ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’ সৌদি আরবে ধরপাকড়: আটক ১৪ হাজারের মধ্যে ১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত ভিসাহীন বাংলাদেশিদের মালয়েশিয়া ছাড়তে বললো হাই কমিশন রানওয়ে থেকে ছিটকে পড়ল অ্যামাজনের বিমান: মায়ামিতে প্রাণ গেল ৫ জনের কেপ ভার্দেতে স্কুল বাস খাদে পড়ে নিহত অন্তত ২৫ শিক্ষার্থী, জাতীয় শোক ঘোষণা

আলোচনায় হেফাজতের মামুনুল হকের আফগানিস্তান সফর

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৬ পিএম

আলোচনায় হেফাজতের মামুনুল হকের আফগানিস্তান সফর

আফগানিস্তানে বিশ্ববিদ্যালয়ে নারীদের লেখা বই কিংবা কিছু এলাকায় ইন্টারনেট নিষিদ্ধের খবর যখন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনাম, তখন বাংলাদেশে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন হেফাজতে ইসলামের নেতা মামুনুল হক—তার কাবুল সফর ঘিরে।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক সাত সদস্যের প্রতিনিধি দল নিয়ে বুধবার আফগানিস্তানে পৌঁছেছেন বলে দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তালেবান সরকারের আমন্ত্রণে এ সফর হচ্ছে। মামুনুল হকরা তালেবান সরকারের প্রধান বিচারপতি, একাধিক মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করবেন। বিশেষভাবে মানবাধিকার ও নারী অধিকার নিয়ে পশ্চিমা মহলে যে সমালোচনা রয়েছে, সে বিষয়ে বাস্তব অবস্থা সরাসরি পর্যবেক্ষণ করাই সফরের উদ্দেশ্য।

এই সফরের কারণ নিয়ে বিবিসি বাংলাকে খেলাফত মজলিসের মহাসচিব জালালুদ্দীন আহমদ বলেন, “সেখানে আসলে নারী অধিকার লুণ্ঠন বা হরণ হচ্ছে কি না, এটা বাস্তবে দেখলো তারা। অনেক সময় হয় না যে একটা বিষয়ে বিভ্রাট ধারণা থাকে, একটা শ্রেণির লোক তো এই বিষয়টা প্রচার করে যে নারীর অধিকার নারীকে ঘরে আটকায়া রাখে, এই বিষয়টা তারা জানলো আসলে বিষয়টা সত্য কি না?”

ইসলামী ঐক্যজোট গঠনের উদ্যোক্তা শায়খুল হাদিস আল্লামা আজিজুল হকের (প্রয়াত) ছেলে মামুনুল হক খেলাফত মজলিসের আমিরের পাশাপাশি হেফাজতের যুগ্ম মহাসচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন।

তার কাবুল সফরের দুদিন পরই আন্তর্জাতিক সংবাদমাধ্যমে আসে খবর—আফগানিস্তানে বিশ্ববিদ্যালয়ে নারীদের লেখা বই নিষিদ্ধ করেছে তালেবান।

চার বছর আগে ক্ষমতায় ফেরার পর কট্টর ইসলামি গোষ্ঠী তালেবান মেয়েদের শিক্ষার সুযোগ ক্রমেই সংকুচিত করেছে, যা নিয়ে বিশ্বজুড়ে নারী অধিকারকর্মীরা উদ্বেগ প্রকাশ করছেন।

এর মধ্যে মামুনুল হকের সফরকে ঘিরে কৌতূহল তৈরি হয়েছে। কারণ তালেবান আমলে বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের নেতার আফগানিস্তান সফরের নজির নেই।

বিশ্বের প্রায় সব দেশ তালেবান সরকারকে এখনো স্বীকৃতি দেয়নি, শুধু রাশিয়া ব্যতিক্রম। তবে অর্থনৈতিক লেনদেন করছে বেশ কিছু দেশ।

আফগানিস্তানে বাংলাদেশের কোনো দূতাবাস নেই; উজবেকিস্তানের দূতাবাস থেকেই দায়িত্ব পালন করা হয়। তবে ঢাকায় আফগান দূতাবাস রয়েছে।

খেলাফত মজলিসের মহাসচিব জালালুদ্দীন বলেন, মামুনুল হক এই সফরে গেছেন রাজনৈতিক নেতা হিসেবে নয়, বরং আলেম সমাজের প্রতিনিধি হিসেবে।

তিনি বিবিসি বাংলাকে বলেন, “ওনার তো দুইটা পরিচয়। একদিকে তিনি আলেম, ইসলামিক স্কলার, আরেকদিকে উনি দলের প্রধান। এই হিসেবেই আমাদের অফিস থেকে ওনার এই মেসেজটা সবাইকে জানানো হয়েছে। সফরটা কোনও দলীয় উদ্যোগে নয়। রাজনীতি করেন না, এমন লোকও আছেন। বাংলাদেশের আলেম সমাজের পক্ষ থেকে একটা প্রতিনিধি দল সম্পর্কোন্নয়নের জন্য গেছেন।”

মামুনুল হকের সফরসঙ্গীদের মধ্যে আছেন হেফাজতের নায়েবে আমির আব্দুল হামিদ (মধুপুরের পীর), নায়েবে আমির আব্দুল আউয়াল, ময়মনসিংহ বড় মসজিদের খতিব আব্দুল হক, বারিধারা মাদরাসার সিনিয়র মুহাদ্দিস হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, জমিয়তের নেতা মনির হোসাইন কাসেমী এবং ময়মনসিংহের আলেম মাহবুবুর রহমান।

গত ১৪ সেপ্টেম্বর প্রতিনিধি দলটি ওমরাহ পালনের উদ্দেশে সৌদি আরব যান। পরে ওমরাহ শেষে দুবাই হয়ে তারা কাবুলে পৌঁছান বলে জানিয়েছে খেলাফত মজলিস।

জালালুদ্দীন জানান, ২০০১ সালেও বাংলাদেশের আলেম সমাজের একটি প্রতিনিধি দল আফগানিস্তান সফর করেছিল। তবে তখনকার সেই দলের কেউ আজ আর বেঁচে নেই।

তখন আফগানিস্তানে ক্ষমতায় ছিলেন মোল্লা ওমর। ১৯৯৬ সালে তালেবান দেশটির ক্ষমতা দখল করে। ২০০১ সালে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনীর অভিযানে তারা ক্ষমতা হারায়। এরপর ২০২১ সালে মার্কিন সেনা প্রত্যাহারের পর ফের কাবুল দখল করে সরকার গঠন করে তালেবান।

১৯৯৭ সালে বিচিত্রাকে দেওয়া সাক্ষাৎকারে মামুনুল হকের বাবা আজিজুল হক বলেছিলেন, আফগান তালেবানের সঙ্গে তাদের যোগাযোগ আছে এবং চাইলে তিনি বাংলাদেশ থেকে যোদ্ধা পাঠাতেও রাজি।

সেই সময় আওয়ামী লীগ সরকারে থাকলেও তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি। অথচ আজিজুল হক সে আহ্বান জানিয়েছিলেন।

তালেবানের সঙ্গে খেলাফত মজলিসের কোনো সম্পর্ক আছে কি না—এই প্রশ্নে জালালুদ্দীন বলেন, “এই পর্যন্ত কারও সাথে কোনোদিন দেখাও হয় নাই, যোগাযোগও হয় নাই, কথাও হয় নাই।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাব্বির আহমেদ মনে করেন, ইসলামি শাসনের ধরণ বোঝার জন্যই মামুনুল হকরা এ সফরে গেছেন।

তিনি বিবিসি বাংলাকে বলেন, “তারা হয়তে একটা ওয়ে আউট দেখতে চাচ্ছে যে ইসলামি শাসনের মডেলটা কী? সেই মডেলটা হয়তে তারা বাংলাদেশে কাজে লাগাইতে চাইতে পারে … আমি যতদূর বুঝি।”

তবে এ ধারণা নাকচ করে খেলাফত মজলিসের মহাসচিব জালালুদ্দীন বলেন, যদি কোনো দেশে কুরআন ও সুন্নাহ বা শরিয়াহ ভিত্তিক রাষ্ট্র থাকে, তখন সেখানে শরিয়াহ আইন কার্যকর হয়। বাংলাদেশে যেহেতু ইসলামি সরকার নেই, সেহেতু এর বাস্তবায়নের সুযোগও নেই।

আল্লামা আজিজুল হকের পাঁচ ছেলে ও আট মেয়ের মধ্যে মামুনুল হকই রাজনীতিতে সক্রিয়।

নারী শিক্ষার ব্যাপারে তার দৃষ্টিভঙ্গি বোঝা যায় দ্বিতীয় মেয়ে লুৎফুন্নেছা বিনতে শায়খুল হাদিসের এক সাক্ষাৎকার থেকে।

২০১৯ সালে আল্লামা আজিজুল হক প্রতিষ্ঠিত মাসিক রাহমানি পায়গাম-এ প্রকাশিত সেই সাক্ষাৎকারে লুৎফুন্নেছা বলেছিলেন, পাকিস্তান আমলে তারা দুই বোন স্কুলে পড়েছিলেন, তবে ছোট বোনদের কেউ আর স্কুলে যেতে পারেননি।

“আমরা বড় দুই বোন শুধু স্কুলে পড়েছি। আমাদের পরে আর কাউকে আব্বা স্কুলে দেন নাই। আব্বা তখন আমাদের স্কুলে দিলেও দিনের শুরুতেই স্কুলে পড়তে যাওয়া আব্বা পছন্দ করতেন না। আব্বা চাইতেন দিন শুরু হবে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে। এজন্য ফজরের সময় আমাদের উঠিয়ে লালবাগ মাদরাসায় নিয়ে যেতেন।”