গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর আহত হওয়ার পর থেকে শর্ট-টাইম মেমোরি লসের শিকার হচ্ছেন বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। তার ভাষ্যমতে, নুর অনেক সময় অগোছালো কথা বলছেন, এমনকি দুই ঘণ্টা আগে ওষুধ খেলেও পরে ভুলে যাচ্ছেন তিনি ওষুধ খেয়েছেন কি না।
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বাগান গেটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রাশেদ খাঁন।
তিনি বলেন, “নুর যখন কথা বলতে যাচ্ছেন, তখন কথা সম্পূর্ণ করতে পারছেন না। কথা বলার সময়ই অনেকবার ঘুমিয়ে পড়ছেন। পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারছেন না, শরীরের ওপরও নিয়ন্ত্রণ রাখতে পারছেন না। এখন পর্যন্ত নুরের অবস্থা আশঙ্কামুক্ত বলা যাচ্ছে না।”
রাশেদ খাঁন আরও বলেন, “সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, নুরুল হক নুরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে। কিন্তু আমার মনে হচ্ছে বিষয়টি নিয়ে টালবাহানা করা হচ্ছে।”
-
বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব
-
মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া
-
সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের
-
সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২
-
সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে?