ঢাকা ২৪ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৪ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’ সৌদি আরবে ধরপাকড়: আটক ১৪ হাজারের মধ্যে ১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত ভিসাহীন বাংলাদেশিদের মালয়েশিয়া ছাড়তে বললো হাই কমিশন রানওয়ে থেকে ছিটকে পড়ল অ্যামাজনের বিমান: মায়ামিতে প্রাণ গেল ৫ জনের কেপ ভার্দেতে স্কুল বাস খাদে পড়ে নিহত অন্তত ২৫ শিক্ষার্থী, জাতীয় শোক ঘোষণা ইংলিশ চ্যানেলে একটি ডিঙি নৌকা থেকে উদ্ধার প্রায় ১৪০ অভিবাসী ‘সোশ্যাল মিডিয়ায় যা মনে আসে তা-ই লিখবেন না’: তরুণদের সতর্ক হওয়ার পরামর্শ ব্রিটিশ এমপির গাজার ধ্বংস হওয়া পয়ঃনিষ্কাশন, ইসরায়েলে এখন পানির সংকট- প্রকৃতির নির্মম প্রতিশোধ সিলেট-ইস্তাম্বুল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, ইউরোপযাত্রায় খুলছে নতুন সম্ভাবনার দুয়ার ইতালির নাপোলিতে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের তরুণ শরিফুলের মৃত্যু মাদক মামলায় মিশরীয় উপস্থাপক সারাহ খলিফাসহ ১২ জনের মৃত্যুদণ্ড সিলেটে পাঁচ দিনে ১১ লাশ, নেপথ্যে কী কারণ? মেয়ের বিয়ের টাকা নিয়ে বাড়ি ফেরা হলো না ইসমাইলের, বনানীতে মিলল মরদেহ

ঢাকায় সেপ্টেম্বরেই আ.লীগের ৪০ মিছিল, কীভাবে সম্ভব হলো?

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫২ পিএম

ঢাকায় সেপ্টেম্বরেই আ.লীগের ৪০ মিছিল, কীভাবে সম্ভব হলো?

রাজধানীতে চলতি সেপ্টেম্বর মাসে অন্তত ৪০টি ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ। এ সব মিছিল থেকে আটক করা হয়েছে আওয়ামী লীগের প্রায় পাঁচ শতাধিক কর্মীকে।

গ্রেপ্তার হওয়া এসব কর্মীর বেশির ভাগই ঢাকার বাইরের। তথ্য বলছে, তাদের প্রায় ৪০ শতাংশ ইতোমধ্যেই জামিন পেয়ে আবারও মিছিলে অংশ নিচ্ছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ঐক্যে ভাঙন ও আইনশৃঙ্খলা বাহিনীর সীমাবদ্ধতাকে কাজে লাগিয়েই তারা মাঠে নামছে। এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন

কার্যক্রম–নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সদর দপ্তর থেকে নির্দেশ দেওয়া হয়েছে, ঝটিকা মিছিল ঠেকাতে ব্যর্থ হলে এবং মামলা সংক্রান্ত অভিযোগপত্র সময়মতো না দিলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে ঝটিকা মিছিল ঠেকাতে ব্যর্থতার অভিযোগে মোহাম্মদপুরের সহকারী কমিশনারসহ তিন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করেছে ডিএমপি।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, সেপ্টেম্বর মাসে রাজধানীর বিভিন্ন এলাকায় অন্তত ৪০টি ঝটিকা মিছিল থেকে প্রায় পাঁচ শ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।

ডিএমপি মিডিয়া সেলের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ‘এ ক্ষেত্রে আমরা কোনো ধরনের ছাড় দেব না। ইতোমধ্যে আপনারা দেখেছেন ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী ও অর্থ সহায়তাকারীসহ অনেককে আমরা গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে এসেছি।’

তবে অভিযোগ রয়েছে, গ্রেপ্তার অনেকেই ৭ থেকে ১৫ দিনের মধ্যে জামিনে মুক্তি পেয়ে পুনরায় মিছিলে যোগ দিচ্ছেন। এ ছাড়া গ্রেপ্তার হওয়া অধিকাংশই ঢাকার বাইরের বলে জানিয়েছে পুলিশ।

তালেবুর রহমান আরও বলেন, ‘যারা গ্রেপ্তার হয়েছে, তাদের ভেতরে অনেকে ঢাকায় থাকেন না। অনেকেই ঢাকার বাইরে থেকে এসে এসব মিছিলে অংশগ্রহণ করেছেন বা ফিরে গেছেন। আবার অনেকে অর্থের বিনিময়ে ঢাকার বাইরে থেকে এসে এসব মিছিলে যোগ দিয়েছেন।’

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দলগুলোর মধ্যে ঐক্যের অভাব এবং আইনশৃঙ্খলা বাহিনীর সীমাবদ্ধতার সুযোগ নিয়েই নিষিদ্ধ সংগঠনের কর্মীরা মাঠে সক্রিয় হতে পারছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাব্বির আহমেদ বলেন, ‘ফ্যাসিবাদবিরোধী যে ঐক্য, সেই ঐক্যটা এখন নেই তাদের মধ্যে। এইটার বিরুদ্ধেও না তারা। কিন্তু ঐক্যটা নেই। এটি অবশ্যই একটি দুর্বলতা।’

তিনি আরও বলেন, ‘যখন একটি ঐক্য থেকে সবাই সরে যায়, তখন যে যার মতো নিজের স্বার্থের জন্য কাজ করবে।’

উল্লেখ্য, গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর এ বছরের ১০ মে রাজনৈতিক দলটির সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তীকালীন সরকার।