ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’ সৌদি আরবে ধরপাকড়: আটক ১৪ হাজারের মধ্যে ১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত ভিসাহীন বাংলাদেশিদের মালয়েশিয়া ছাড়তে বললো হাই কমিশন রানওয়ে থেকে ছিটকে পড়ল অ্যামাজনের বিমান: মায়ামিতে প্রাণ গেল ৫ জনের কেপ ভার্দেতে স্কুল বাস খাদে পড়ে নিহত অন্তত ২৫ শিক্ষার্থী, জাতীয় শোক ঘোষণা ইংলিশ চ্যানেলে একটি ডিঙি নৌকা থেকে উদ্ধার প্রায় ১৪০ অভিবাসী ‘সোশ্যাল মিডিয়ায় যা মনে আসে তা-ই লিখবেন না’: তরুণদের সতর্ক হওয়ার পরামর্শ ব্রিটিশ এমপির গাজার ধ্বংস হওয়া পয়ঃনিষ্কাশন, ইসরায়েলে এখন পানির সংকট- প্রকৃতির নির্মম প্রতিশোধ সিলেট-ইস্তাম্বুল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, ইউরোপযাত্রায় খুলছে নতুন সম্ভাবনার দুয়ার

শেখ হাসিনার মামলার দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন জেডআই খান পান্না

প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৫, ০৯:১০ পিএম

শেখ হাসিনার মামলার দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন জেডআই খান পান্না

বিগত সরকারের দীর্ঘমেয়াদি শাসনামলে টিএফআই–জেআইসি সেলে গুম ও নির্যাতনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের দুটি মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে না দাঁড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করেছেন জ্যেষ্ঠ আইনজীবী জেডআই খান পান্না।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি এ ঘোষণা দেন।

ফেসবুক লাইভে তিনি বলেন, ‘আমি একটা সিদ্ধান্ত পরিবর্তন করেছি। সেটা হলো, সম্প্রতি আপনারা জানেন, আইসিটিতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ডিফেন্ড করার জন্যে আমি আইনজীবী হিসেবে নিয়োগ চেয়েছিলাম। প্রথমে বলেছিলাম, তাকে ডিফেন্ড করবো। আদালত বললো, আপনি তো পারেন না, কারণ তিনি পলাতক। তখন প্রসিকিউশন বললো, অনলি স্টেট ডিফেন্সের প্রভিশনটা আছে। যেকোনও উপায়ে আমি তাকে ডিফেন্ড করতে চাই। কিন্তু এখন যেটা দেখলাম, শেখ হাসিনারও এই আদালতের প্রতি আস্থা নাই এবং বিশেষ করে আমার বন্ধু সহযোদ্ধা, সহকর্মী এবং রাজনৈতিকভাবে আমরা পরস্পর স্বাধীনতার পূর্ব থেকেই জড়িত অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে এই আদালত একটি আদালত অবমাননার মামলা আনয়ন করেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি, ফজলুর রহমানকে আমি ডিফেন্ড করবো। এ কারণে এবং যে আদালতের প্রতি বঙ্গবন্ধু কন্যার আস্থা নেই সে আদালতে আমি তাকে (শেখ হাসিনাকে) ডিফেন্ড করতে পারি না, উচিত না, অনৈতিক। সেই কারণে আমি ফরমালি যদিও আমি অ্যাপয়েন্টমেন্ট পাইনি, পেলে পরে তাকে (ট্রাইব্যুনালকে) ফরমালি জানাবো। আর না পেলে পরে এখান থেকে জানিয়ে দিলাম, আমি আদালতে অন্তত বঙ্গবন্ধু কন্যার পক্ষে বা তাকে ডিফেন্ড করার জন্য দাঁড়াবো না, যা হওয়ার হবে। দেখা যাবে।’

তিনি আরও বলেন, ‘এখন বলতে পারেন, বিচার বিভাগের প্রতি আস্থা আছে কিনা? এটা জনগণের কাছেই আমি ছেড়ে দিলাম। জনগণ দেখেন কতখানি আস্থাশীল বিচার বিভাগের প্রতি। আর এই বিচারটা আন্তর্জাতিকভাবে বঙ্গবন্ধু কন্যার যে বিচারটা হয়েছে এই আইসিটিতে, এটার প্রতি আন্তর্জাতিকভাবে কিন্তু যারা গত ১৬ বছর ধরে আওয়ামী শাসনের এবং বঙ্গবন্ধুর কন্যার বিরোধিতা করেছে তারা সেই হিউম্যান রাইটস ওয়াচ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বহু আন্তর্জাতিক সংগঠনই তাদের মতামত ব্যক্ত করেছে। আর আদালতে যদি আমি তাকে নির্বিঘ্নে ডিফেন্ড না করতে পারি তাহলে সেখানে আইনজীবী হিসেবে নিয়োজিত হয়ে কোনও লাভ নেই।’

তিনি যোগ করেন, ‘আর আরেকটা কথা বলি, যত কিছুই হোক আমি অ্যাডভোকেট ফজলুর রহমানকে ডিফেন্ড করবো এটা তাকেও আমি বলেছি এবং তার পাশে থাকবো। শুধু এইটা নয় সে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনও কথা বলেনি। সে আমার চেয়েও কঠিন অনেকের চেয়েও কঠিন এবং অনমনীয় মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধের প্রশ্নে সে কখনও কোনও আপোষ করে নাই। সেই আপোষহীন নেতা যদিও আরেক দল করে আমি যদিও কোনও দল করি তো তাকে আমি ডিফেন্ড করার জন্যে এগিয়ে যাবো।’

জেড আই খান পান্না অনুরোধ করে বলেন, ‘আপনারা ভুল বুঝবেন না। আমি মানুষ সাধারণ মানুষ, আমার সিদ্ধান্ত ভুল হতে পারে কিন্তু আমি বিক্রয়যোগ্য পণ্য না। কোনও ধরনের পণ্য না আমি। আমি যেটা যখন সঠিক মনে করেছি, সেটাই করেছি। একটু স্বাধীনচেতা মানুষ আরকি। যে যাই বলুক অনেক শুভাকাঙ্ক্ষী আমাকে গালিগালাজও করেছিল। আমি রাগ করিনি। কারণ তাদের গালিগালাজের ধরণটা পড়েছি। কিন্তু এইভাবে গালিগালাজ করা ঠিক না। যদি শুভাকাঙ্ক্ষী হন ভুল ধরিয়ে দেবেন, বলবেন। গালিগালাজ করা ঠিক না। তাহলে তো বট বাহিনীর সঙ্গে আপনাদের কোনও পার্থক্য রইলো না। আবারও বলছি আমি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আইনজীবী হবো না।’

তিনি বলেন, ‘আরেকটি ঘটনা আজ দেখলাম টেলিভিশনে। রাজউক জমি দিয়েছে, সেটার জন্যে সায়েমা ওয়াজেদ পুতুল এবং সজীব ওয়াজেদ জয়কে পানিশমেন্ট দিয়েছে। যারা আবেদনই করে নাই তাদের কীভাবে আপনি সাজা দেবেন? কীভাবে ঠিক আমি বুঝি না। এগুলো আমি যেহেতু দুদকের মামলা চেষ্টা করবো আপিল করার। আমাকে যদি অনুমতি নাও দেওয়া হয় যে করবে তার সঙ্গে থাকবো। লড়াই ছেড়ে যাবো না। একটা জিনিস খেয়াল রাখবেন, এই দেশ পাকিস্তানিদের হাতে যাবে না। এ দেশ মৌলবাদীদের হাতে যাবে না। এ দেশ স্বাধীনতাবিরোধীদের হাতে থাকবে না।’