাতীয় প্রেসক্লাবে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মেলনেও তিনি বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা তুলে ধরে দেশবাসীর কাছে দোয়ার আহ্বান জানান।

ফখরুল বলেন, “ম্যাডাম এখন এভারকেয়ার হাসপাতালে। গতকাল রাত ২টার দিকে আমি ফিরেছি হাসপাতাল থেকে। তখনও ডাক্তাররা চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। আমি অনুরোধ করব, আপনারা তার আশু রোগমুক্তির জন্য দোয়া করবেন এবং দেশবাসীর কাছেও দোয়া চাওয়ার আহ্বান জানাচ্ছি।”

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাজধানীসহ সারা দেশের মসজিদগুলোতে জুমার পর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।