ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’ সৌদি আরবে ধরপাকড়: আটক ১৪ হাজারের মধ্যে ১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত ভিসাহীন বাংলাদেশিদের মালয়েশিয়া ছাড়তে বললো হাই কমিশন রানওয়ে থেকে ছিটকে পড়ল অ্যামাজনের বিমান: মায়ামিতে প্রাণ গেল ৫ জনের

তারিখ ছাড়াই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করল ইসি

প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৫, ০৩:৪৬ পিএম

তারিখ ছাড়াই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করল ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্দিষ্ট ভোটের তারিখ উল্লেখ না করেই বিস্তারিত রোডম্যাপ (কর্মপরিকল্পনা) প্রকাশ করেছে এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)।

দুই ডজনেরও বেশি কর্মসূচির মধ্যে রাজনৈতিক দলসহ অংশীজনদের সঙ্গে সংলাপ আয়োজনের বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে, যা সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে শুরু হবে।

যদিও ভোটগ্রহণের দিন ও তফসিলের তারিখ এখনো নির্ধারিত হয়নি, তবে কর্মপরিকল্পনায় ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট ধরে প্রস্তুতি সাজানো হয়েছে। তফসিল ঘোষণা করা হবে ডিসেম্বর মাসে। পরিকল্পনায় সংলাপ, মতবিনিময়, সভা, ব্রিফিং, প্রশিক্ষণ, মুদ্রণ, বাজেট বরাদ্দ, আইটি–ভিত্তিক প্রস্তুতি, প্রচারণা, সমন্বয় সেল, আন্তঃমন্ত্রণালয় বৈঠকসহ নানা খাতকে অগ্রাধিকার দিয়ে বাস্তবায়নসূচি নির্ধারণ করা হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) ইসি সভায় এ রোডম্যাপ অনুমোদনের পর বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন ইসি সচিব আখতার আহমেদ।

কর্মপরিকল্পনায় গুরুত্বপূর্ণ বিষয়সমূহ

ঘোষিত রোডম্যাপ-এর মধ্যে রয়েছেÑ অংশীজনদের সঙ্গে সংলাপ, ভোটার তালিকা প্রণয়ন, নির্বাচনী আইন ও বিধি সংস্কার, রাজনৈতিক দল নিবন্ধন, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ, ভোটকেন্দ্র স্থাপন, পোস্টাল ভোটিং ব্যবস্থা, পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন, দেশি-বিদেশি সাংবাদিক অনুমোদন, প্রশাসনিক ও জরিপ কার্যক্রম, নির্বাচনী দ্রব্যাদি সংগ্রহ, আইন-শৃঙ্খলা সংক্রান্ত প্রস্তুতি, ম্যানুয়াল, নির্দেশিকা, পোস্টার, পরিচয়পত্র মুদ্রণ, প্রশিক্ষকদের প্রশিক্ষণ, স্বচ্ছ ব্যালট বাক্স উপযোগীকরণ, বাজেট বরাদ্দ, প্রচারণা ও উদ্বুদ্ধকরণ কার্যক্রম, টেলিযোগাযোগ ও প্রযুক্তি প্রস্তুতি, ডিজিটাল মনিটর স্থাপন এবং প্রাথমিক ফলাফল প্রচার, প্রদর্শন ও প্রকাশ।

নির্দিষ্ট সময়সূচি

  • সংলাপ: সেপ্টেম্বরের শেষ সপ্তাহে শুরু হয়ে দেড় মাসব্যাপী চলবে।

  • ভোটার তালিকা:

    • দ্বিতীয় ধাপের সম্পূরক খসড়া তালিকা প্রকাশ → ৩১ আগস্ট

    • সম্পূরক তালিকা শেষে চূড়ান্ত ভোটার তালিকা → ৩০ নভেম্বর

  • আইন সংস্কার:

    • আরপিওসহ অন্যান্য আইন-বিধির প্রস্তাব ও সংশোধন → ৩১ আগস্টের মধ্যে

    • নির্বাচনী আইন সংশোধন ও পর্যবেক্ষক নীতিমালা চূড়ান্ত → ৩০ সেপ্টেম্বরের মধ্যে

  • দল নিবন্ধন:

    • মধ্য সেপ্টেম্বর প্রাথমিক নিবন্ধন

    • সেপ্টেম্বরের মধ্যেই চূড়ান্ত প্রজ্ঞাপন

  • সীমানা নির্ধারণ:

    • সেপ্টেম্বরের শুরুতে চূড়ান্তকরণ ও গেজেট প্রকাশ

    • ৩০ সেপ্টেম্বরের মধ্যে জিআইএস ম্যাপ প্রস্তুত

  • পোস্টাল ভোটিং ও ব্যালট:

    • প্রকল্প অনুমোদন, সফটওয়্যার ও অ্যাপ ডেভেলপমেন্ট → অক্টোবরের মধ্যে

    • প্রবাসী ভোটারদের ব্যালট পেপার পাঠানো → নভেম্বর

    • কারাবন্দিদের ব্যালট → ভোটের দুই সপ্তাহ আগে

  • আইন-শৃঙ্খলা বৈঠক: সেপ্টেম্বর, তফসিল ঘোষণার ১৫ দিন আগে এবং তফসিল ঘোষণার পর।

নির্বাচন কমিশনের বক্তব্য

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে, রোজার আগে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ বিষয়ে চিঠিও পাঠানো হয়েছে ইসিতে।

প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন, ভোটের তারিখের প্রায় দুই মাস আগে তফসিল ঘোষণা করা হবে। কমিশনের সভা শেষে জানানো হয়েছে, ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল প্রকাশ করবে ইসি।