ঢাকা ২৪ বৈশাখ ১৪৩৩, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
ঢাকা ২৪ বৈশাখ ১৪৩৩, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
সর্বশেষ
যুক্তরাজ্যে ঈদের ছুটির দাবিতে হোয়াইটচ্যাপেলে দিনব্যাপী ক্যাম্পেইন, ১১ মে আলতাব আলী পার্কে সমাবেশ কলকাতায় মাংসের দোকানে বুলডোজার চালালো বিজেপি সমর্থকরা ১১ বছরের শিশু অন্তঃসত্ত্বা : নেত্রকোণার সেই মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার ইরানকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার’ হুমকি ট্রাম্পের মোদী সুনামিতে ভেঙে পড়ল মমতার শক্ত রাজনৈতিক দুর্গ, নেপথ্যে পাঁচ কারণ ঢাকা বার নির্বাচনে ২০ হাজারের মধ্যে পড়ল ৭ হাজার ভোট, জামায়াত-এনসিপি’র ভরাডুবি পশ্চিমবঙ্গে তৃণমূল হঠিয়ে আসছে বিজেপি? প্রাথমিক গণনায় এগিয়ে ঢাকা-সিলেট ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : জানালেন প্রধানমন্ত্রী লিমনের পর বৃষ্টির মরদেহ যেভাবে শনাক্ত করল ফ্লোরিডা পুলিশ ইরানের নতুন ১৪ দফা শান্তি প্রস্তাব, গ্রহণে ‘সন্দিহান’ ট্রাম্প ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ—জানালেন ট্রাম্প, ইরানের জন্য স্থলপথ খুলে দিল পাকিস্তান ইতালিতে ভাইয়ের হাতে ভাই খুন, পরিবারকে ভিডিও কলে দেখালেন মরদেহ হামে প্রতিদিন মরছে মানুষ : ইউনিসেফের সতর্কতা উপেক্ষা করে টিকা কেনার পদ্ধতি পাল্টায় ইউনূস সরকার: সায়েন্সের প্রতিবেদন সিলেটের বন্যা ও জলাবদ্ধতা নিরসনে ৭৫০০ কোটি টাকার মেগা প্রকল্প ,শনিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিএনপি সরকার কি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল করতে পারবে? নিউ ইয়র্কে মসজিদে মেয়ে শিশুকে নির্যাতনের অভিযোগে বাংলাদেশি ইমাম গ্রেপ্তার ইরানে আবার হামলা শুরু হতে পারে, ইতালি ও স্পেন থেকেও সেনা সরানোর আভাস ট্রাম্পের যুক্তরাজ্য বিএনপির ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন সংসদে জামায়াত-রাজাকার ইস্যুতে মুখ খুললেন বিএনপির মন্ত্রীরা ৭ মার্চের ভাষণ বাজানো ইমির জামিন, আইভীও জামিন পেলেন দুই হত্যা মামলায় ১১ টন ইউরেনিয়াম মজুত করল কীভাবে ইরান, কোথায় সেই মজুত? টাওয়ার হ্যামলেটসে লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির ইশতেহার ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয়-‘আমরা নারী’ সমঝোতা : শিক্ষা-গবেষণায় কাজ করবে কাঁদছেন কৃষকরা, ১৬০০ খরচ করে ৬০০ টাকায় ধান বিক্রি রোমানিয়ায় অনিয়মিত বাংলাদেশিদের সুখবর ইতালিতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বাংলাদেশি কর্মীর বিএনপি–জামায়াত পাল্টাপাল্টি বক্তব্য: কেবলই রাজনীতি? ফজলুরের বক্তব্যে সংসদ উত্তপ্ত: ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’ প্রবাসীদের দোরগোড়ায় সেবা, নাপোলিতে সফল কনসুলার ক্যাম্প নতুন মুসলিমদের পাশে ইস্ট লন্ডন মসজিদ, চালু হলো নিউ মুসলিম হাব

নূরের উপর হামলা, নির্বাচন ভণ্ডুলের ষড়যন্ত্র?

প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৫, ০২:৪৭ পিএম

নূরের উপর হামলা, নির্বাচন ভণ্ডুলের ষড়যন্ত্র?
ঢাকার জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, হামলার ঘটনায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর আইন-শৃঙ্খলা বাহিনীর হামলার পরিপ্রেক্ষিতে দেশের ভবিষ্যত রাজনীতি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন অনেকেই। আগামী ফেব্রুয়ারি মাসের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ভণ্ডুল করার আয়োজন হিসেবে দেখছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। শুক্রবার (২৯ আগস্ট) রাতে ওই হামলার ঘটনায় গুরুতর আহত হয়ে নুরুল হক নূর বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন আছেন। সাংবাদিক আহসান কবির ঘটনার বিশ্লেষণ লিখেছেন সমাজিক যোগাযোগ মাধ্যমে। তিনি ‘‘ নুর নামের ছেলেটার নিয়তি যেন মার খাওয়া ...আওয়ামী লীগ ও ছাত্রলীগের হাতে সে একাধিকবার মার‌ খেয়েছে। সে আজ‌ও যৌথ বাহিনীর মার খেয়ে রক্তাক্ত হয়েছে হাসপাতালের বিছানায় শুয়ে সে কি ভাবছে জানি না,আমার মনে কয়েকটি প্রশ্ন জেগেছে.. এক. যৌথ বাহিনী কার নির্দেশ পালন করেছে? সরকারের, নাকি জাতীয় পার্টির? দুই. মুক্তিযুদ্ধ কিংবা মুক্তিযোদ্ধাদের কোনো অনুষ্ঠান হলে সেখানে মব সৃষ্টি করার রেওয়াজ শুরু করেছে এই সরকার...। আজ মব সৃষ্টি কিংবা ধাওয়া শুরু করেছে কারা? ভিপি নুরের দল? সে কারণেই কি যৌথবাহিনী তাকে পিটিয়েছে? ...চার. নির্বাচনকে সামনে রেখে কি এ ঘটনা ঘটানো হয়েছে? মুক্তিযোদ্ধাদের অনুষ্ঠান মানে আওয়ামী লীগের নতুন করে মাঠে নামার সম্ভাবনা যদি হয়, জাতীয় পার্টিকে নিয়েও কি সরকার একই ভয় পাচ্ছে? এই ঘটনাকে কেন্দ্র করে কি জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করা হবে? পাঁচ. আইন উপদেষ্টা মহোদয় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এই সরকারের পরিচালনাধীন যৌথ বাহিনী এই ঘটনা ঘটিয়েছে। যৌথ বাহিনীর বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হবে? ...সাত. ড. ইউনুস আপনি আসলে কার এজেন্ডা বাস্তবায়িত করতে এসেছেন? আপনার কারণে আমাদের জন্য কি ভয়ংকর কোনো ভবিষ্যৎ অপেক্ষা করে আছে?’’ আহসান কবিরের এই বিশ্লেষণের নিচে নিজের আশঙ্কার কথা লিখেছেন সিনিয়র সাংবাদিক আহমদ নূর আলম। তিনি লিখেছেন, ‘‘পুরো নির্বাচনটাই জামাতকে জয়ী করার ছক সাজিয়ে এগোচ্ছে। মাঠে জামাত ছাড়া কোনো দলকে নামতে দেয়া হবে না। বিএনপিকেও ছাড় দেয়া যাবে না। জামাত সরকার গড়তে পারবে নিশ্চিন্ত না হওয়া পর্যন্ত হামলা মামলা ধড় পাকড় খুন খারাবী চলতে থাকবে। সবই পরিকল্পিত।’’ সাংবাদিক হারুন অর রশীদ লিখেছেন, ‘‘ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পুলিশের সাবেক আইজিপি মোহাম্মদ খোদা বকশ চৌধুরী এবং পুলিশের বর্তমান মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের নিয়োগকর্তা জোনাকী ভট্টাচার্য ও জলিলুর রহমান। এই সমীকরণ মেলাতে পারলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। আশা করি অনেকেই বুঝতে পারছেন, নূরুর ওপর কারা এবং কেন এই হামলা করেছে। নুরুকে এখানে ব্যবহার করা হয়েছে, অথবা বলির পাঠা বানানো হয়েছে। উদ্দেশ্য একটাই, নির্বাচন ভণ্ডুল।’’ সাংবাদিক মিসবাহ জামিল ফেসবুকে লিখেছেন, ‘‘গণঅধিকার পরিষদ জাপার অফিস ঘেরাও করতে গেছেন। নুরুও ছিলেন সেখানে। প্রচলিত ভাষায় যেটা মব। তো এই মব নিয়ে টানাটানি চলছে। একপক্ষ বলছে, মব করতে গেলে আইনরক্ষাবাহিনি সালাম করবে না কি? আরেকপক্ষ বলছে, জাপাকে রক্ষা করতে কেন নুরুকে পেটানো হলো। কিন্তু আমি যেটা বলব, মানে যে বিষয়টি কেন্দ্রে রাখব, সেটা হলো নুরুর ইনজুরি। মানে এখানে মব করতে গিয়ে মবেরই শিকার হয়েছেন নুরু। একটা রাজনৈতিক দলের কাজ যেমন মব করা না, তেমনি আইনরক্ষাবাহিনিরও সেটা কাজ না। তবে রাজনৈতিক দল অনেক সময় মব করে থাকে। সেটা আবার জনতার দ্বারা বৈধতাও পায়। কিন্তু আইনরক্ষাবাহিনির মব কোনোভাবেই করার যুক্তি নাই। তারা মব নিবৃত্ত করবে।কিন্তু তা না করে তারাই যখন গলদ করে, তখন সেটাই প্রধান সমস্যা হয়ে দাঁড়ায়। এই সমস্যা মোকাবিলা করার গিয়ান থাকা জরুরি আপনার/আপনাদের। গিয়ান নাই বলেই নির্বাচন বানচাল করতে চান। পিআর নিয়ে ফাও প্যাচাল পাড়েন।’’ Abu Ali Sina নামের একজন ফেসবুকে লিখেছেন, ‘‘তীব্র নিন্দা জ্ঞাপন করছি! ভিপি নূর বিকাশ নূরই কেন সদলবলে সন্ধ্যেবেলা জাতীয় পার্টির অফিসে গিয়ে মব ভায়োলেন্স করে পুলিশ মিলিটারির মার খেলেন, রক্তাক্ত হলেন, দেশ ও জাতির সহানুভূতি পেলেন, হিসেব মিলছে না !!’’ Anwar Chowdhury নামের একজন লিখেছেন, ‘‘ঘুমিয়ে আছে প্রথম আলো। র-ক্তা-ক্ত নূর হাসপাতালের আইসিইউতে। কিন্তু প্রথম আলো এখনও জানেই না, এমন ঘটনা ঘটেছে ! সন্ধ্যা রাতের ঘটনায় রাত ১২টা ১২ মিনিটে সর্বশেষ আপডেট প্রতিবেদনেও উল্লেখ নেই নূরের আহত হওয়ার খবর। প্রথম আলোকে কোনো গুরুত্বপূর্ণ ঘটনায় নীরব থাকতে দেখলে কিংবা মূলচিত্র এড়িয়ে যেতে দেখলেই সন্দেহ বাড়ে, মনে হয় ঘটনা গো-ল-মে-লে।’’