ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’ সৌদি আরবে ধরপাকড়: আটক ১৪ হাজারের মধ্যে ১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত ভিসাহীন বাংলাদেশিদের মালয়েশিয়া ছাড়তে বললো হাই কমিশন রানওয়ে থেকে ছিটকে পড়ল অ্যামাজনের বিমান: মায়ামিতে প্রাণ গেল ৫ জনের

বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ কাদের সিদ্দিকী

প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৯ পিএম

বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ কাদের সিদ্দিকী

টাঙ্গাইলের সখিপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়েছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টার দিকে সখিপুর খান মার্কেটস্থ দলীয় কার্যালয়ে আয়োজিত সভায় এ ঘটনা ঘটে। উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুস সবুর খান বিষয়টি নিশ্চিত করেছেন।

দলীয় সূত্র জানায়, সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের বর্ধিত সভা শুরু হয়। দুপুর ১২টার দিকে কাদের সিদ্দিকী সভায় যোগ দেন। টিনশেডের ঘরে প্রচণ্ড গরমের মধ্যে তিনি প্রায় দুই ঘণ্টা স্থানীয় নেতাকর্মীদের বক্তব্য শোনেন। পরে দুপুর সোয়া ২টার দিকে বক্তব্য শুরু করেন। প্রায় ১০ মিনিট দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার পর বসে যান। কিন্তু বসে মাত্র এক মিনিট বক্তব্য দেওয়ার পরই অসুস্থ হয়ে পড়েন। পরে দুজন কর্মীর সহায়তায় তাকে ব্যক্তিগত গাড়িতে উঠিয়ে সখিপুরের বাড়িতে নেওয়া হয় এবং সেখানেই চিকিৎসা দেওয়া হয়।

উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র সানোয়ার হোসেন বলেন, “কাদের সিদ্দিকী এখন অনেকটাই সুস্থ আছেন। তার রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়েছে। ইসিজিও করা হয়েছে। সবকিছু স্বাভাবিক থাকলেও ব্যক্তিগত চিকিৎসকের সঙ্গে আলোচনা করে চিকিৎসা চলছে। চিকিৎসক জানিয়েছেন, প্রচণ্ড গরমের কারণেই তিনি অসুস্থ হয়েছিলেন। বর্তমানে তিনি নিজ বাসায় বিশ্রামে আছেন।”