ঢাকা ২৪ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৪ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’ সৌদি আরবে ধরপাকড়: আটক ১৪ হাজারের মধ্যে ১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত ভিসাহীন বাংলাদেশিদের মালয়েশিয়া ছাড়তে বললো হাই কমিশন রানওয়ে থেকে ছিটকে পড়ল অ্যামাজনের বিমান: মায়ামিতে প্রাণ গেল ৫ জনের কেপ ভার্দেতে স্কুল বাস খাদে পড়ে নিহত অন্তত ২৫ শিক্ষার্থী, জাতীয় শোক ঘোষণা ইংলিশ চ্যানেলে একটি ডিঙি নৌকা থেকে উদ্ধার প্রায় ১৪০ অভিবাসী ‘সোশ্যাল মিডিয়ায় যা মনে আসে তা-ই লিখবেন না’: তরুণদের সতর্ক হওয়ার পরামর্শ ব্রিটিশ এমপির গাজার ধ্বংস হওয়া পয়ঃনিষ্কাশন, ইসরায়েলে এখন পানির সংকট- প্রকৃতির নির্মম প্রতিশোধ সিলেট-ইস্তাম্বুল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, ইউরোপযাত্রায় খুলছে নতুন সম্ভাবনার দুয়ার ইতালির নাপোলিতে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের তরুণ শরিফুলের মৃত্যু মাদক মামলায় মিশরীয় উপস্থাপক সারাহ খলিফাসহ ১২ জনের মৃত্যুদণ্ড সিলেটে পাঁচ দিনে ১১ লাশ, নেপথ্যে কী কারণ? মেয়ের বিয়ের টাকা নিয়ে বাড়ি ফেরা হলো না ইসমাইলের, বনানীতে মিলল মরদেহ

ফ্রান্স, স্পেন, বাহারাইন, সিঙ্গাপুরেও এনআইডি সেবা শুরু হচ্ছে

প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৫, ০৪:৩২ পিএম

ফ্রান্স, স্পেন, বাহারাইন, সিঙ্গাপুরেও এনআইডি সেবা শুরু হচ্ছে
এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর বুধবার (২৭ আগস্ট) সাংবাদিকদের বলেন, "ফ্রান্স, স্পেন, বাহারাইন ও সিঙ্গাপুরে প্রবাসী বাংলাদেশিদের ভোটার হিসেবে নিবন্ধনের সম্মতি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।" এর আগে যুক্তরাষ্ট্র, ওমান, মালদ্বীপ, জর্ডান ও দক্ষিণ আফ্রিকায় এ কার্যক্রম চালানোর অনুমতি পেয়েছিল ইসি। ইতোমধ্যে ১০টি দেশের ১৭টি মিশনে এনআইডি কার্যক্রম পরিচালনা করছে এনআইডি অনুবিভাগ। দেশগুলো হলো- সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, কানাডা ও জাপান। এসব দেশ থেকে ৫০ হাজার প্রবাসী ভোটার হয়ে এনআইডি নিতে আবেদন করেছেন। ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে প্রবাসীদের চার তথ্য দেওয়া বাধ্যতামূলক। বিদেশে বসে ভোটার হওয়ার জন্য অনলাইনে পূরণকৃত আবেদনপত্র (ফরম-২(ক), মেয়াদ সম্বলিত বাংলাদেশি পাসপোর্ট/মেয়াদহীন পাসপোর্ট/এনআইডিধারী তিন নাগরিকের প্রত্যায়ন, অনলাইন জন্ম নিবন্ধন ও পাসপোর্ট সাইজের রঙিন ছবি সংশ্লিষ্ট নিবন্ধন কেন্দ্রে (দূতাবাসের সংশ্লিষ্ট ডেস্কে) জমা দিতে হয়। যুক্তরাষ্ট্রের চার মিশনে টিম যাচ্ছে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের এনআইডি সেবা দিতে যুক্তরাষ্ট্রের চার শহরে কারিগরি ও প্রশাসনিক টিম পাঠাচ্ছে নির্বাচন কমিশন। সেপ্টেম্বরে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস এবং নিউ ইয়র্ক, মায়ামি ও লসএঞ্জেলেস কনসুলেট অফিসে প্রয়োজনীয় সরঞ্জাম স্থাপন, লোকবল প্রশিক্ষণ শুরু হবে। বুধবার কারিগরি ও প্রশাসনিক টিম পাঠানোর বিষয়ে অফিস আদেশ জারি করেছে ইসি সচিবালয়। সেখানে বলা হয়, ২১ থেকে ২৭ সেপ্টেম্বর দুটি প্রশাসনিক টিম যুক্তরাষ্ট্রে যাবে। ইসি সচিব আখতার আহমদের নেতৃত্বাধীন প্রশাসনিক টিম নিউইয়র্ক ও ওয়াশিংটন ডিসিতে কাজ করবে। আর মায়ামি ও লস অ্যাঞ্জেলেসে কাজ করবে এনআইডি উইংয়ের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীরের নেতৃত্বাধীন টিম। তার আগে ১৪ থেকে ২৫ সেপ্টেম্বর চার শহরে চারটি কারগরি টিম যাবে। তারা দূতাবাস ও কনসুলেট অফিসের লোকবলকে প্রশিক্ষণ দেবে এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি বসিয়ে, ডেটা কানেকটিভিটির ব্যবস্থা করে নিবন্ধন কার্যক্রমের ‘টেস্ট ট্রায়াল’ করবে। ২০০৭-২০০৮ সালে ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন শুরুর সময়ই প্রবাসী বাংলাদেশিদের ভোটার করা ও এনআইডি দেওয়ার দাবি ওঠে। দীর্ঘদিন ধরে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন নিয়ে নানা ধরনের জটিলতা পেরিয়ে তৎকালীন কমিশন ২০১৯ সালের নভেম্বরে মালয়েশিয়ায় অনলাইন নিবন্ধনের কার্যক্রম শুরু করে। কিন্তু এরপর কোভিড মহামারীতে সেই উদ্যোগ থমকে যায়। পরে আবার সেই কাজে গতি আনার উদ্যোগ নিলেও গত কমিশনের সময় ২০২৩ সালের জুলাইয়ে কার্যক্রম শুরু হয়। ৫ আগস্টের পটপরিবর্তনের পর আবার স্থবিরতা দেখা দেয় এ কার্যক্রমে। এ ধারাবাহিকতায় বর্তমান এ এম এম নাসির উদ্দিন কমিশন কার্যক্রম শুরু করে। ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশিদের এনআইডি সেবা দেওয়া হচ্ছে।