ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’ সৌদি আরবে ধরপাকড়: আটক ১৪ হাজারের মধ্যে ১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত ভিসাহীন বাংলাদেশিদের মালয়েশিয়া ছাড়তে বললো হাই কমিশন রানওয়ে থেকে ছিটকে পড়ল অ্যামাজনের বিমান: মায়ামিতে প্রাণ গেল ৫ জনের

পাকিস্তান-বাংলাদেশ যাতায়াতে সরকারি পাসপোর্টধারীদের ভিসা লাগবে না

প্রকাশিত: ২১ আগস্ট ২০২৫, ০৪:৩১ পিএম

পাকিস্তান-বাংলাদেশ যাতায়াতে সরকারি পাসপোর্টধারীদের ভিসা লাগবে না

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যে বাংলাদেশ ও পাকিস্তানের সরকারি পাসপোর্টধারী ও কূটনীতিকরা পরস্পরের দেশে ভ্রমণে ভিসা ছাড়াই যেতে পারবেন। এটি দুই দেশের সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টার অংশ।

বৃহস্পতিবার (২১ আগস্ট) উপদেষ্টা পরিষদের বৈঠকে এই চুক্তি নীতিগত অনুমোদন পেয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। প্রস্তাবটি এনেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ

চুক্তির নাম: “পাকিস্তান ইসলামি প্রজাতন্ত্রের সরকার এবং বাংলাদেশ জনগণের প্রজাতন্ত্রের সরকারের মধ্যে কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারী নাগরিকদের জন্য ভিসা বিলুপ্তকরণ বিষয়ে চুক্তি”

২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই বাংলাদেশ–পাকিস্তান সম্পর্ক নতুন মোড় নিয়েছে। এর মধ্যে প্রথমবারের মতো দুই দেশের মধ্যে সরাসরি পণ্যবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। দুই দেশের সরকারপ্রধান একাধিক বৈঠক করেছেন, ব্যবসা-বাণিজ্য ও রাজনৈতিক যোগাযোগ বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে।

চলতি বছরের জুলাইয়ের শেষে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন রাজা নাকভি ঢাকা সফরে এসে দুই দেশের কূটনীতিক ও সরকারি কর্মকর্তাদের ভিসা ছাড়াই প্রবেশাধিকার প্রদানের বিষয়ে একমত হন। সরকারের পক্ষ থেকে সেটির আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়েছে।

নাকভির সফরে দুই দেশ অভ্যন্তরীণ নিরাপত্তা, মাদক নিয়ন্ত্রণ, মানবপাচার রোধসহ বিভিন্ন বিষয়ে একসঙ্গে কাজ করার বিষয়ে সম্মত হয়েছেন। এছাড়া পুলিশি প্রশিক্ষণেও সহযোগিতা করা হবে। বাংলাদেশের একটি প্রতিনিধিদল ইসলামাবাদের ন্যাশনাল পুলিশ একাডেমিতে প্রশিক্ষণে যাবে।

এছাড়া দুই দেশের সাধারণ নাগরিকদের ভ্রমণেও বিধিনিষেধ প্রত্যাহার করা হচ্ছে। গত ফেব্রুয়ারি থেকে পাকিস্তানি নাগরিকদের বাংলাদেশের ভিসার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ক্লিয়ারেন্সের প্রয়োজন আর নেই। পাকিস্তানও বাংলাদেশি নাগরিকদের তাদের দেশে ভ্রমণে ভিসা ফি মওকুফ করেছে।