ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’ সৌদি আরবে ধরপাকড়: আটক ১৪ হাজারের মধ্যে ১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত ভিসাহীন বাংলাদেশিদের মালয়েশিয়া ছাড়তে বললো হাই কমিশন রানওয়ে থেকে ছিটকে পড়ল অ্যামাজনের বিমান: মায়ামিতে প্রাণ গেল ৫ জনের কেপ ভার্দেতে স্কুল বাস খাদে পড়ে নিহত অন্তত ২৫ শিক্ষার্থী, জাতীয় শোক ঘোষণা

বড়লেখায় ব্যবসায়ীর বিরুদ্ধে ১১ মামলা, হয়রানীতে পরিবার আতঙ্কে

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:২১ পিএম

বড়লেখায় ব্যবসায়ীর বিরুদ্ধে ১১ মামলা, হয়রানীতে পরিবার আতঙ্কে
বড়লেখার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সাইদুর রহমানের বিরুদ্ধে একের পর এক মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা এবং হয়রানিমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন তার পরিবার। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে পৌর শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাইদুর রহমানের চাচাতো ভাই নুরুল ইসলাম রাফিন। লিখিত বক্তব্যে তিনি জানান, সাইদুর রহমানের বিরুদ্ধে ইতিমধ্যে ১১টি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। জামিনে মুক্তি পেলেও নতুন করে আবারও মিথ্যা মামলায় তাঁকে জড়ানো হচ্ছে। সংবাদ সম্মেলনে সাইদুর রহমানের স্ত্রী রৌশন আরা বেগম অভিযোগ করেন, কোনো কোনো পক্ষ থেকে মুক্তি দেওয়ার কথা বলে চাঁদা দাবি করা হচ্ছে। অজ্ঞাতনামা ব্যক্তিরা অপরিচিত ফোন নাম্বার ব্যবহার করে একাধিকবার ফোনে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করেছে। এ সব কারণে বর্তমানে তাদের পরিবার চরম আতঙ্কে দিন কাটাচ্ছে। তাঁদের ১৪ বছর বয়সী পুত্রও ভয় এবং উৎকণ্ঠার মধ্যে দিন পার করছে জানিয়ে তিনি বলেন, বারবার হুমকির কারণে সে এখন নিয়মিত স্কুলে যেতে সাহস পাচ্ছে না। পরিবারের পক্ষ থেকে অবিলম্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়েছে।