ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’ সৌদি আরবে ধরপাকড়: আটক ১৪ হাজারের মধ্যে ১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত ভিসাহীন বাংলাদেশিদের মালয়েশিয়া ছাড়তে বললো হাই কমিশন রানওয়ে থেকে ছিটকে পড়ল অ্যামাজনের বিমান: মায়ামিতে প্রাণ গেল ৫ জনের কেপ ভার্দেতে স্কুল বাস খাদে পড়ে নিহত অন্তত ২৫ শিক্ষার্থী, জাতীয় শোক ঘোষণা ইংলিশ চ্যানেলে একটি ডিঙি নৌকা থেকে উদ্ধার প্রায় ১৪০ অভিবাসী ‘সোশ্যাল মিডিয়ায় যা মনে আসে তা-ই লিখবেন না’: তরুণদের সতর্ক হওয়ার পরামর্শ ব্রিটিশ এমপির গাজার ধ্বংস হওয়া পয়ঃনিষ্কাশন, ইসরায়েলে এখন পানির সংকট- প্রকৃতির নির্মম প্রতিশোধ সিলেট-ইস্তাম্বুল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, ইউরোপযাত্রায় খুলছে নতুন সম্ভাবনার দুয়ার

বিমানবন্দরের রানওয়েতে শিয়াল, ২৬ মিনিট পর উড়োজাহাজ উড্ডয়ন

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৫, ০৮:১৭ পিএম

বিমানবন্দরের রানওয়েতে শিয়াল, ২৬ মিনিট পর উড়োজাহাজ উড্ডয়ন

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে ঢাকাগামী ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল। ঠিক সেই সময় পাইলট নিয়ন্ত্রণ টাওয়ারে বার্তা পাঠান যে রানওয়েতে কিছু দেখা যাচ্ছে। এরপর ফ্লাইটটি টানা ২৬ মিনিট স্থগিত থাকে। বিমানবন্দর কর্তৃপক্ষ রানওয়েতে গিয়ে একটি শিয়াল দেখতে পায়। সেটি সরিয়ে দেওয়ার পর উড়োজাহাজটি উড্ডয়ন করে।

বুধবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাটি ঘটে। নির্ধারিত উড্ডয়ন সময় ছিল ১১টা ৪০ মিনিট। কিন্তু রানওয়েতে শিয়াল প্রবেশ করায় ব্যবস্থা নিতে সময় লাগে এবং শেষে দুপুর ১২টা ৬ মিনিটে ফ্লাইটটি উড্ডয়ন করে। এতে ২৬ মিনিট বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, ‘ইউএস-বাংলার ইউএস-১০৬ ফ্লাইটটি বেলা ১১টা ৪০ মিনিটে উড্ডয়নের অপেক্ষায় ছিল। ঠিক সে সময় রানওয়ের ওপর হঠাৎ একটি শিয়াল দেখা যায়। বিমানবন্দরের পরিদর্শনকারী টিম দ্রুত গাড়ি নিয়ে শিয়ালটিকে তাড়িয়ে রানওয়ে খালি করে। রানওয়ে সম্পূর্ণ খালি নিশ্চিত করার পর ফ্লাইটটি দুপুর ১২টা ৬ মিনিটে উড্ডয়ন করে।’

ইব্রাহীম খলিল আরও বলেন, ‘প্রতিটি ফ্লাইট উড্ডয়ন ও অবতরণের আগে রানওয়ে পরিদর্শন করা হয়। আজও পরিদর্শনে রানওয়ে ক্লিয়ার বলে জানানো হয়েছিল। তবে রানওয়ের আশপাশে ঘন ঝোপঝাড় ও জঙ্গল থাকায় মাঝে-মধ্যে শিয়াল, সাপ বা কুকুর রানওয়েতে চলে আসে। প্রতি ছয় মাস অন্তর বিমানবন্দরে কুকুর অপসারণের কার্যক্রম পরিচালিত হয়। সিটি করপোরেশনের সহায়তায় অভ্যন্তরে থাকা কুকুর ধরে বাইরে ছেড়ে দেওয়া হয়। আশপাশের বন-জঙ্গলও পরিষ্কার রাখা হয়। প্রতিবার নিরাপত্তার ঘাটতি না থাকে, সেজন্য প্রতিটি ফ্লাইটের আগে গাড়ি নিয়ে আবার রানওয়ে পরীক্ষা করা হয়।’