ঢাকা ১১ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
ঢাকা ১১ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
সর্বশেষ
দ্বিতীয় রাউন্ডে ব্রাজিল কি কঠিন প্রতিপক্ষ পেতে যাচ্ছে? মাঠেই কাঁদলেন নেইমার, হাসল ব্রাজিল রেললাইনের তাপমাত্রা ৬০ ডিগ্রি ছুঁতে পারে, সতর্ক করল যুক্তরাজ্যের নেটওয়ার্ক রেল কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে মুখোমুখি সরকারি-বিরোধী দল মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ খাতে কর বসাচ্ছে সরকার ‘আই অ্যাম ব্যাক’ জোড়া গোলে সমালোচনার জবাব রোনালদোর, মেসি প্রসঙ্গে প্রশ্নে বিরক্ত গেগেনপ্রেসিং: আধুনিক ফুটবলের এক অপ্রতিরোধ্য কৌশল ফ্রান্সে ৪০ ডিগ্রি তাপপ্রবাহ: পরিবারের গাড়িতে দুই শিশুর মৃত্যু ‘আপনাদের ভালোবাসায় আমি ধন্য’-সিলেট ছাড়ার আগে ডিসি সারওয়ার আলম লন্ডনে ৪০ ডিগ্রি তাপদাহ: কর্মক্ষেত্রে আপনার অধিকার জানুন, সুস্থ থাকুন প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগ ঠেকাতে দেশে আবার সেনা মোতায়েন গোলের চূড়ায় মেসি, ক্লোসার বললেন : ‘মেসি সর্বকালের সেরা’ আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই

শোক প্রকাশ কি ঠেকানো গেল?

প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৫, ১২:০১ এএম

শোক প্রকাশ কি ঠেকানো গেল?
নাদিম মাহমুদ গত ১৬ বছর ধরে ফেইসবুক ব্যবহার করছি। এই দীর্ঘ সময়ে অনেকবার ১৫ আগস্ট পার করেছি। বিদায়ী শেখ হাসিনা সরকারের আমলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকীতে আয়োজিত সরকারি শোক দিবসের উদযাপন আর এবারের ১৫ আগস্টের মধ্যে বিস্তর মৌলিক পার্থক্য রয়েছে। পার্থক্যটা অনেকই বলবেন, ক্ষমতার রদবদল হয়েছে, কিন্তু সেটার বাহিরে একটা বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা গেছে, যা আমি গত দেড় দশকে অন্তত দেখতে পাইনি। সেই বিষয়গুলো নিয়ে আমার কিছু পর্যবেক্ষণ তুলে ধরছি। আপনি যদি ফেইসবুক ব্যবহার করে থাকেন, তাহলে নিশ্চিয় এই পরিবর্তনটা আপনার নজরে এসেছে। গত ১২ ঘণ্টায় ফেইসবুকে যত পোস্ট টাইমলাইনে ভেসে এসেছে, তার ৯৮ শতাংশ পোস্টই 'স্বাধীনতার স্থপতি' বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে। যদিও প্রতিবছর এই ধরনের ট্রেন্ট ছিল, কিন্তু এবারের প্রসঙ্গটি একবারেই ভিন্ন। শেখ হাসিনার ক্ষমতার সময় যারা 'জাতির পিতা' বঙ্গবন্ধু বলে মুখে ফেনা তুলে ফেলত, যারা ফেইসবুক ও অন্যন্য মাধ্যমে 'মুজিবসেনা' প্রমাণে ব্যস্ত থাকত, সেই মানুষগুলো গত বছর ৫ আগস্টের পর অনেকটাই নাই হয়ে গিয়েছে। ওদের টাইমলাইন আজ অনেকটাই ফাঁকা। বরং তাঁরা ব্যস্ত ক্ষমতাশীনদের প্রশংসা নিয়ে। কিন্তু এবার যারা পোস্ট করছে, তাদের মধ্যে একটি বড় অংশ গত পনের বছর শেখ হাসিনা শাসনামলে এই দিনটিতে 'এইভাবে শেখ মুজিবকে' স্মরণ করেননি, কিন্তু এবার তারা স্বেচ্ছায় ভালোবেসেই শোক দিবসে নিজের অবস্থান জানান দিচ্ছে। বলতে গেলে, শেখ মুজিবুর রহমানকে দলীয় দৃষ্টিকোণের বাহিরে রেখে, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর অবদানকে স্মরণ করতেই 'অর্গানিক মুজিব ভক্ত' সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছেয়ে গেছে। এই অর্গানিক শেখ মুজিবুর রহমান প্রেমী মানুষগুলোকে গত পনের বছর 'আওয়ামীলীগ' জাগতে দেয়নি কিংবা সেই সুযোগ তৈরি করেনি, কিন্তু এবার তাদের অনুপস্থিতিতে সজাগ হয়েছে 'দল-মতের' বাহিরে থাকা মানুষগুলো, যাদের ভালোবাসাই যেকোন সময়ের চেয়ে শেখ মুজিবুর রহমানের শোক দিবস অনেক মর্যাদাবান, অনেক আবেগময়। আমার পর্যবেক্ষণ বলছে, অন্তবর্তীকালিন সরকারের 'মুজিব পীড়ন' মতাদর্শের একটি বড় জবাব দিচ্ছে এই দেশের সাধারণ মানুষ। বিশেষ করে 'শোক প্রকাশে' বাধা দেয়ার ঘোষণায় কিংবা মুক্তিযুদ্ধ ও শেখ মুজিবুর রহমানকে ছোট করার মানসিকতার প্রতিত্তুরে ফেইসবুকে প্রতিবাদ স্বরুপ 'বঙ্গবন্ধুর' প্রতি শোক প্রকাশে ঢল নেমেছে। সরকার গত এক বছরে মুক্তিযুদ্ধের চেতনায় যে আঘাত হেনেছে, সরকারের নীরব সমর্থনে স্বাধীনতার স্মৃতি বিজড়িত বঙ্গবন্ধুর বত্রিশ নাম্বার বাসভবনে যে ভাঙচুর করা হয়েছে, গুড়িয়ে দেয়া হয়েছে তার প্রতিবাদ এসেছে আজকের এই দিনে ভার্চুয়ালে। মুক্তিযুদ্ধের সাথে জড়িয়ে থাকা শেখ মুজিবুর রহমানকে মুছে ফেলা যে যায় না, তার প্রমাণ আজকে সাধারণ মানুষের 'বঙ্গবন্ধু' প্রতি ভালোবাসা। যে মানুষগুলো আজ শেখ মুজিবুর রহমানের পঞ্চাশতম শাহাদাত বার্ষিকী স্মরণ করছে, এটা দেখে ভাববার সুযোগ নেই, যে এরা সবাই আওয়ামীলীগের সমর্থক কিংবা আওয়ামীলীগ করে। বরং যারা তাকে স্মরণ করছে, তাদের মধ্যে একটি বড় অংশই এই দেশের রাজনীতির সাথে জড়িত নন, কিংবা ভিন্ন ঘরোনার রাজনীতির সাথে জড়িত। ব্যক্তি কিংবা শাসক মুজিবের হিসেব নিকেশ উর্ধ্বে রেখে মহান মুক্তিযুদ্ধের মহানায়ক হয়ে উঠা শেখ মুজিবকে ইতিহাসের মর্যাদাটুকু দিচ্ছে। ফেইসবুকের পোস্টগুলোর বাহিরে আর একটি বিষয় লক্ষ্যণীয় তাহলো, গণমাধ্যমগুলো বঙ্গবন্ধুর পঞ্চাশতম শাহাদাত বার্ষিকীতে প্রথম পাতায় বক্স সংবাদ ছেপেছে, সম্পাদকীয়-উপ-সম্পাদকীয় ছেপেছে। এইসব সংবাদ যখন তাদের পেইজগুলোতে এসেছে, তখন হাজার হাজার মানুষ কমেন্ট করে 'বিনম্র শ্রদ্ধা' জানাচ্ছে। এই কমেন্টগুলোতে কেউই নোংরা কথা বলছে না, যা অন্য সময়গুলোতে করত। এই যে পরিবর্তনগুলো আমরা গত এক বছর পর লক্ষ্য করলাম, এটাই সম্ভবত শাসকগোষ্ঠিদের জন্য একটি বড় বার্তা যে, শেখ মুজিবুর রহমানকে আপনি কিছুতেই মুছে ফেলতে পারবেন না। শোক দিবস পালনে বাধা দিয়েও আপনি ভাচুর্য়াল বাধা ঠেকাতে পারবেন না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা জাতির জন্য যে কলংকময় অধ্যায় তা কেবল তা একাত্তরের স্বাধীনতা বিরোধীরা ব্যতিত সবার কাছে পরম শোকের, পরম বিয়োগের। তাই এর আগে বলেছি, বঙ্গবন্ধু' বত্রিশ নাম্বারে নেই, টুঙ্গিপাড়ায় নেই। শত শত নামকরণ কিংবা ভাস্কর্যেও নেই। সেখানে ফুল দিয়ে আপনি তাকে পাবেন না। কিন্তু আপনি যদি মুক্তিযুদ্ধকে ধারণ করেন, যদি মনে করেন তিনি স্বাধীনতার স্থপতি, তাহলে বঙ্গবন্ধু মিশে আছে আপনার মাঝে, আমার মাঝে এই বাংলাদেশের মাঝে! বঙ্গবন্ধু কোন রাজনৈতিক দলের সম্পদ নয়, তিনি আমাদের সবার, তিনি এই বাংলাদেশের।