ঢাকা ২৪ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৪ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’ সৌদি আরবে ধরপাকড়: আটক ১৪ হাজারের মধ্যে ১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত ভিসাহীন বাংলাদেশিদের মালয়েশিয়া ছাড়তে বললো হাই কমিশন রানওয়ে থেকে ছিটকে পড়ল অ্যামাজনের বিমান: মায়ামিতে প্রাণ গেল ৫ জনের কেপ ভার্দেতে স্কুল বাস খাদে পড়ে নিহত অন্তত ২৫ শিক্ষার্থী, জাতীয় শোক ঘোষণা ইংলিশ চ্যানেলে একটি ডিঙি নৌকা থেকে উদ্ধার প্রায় ১৪০ অভিবাসী ‘সোশ্যাল মিডিয়ায় যা মনে আসে তা-ই লিখবেন না’: তরুণদের সতর্ক হওয়ার পরামর্শ ব্রিটিশ এমপির গাজার ধ্বংস হওয়া পয়ঃনিষ্কাশন, ইসরায়েলে এখন পানির সংকট- প্রকৃতির নির্মম প্রতিশোধ সিলেট-ইস্তাম্বুল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, ইউরোপযাত্রায় খুলছে নতুন সম্ভাবনার দুয়ার ইতালির নাপোলিতে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের তরুণ শরিফুলের মৃত্যু মাদক মামলায় মিশরীয় উপস্থাপক সারাহ খলিফাসহ ১২ জনের মৃত্যুদণ্ড সিলেটে পাঁচ দিনে ১১ লাশ, নেপথ্যে কী কারণ? মেয়ের বিয়ের টাকা নিয়ে বাড়ি ফেরা হলো না ইসমাইলের, বনানীতে মিলল মরদেহ

১৩ নভেম্বর ঘিরে কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ, ক্লাস অনলাইনে

প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৫, ১২:১০ পিএম

১৩ নভেম্বর ঘিরে কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ, ক্লাস অনলাইনে
ঢাকার বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় “নিরাপত্তাজনিত কারণে” ১২ ও ১৩ নভেম্বর ক্লাস ও পরীক্ষা স্থগিত বা অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অনলাইনে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের অনলাইনে দেওয়া ১৩ নভেম্বরের  লকডাউন কর্মসূচির পরিপ্রেক্ষিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে ধারণা করো হচ্ছে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়গুলোর পৃথক বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) বিজ্ঞপ্তিতে জানিয়েছে, “অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে ১৩ নভেম্বর সব ক্লাস অনলাইনে অনুষ্ঠিত হবে।” বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ওই দিন স্বাভাবিক সময়সূচি অনুযায়ী অনলাইনে পাঠদান চলবে।

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ের সব শাটল বাস সার্ভিস অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, সম্প্রতি রাজধানীতে বিশ্ববিদ্যালয়ের বাসে হামলার ঘটনা ঘটেছে—এর মধ্যে শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের একটি বাস গতরাতে ধানমন্ডিতে অগ্নিসংযোগের শিকার হয়। ইউল্যাব কর্তৃপক্ষ শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে এবং আপাতত ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করে চলার আহ্বান জানিয়েছে।

শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি এক জরুরি নোটিশে জানিয়েছে, কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী আজ (১১ নভেম্বর) দুপুর ১টা থেকে শুরু করে পরবর্তী ১২ ও ১৩ নভেম্বরের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। সার্বিক পরিস্থিতি পর্যালোচনার পর ১৩ নভেম্বর সন্ধ্যায় ১৪ নভেম্বরের কার্যক্রম সম্পর্কে সিদ্ধান্ত জানানো হবে। নোটিশে আরও বলা হয়েছে, “পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শাটল সার্ভিস ও সকল রুটের বাস সার্ভিস বন্ধ থাকবে। তবে ১২ ও ১৩ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক দপ্তর সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত খোলা থাকবে।

এদিকে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি জানিয়েছে, অনিবার্য কারণে ১২ ও ১৩ নভেম্বর সব ক্লাস অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই সময়ের মধ্যে কোনও পরীক্ষার আয়োজন করা হবে না এবং পরবর্তীতে পরীক্ষার সময়সূচি পুনর্নির্ধারণ করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ইন্টারনেট সংযোগজনিত কোনও সমস্যা হলে সংশ্লিষ্ট শিক্ষক বিভাগীয় চেয়ারম্যানের পরামর্শে মেকআপ ক্লাসের ব্যবস্থা করবেন। বিশ্ববিদ্যালয়ের অফিস ১২ নভেম্বর খোলা থাকবে, তবে ১৩ নভেম্বর অফিস কার্যক্রম হোম অফিস ভিত্তিতে পরিচালিত হবে।

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) জানিয়েছে, আগামী ১৩ নভেম্বর বৃহস্পতিবারের মেকআপ ক্লাসগুলো অনলাইনে অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের নোটিশে বলা হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলো অনলাইন ক্লাস ও সীমিত প্রশাসনিক কার্যক্রম চালিয়ে যাবে বলে জানানো হয়েছে।