ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মালামাল রাখার এলাকায় আগুন লেগেছে, যার ধোঁয়া দেখা যাচ্ছে বহু দূর থেকে।
শনিবার (১৮ অক্টোবর) বেলা সোয়া ২টার দিকে সেখানে আগুন লাগার খবর পাওয়ার কথা জানিয়েছেন ফায়ার সার্ভিস। মিডিয়া অফিসার তালহা জানান, “বিমানবন্দরের ৮ নম্বর গেইটে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ২০টি ইউনিট কাজ করছে। আরো ১২টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।”
নৌবাহিনীর সদস্যরাও আগুন নেভানোর কাজে যোগ দিয়েছেন বলে আইএসপিআরের তরফে জানানো হয়েছে।
শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ এক বার্তায় জানিয়েছে, বিমানবন্দরের কার্গো এলাকায় আগুন লাগার পরপরই বিমানবন্দর ফায়ার সেকশন, বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেছে।
বিমানবন্দরের ফ্লাইট অপারেশন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে জানিয়ে কর্তৃপক্ষ।
কীভাবে সেখানে আগুন লেগেছে বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি।
-
একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা
-
আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা
-
সিলেটে পাঁচ দিনে ১১ লাশ, নেপথ্যে কী কারণ?
-
মেয়ের বিয়ের টাকা নিয়ে বাড়ি ফেরা হলো না ইসমাইলের, বনানীতে মিলল মরদেহ
-
কারাগারে ভিডিও কলে স্বজনের মুখ দেখার সুযোগ, তবে মাদক-দুর্নীতির পুরোনো অভিযোগ অমীমাংসিত