ঢাকা ১১ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
ঢাকা ১১ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
সর্বশেষ
দ্বিতীয় রাউন্ডে ব্রাজিল কি কঠিন প্রতিপক্ষ পেতে যাচ্ছে? মাঠেই কাঁদলেন নেইমার, হাসল ব্রাজিল রেললাইনের তাপমাত্রা ৬০ ডিগ্রি ছুঁতে পারে, সতর্ক করল যুক্তরাজ্যের নেটওয়ার্ক রেল কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে মুখোমুখি সরকারি-বিরোধী দল মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ খাতে কর বসাচ্ছে সরকার ‘আই অ্যাম ব্যাক’ জোড়া গোলে সমালোচনার জবাব রোনালদোর, মেসি প্রসঙ্গে প্রশ্নে বিরক্ত গেগেনপ্রেসিং: আধুনিক ফুটবলের এক অপ্রতিরোধ্য কৌশল ফ্রান্সে ৪০ ডিগ্রি তাপপ্রবাহ: পরিবারের গাড়িতে দুই শিশুর মৃত্যু ‘আপনাদের ভালোবাসায় আমি ধন্য’-সিলেট ছাড়ার আগে ডিসি সারওয়ার আলম লন্ডনে ৪০ ডিগ্রি তাপদাহ: কর্মক্ষেত্রে আপনার অধিকার জানুন, সুস্থ থাকুন প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগ ঠেকাতে দেশে আবার সেনা মোতায়েন গোলের চূড়ায় মেসি, ক্লোসার বললেন : ‘মেসি সর্বকালের সেরা’ আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই

বাধা উপেক্ষা করে ৩২ নম্বরে শ্রদ্ধা, হেনস্তার শিকার অনেকে

প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৫, ০১:২৬ পিএম

বাধা উপেক্ষা করে ৩২ নম্বরে শ্রদ্ধা, হেনস্তার শিকার অনেকে
রাষ্ট্রীয় বিধিনিষেধ, রাজনৈতিক ভয়-ভীতি উপেক্ষা করে ১৫ আগস্ট সকালে বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত ধানমন্ডির ৩২ নম্বর সড়কের ভাঙা বাড়িতে শ্রদ্ধা জানাতে উপস্থিত হন অনেকেই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়েছেন যারা তারা হেনস্তার শিকার হয়েছেন। তাদের মধ্যে বেশ কয়েকজন নারীও রয়েছেন। তাদেরকে চড়-থাপ্পর ও মারধর করেছে ৩২ নম্বর বাড়ি ঘিরে রাখা বিএনপি’র নেতা-কর্মীরা। পুলিশের উপস্থিতিতে এই অরাজক অবস্থা বিরাজ করছে ১৪ আগস্ট রাত থেকে। বিভিন্ন অনলাইন মিডিয়ায় এ সব লাইভ প্রচার করা হচ্ছে। তবে শ্রদ্ধা জানানো ঘিরে কাউকে আটক করা হয়নি বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনী। সরেজমিনে দেখা যায়, ৩২ নম্বর সড়কের বঙ্গবন্ধুর ভাঙা বাড়িটির দুই পাশেই ব্যারিকেড দিয়ে আটকে রেখেছে পুলিশ। শুধু গণমাধ্যমকর্মীদের ভেতরে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। সড়কের উভয় পাশে ছাত্রদলসহ বিভিন্ন সংগঠনের কয়েকজন নেতাকর্মীর উপস্থিতি দেখা গেছে। এসময় শেখ মুজিবুর রহমানের ভাঙা বাড়িটির সামনে কয়েকজন পুলিশ সদস্যকে পাহারা দিতেও দেখা গেছে । সকালে এক দম্পতিসহ চারজন ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে এসেছিলেন। এরমধ্যে সকাল সোয়া ৯টায় সড়কের পশ্চিম পাশে তিন সন্তানসহ শ্রদ্ধা জানাতে আসেন এক দম্পতি। তারা তখন স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের রোষানলে পড়েন। বাকবিতণ্ডার একপর্যায়ে পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেন। ওই দম্পতি পিরোজপুর থেকে এক মাস আগে ঢাকায় এসেছেন বলে জানা গেছে। ঢাকায় জুতার ব্যবসা করা ওয়ালিউল্লাহ বলেন, ‘শেখ হাসিনা দেশের জন্য অনেক কিছু করেছেন। তাই তারা শেখ মুজিবের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছেন।’ একই সময় ৩২ নম্বরের সড়কের পূর্ব পাশে পৃথক দুই ব্যক্তি শ্রদ্ধা জানাতে এসে হেনস্তার শিকার হন। এসময় কয়েকজন সেখানে গিয়ে তাদের কলার চেপে ধরেন এবং চড়-থাপ্পর মারেন। পরে পুলিশ তাদের ছাড়িয়ে নিয়ে রিকশায় করে পাঠিয়ে দেন। সকাল ১০টার দিকে এক নারী শেরেবাংলা নগর থেকে ৩২ নম্বরে ফুল দিতে এলে তিনিও হেনস্তার মুখে পড়েন। হালিমা নামের ওই নারী বলেন, ‘শেখ মুজিবের পরিবারের সদস্যদের শ্রদ্ধা জানাতে এসেছি। আমি আওয়ামী লীগ করি। এসময় পুলিশ তাকে রিকশায় করে পাঠিয়ে দেন।’ বেলা ১১টার দিকে আজিজুর রহমান নামের একজন রিকশাচালক রিকশা চালিয়ে হাতে ফুলের তোড়া নিয়ে ৩২ নম্বরে আসেন। ফুলের তোড়ার ওপর কাগজে লেখা ছিল ’১৫ই আগস্ট জাতীয় শোক দিবস’। তাকে দেখার সঙ্গে সঙ্গে ৩২ নম্বরে জড়ো হওয়া বিএনপিকর্মীরা রীতিমতো ঝাঁপিয়ে পড়েন। একজন লাফ দিয়ে গিয়ে তার হাত থেকে ফুলের তোড়াটি কেড়ে নেন। চলে মারধর, ভাঙচুর করা হয় তার রিকশাটিও। এসময় কান্নায় ভেঙে পড়েন ওই রিকশাচালক। ওই রিকশাচালক পরে বলেন, ‘‘তিনি যাত্রাবাড়ী থেকে এসেছেন। চারশ টাকা দিয়ে ফুলের তোড়াটি কিনেছেন। আমার অনেক কষ্টের টাকা, আমি দুই বছর ঢাকা শহরে রিকশা চালাই। শুধু বঙ্গবন্ধুকে ভালোবাসি জন্যি এহানে আইছি।” গুলশান ছাত্রদলের কর্মী তানজীব বলেন, ‘ধানমন্ডিতে মানুষ যেন শান্তিতে থাকতে পারে এবং আওয়ামী লীগের লোকজন যেন কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সেজন্য পুলিশের পাশাপাশি আমরা এখানে আছি। দু-একজন আওয়ামী লীগের লোক এসেছিল, আমরা তাদের সরিয়ে দিয়েছি।’ তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। দায়িত্বরত পুলিশ সদস্যরা জানিয়েছেন, সকাল থেকে কাউকে আটক করা হয়নি।