ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’ সৌদি আরবে ধরপাকড়: আটক ১৪ হাজারের মধ্যে ১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত ভিসাহীন বাংলাদেশিদের মালয়েশিয়া ছাড়তে বললো হাই কমিশন রানওয়ে থেকে ছিটকে পড়ল অ্যামাজনের বিমান: মায়ামিতে প্রাণ গেল ৫ জনের

ভারতে ৫১ ‘বাংলাদেশি’ আটক

প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৫, ১১:০৭ পিএম

ভারতে ৫১ ‘বাংলাদেশি’ আটক
সীমান্ত পেরিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য আসামে অন্তত ৫১ ‘বাংলাদেশি’ নাগরিককে আটক করা হয়েছে। ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে আসামের শ্রীভূমি জেলা থেকে ওই ‘বাংলাদেশি’দের আটক করা হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘গত রোববার শ্রীভূমি জেলা থেকে ৩০ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করা হয়। পরে মঙ্গলবার (২৬ আগস্ট) ওই জেলার সীমান্ত থেকে আরও ২১ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে।’ শর্মা লিখেছেন, ‘পৃথক দুই ঘটনায় আমরা শ্রীভূমি সেক্টর থেকে গ্রেপ্তার ২১ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ফেরত পাঠিয়েছি। এর মাধ্যমে আমাদের অনুপ্রবেশ-বিরোধী কার্যক্রম আরও জোরদার হয়েছে।’ তিনি বলেন, ‘রাজ্য সরকার বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে অভিযান অব্যাহত রাখবে।’ রোববার আসাম পুলিশ ৩৬ বাংলাদেশি নাগরিককে আটক করে। পরে তাদের ফেরত পাঠানো হয়। এই বাংলাদেশিদের মধ্যে ৩০ জন শ্রীভূমিতে এবং বাকি ছয়জন দক্ষিণ সালমারা মনকাচার জেলা থেকে আটক হয়েছেন। গ্রেপ্তারকৃতদের মধ্যে দুই শিশু ছিল। সোমবার এই বিষয়ে শর্মা এক্সে বলেন, শ্রীভূমি ও দক্ষিণ সালমারা থেকে অবৈধ অনুপ্রবেশকারী ৩৬ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। তিনি বলেন, এই অবৈধ অনুপ্রবেশকারীরা আমাদের জনসংখ্যার কাঠামো বদলে দিচ্ছে এবং স্থানীয় জনগোষ্ঠীর অধিকার লঙ্ঘন করছে। যেখানে তাদের থাকা উচিত, তাদের অবশ্যই সেখানে ফেরত পাঠানো হবে। রাজ্য পুলিশের কর্মকর্তারা বলেছেন, রোববার সকালের দিকে শ্রীভূমিতে নারী-শিশুসহ অবৈধ অনুপ্রবেশকারী ৩০ বাংলাদেশিকে আটক করা হয়। পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, গ্রেপ্তারের আগে তাদের সীমান্তের কাছাকাছি দেখা যায়। ওই বাংলাদেশিরা সম্প্রতি ভারতে প্রবেশ করেছিলেন বলে ধারণা করছে পুলিশ। তিনি বলেন, আমরা তাদের জিজ্ঞাসাবাদ করেছি এবং নিয়ম অনুযায়ী রোববার রাতে সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সহায়তায় তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। এছাড়া দক্ষিণ সালমারা মানকাচারে রোববার রাতে ছয় বাংলাদেশিকে আটকের পর ফেরত পাঠানো হয়। জেলার জ্যেষ্ঠ পুলিশ সুপার হরেন টোকবি জানান, আটককৃতদের মধ্যে দু’জন পুরুষ, দু’জন নারী এবং এক ও তিন বছর বয়সী দুই শিশু ছিল। তিনি বলেন, ‘‘তারা জম্মু ও কাশ্মির থেকে ট্রেনে করে গুয়াহাটি আসেন এবং সেখান থেকে সড়কপথে আমাদের জেলায় পৌঁছে সীমান্ত পেরোনোর চেষ্টা করছিলেন। কিন্তু তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়। পুলিশ সদস্যরা ওই ছয় বাংলাদেশিকে আটক করেন। সূত্র: হিন্দুস্তান টাইমস।