ঢাকা ১১ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
ঢাকা ১১ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
সর্বশেষ
রেললাইনের তাপমাত্রা ৬০ ডিগ্রি ছুঁতে পারে, সতর্ক করল যুক্তরাজ্যের নেটওয়ার্ক রেল কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে মুখোমুখি সরকারি-বিরোধী দল মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ খাতে কর বসাচ্ছে সরকার ‘আই অ্যাম ব্যাক’ জোড়া গোলে সমালোচনার জবাব রোনালদোর, মেসি প্রসঙ্গে প্রশ্নে বিরক্ত গেগেনপ্রেসিং: আধুনিক ফুটবলের এক অপ্রতিরোধ্য কৌশল ফ্রান্সে ৪০ ডিগ্রি তাপপ্রবাহ: পরিবারের গাড়িতে দুই শিশুর মৃত্যু ‘আপনাদের ভালোবাসায় আমি ধন্য’-সিলেট ছাড়ার আগে ডিসি সারওয়ার আলম লন্ডনে ৪০ ডিগ্রি তাপদাহ: কর্মক্ষেত্রে আপনার অধিকার জানুন, সুস্থ থাকুন প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগ ঠেকাতে দেশে আবার সেনা মোতায়েন গোলের চূড়ায় মেসি, ক্লোসার বললেন : ‘মেসি সর্বকালের সেরা’ আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি

মব আতঙ্কে শাহপরান মাজারের ওরসে শিরনি বিতরণ বন্ধ!

প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৫, ০১:০৮ এএম

মব আতঙ্কে শাহপরান মাজারের ওরসে শিরনি বিতরণ বন্ধ!

সাত শতাব্দীর ঐতিহ্য বহন করছে সিলেটের হযরত শাহপরান (রহ.) মাজার শরীফের বাৎসরিক পবিত্র ওরস। খতমে কোরআন, দোয়া, জিকির, মিলাদ, গিলাফ চড়ানো, গরু জবাই, ফাতেহা পাঠ এবং শেষ দিন ফজরের নামাজের পর আখেরি মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয় ওরস। এরপর শিরনি বিতরণ ছিল অন্যতম আয়োজন। তবে এবার মবের আশঙ্কায় শিরনি বিতরণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মাজার কর্তৃপক্ষ। প্রশাসনের নির্দেশে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান মাজারের খাদেম আব্দুল আজিজ।

প্রশাসনের দাবি, ওরসকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এ জন্য সিলেট মেট্রোপলিটন পুলিশ, ডিজিএফআই, এনএসআই, র‌্যাব-৯, সেনাবাহিনী, সিলেট জেলা স্টেডিয়াম আর্মি ক্যাম্প, সিটি কর্পোরেশন, সিভিল সার্জন অফিস, ফায়ার সার্ভিস, ইসলামিক ফাউন্ডেশন, ইমাম সমিতি, রাজনৈতিক দলের প্রতিনিধি, অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ কমিটি, মাজার কমিটি, মোতাওয়াল্লি ও খাদেমদের অংশগ্রহণে সমন্বয়সভা করেছে পুলিশ।

সভা শেষে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাজার ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে এবং ড্রোন ক্যামেরায় নজরদারি করা হবে। এছাড়া প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একটি তদারকি কমিটি গঠন করা হয়েছে, যারা পালাক্রমে দায়িত্ব পালন করবেন।

৭০০ বছরের ইতিহাসে এর আগে কেবল করোনা মহামারির কারণে একবার শিরনি বিতরণ বন্ধ হয়েছিল। কিন্তু এবার মবের ভয়ে এ সিদ্ধান্ত নেওয়ায় নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছে স্থানীয় ঐতিহ্য রক্ষাকারী সংগঠন ও নাগরিক সমাজ।

শাহপরান (রহ.) মাজারের খাদেম আব্দুল আজিজ বলেন, ‘প্রশাসনের সবাইকে নিয়ে সভায় আমাদের জানানো হয় শিরনি বিতরণে মারামারি হয়, তাই এ বছর শিরনি বিতরণ করা যাবে না। অথচ আগে কখনো এ ধরনের ঘটনা ঘটেনি। এখন বলা হচ্ছে দেশের পরিস্থিতি ভালো নয়। তাই আমাদের কিছু করার নেই, প্রশাসনের সিদ্ধান্ত মেনে নিতে হয়েছে।’

পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্টের ট্রাস্টি রেজাউল কিবরিয়া বলেন, ‘আমি কখনো শুনিনি শাহপরান মাজারে শিরনি বিতরণ নিয়ে মারামারি হয়েছে। এবার যদি মবের অজুহাতে তা বন্ধ করা হয়, তাহলে এটা অন্যায় সিদ্ধান্ত। ওরসের শিরনি শুধু ধর্মীয় আচার নয়, সংস্কৃতিরও অংশ। সরকারের দায়িত্ব ঐতিহ্য রক্ষা করা।’

সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম শাহিন বলেন, ‘হযরত শাহজালাল ও শাহপরান (রহ.) মাজারের ওরসের অন্যতম প্রধান বিষয় শিরনি বিতরণ। ধনী-গরিব সবাই এতে অংশ নেন। বিশেষত দরিদ্ররা এখানে খাবারের সুযোগ পান। এত নিরাপত্তার মধ্যেও যদি শিরনি বিতরণ বন্ধ হয়, তা অবশ্যই দুঃখজনক।’

সেভ দ্য হেরিটেজ অ্যান্ড এনভায়রনমেন্টের প্রধান সমন্বয়কারী আব্দুল হাই আল হাদী বলেন, ‘শিরনি বিতরণ বন্ধ করা মাথা ব্যথায় মাথা কেটে ফেলার মতো সিদ্ধান্ত। ওরসের শিরনির সঙ্গে মানুষের আবেগ ও মানতের বিষয় জড়িত। তাই সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের মধ্য দিয়েই এ আয়োজন চালু রাখা উচিত ছিল।’

সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. রেজাউল করিমকে ফোনে পাওয়া না গেলেও তিনি দুদিন আগে এক বিজ্ঞপ্তিতে বলেন, ‘ওরস চলাকালীন মাজারের পবিত্রতা ও ধর্মীয় মর্যাদা রক্ষায় সর্বোচ্চ সতর্কতা নেওয়া হবে। নাচ-গানসহ কোনো অনৈসলামিক কার্যকলাপ ঘটতে দেওয়া হবে না।’

সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন, ‘হযরত শাহপরান (রহ.) মাজার শরীফের ওরস নিয়ে কেউ আমার কাছে আসেনি। আইনশৃঙ্খলার স্বার্থেই হয়তো এই নির্দেশনা দেওয়া হয়েছে। তবে সিদ্ধান্ত নিশ্চয়ই আলোচনা করেই নেওয়া হয়েছে।’