ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’ সৌদি আরবে ধরপাকড়: আটক ১৪ হাজারের মধ্যে ১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত ভিসাহীন বাংলাদেশিদের মালয়েশিয়া ছাড়তে বললো হাই কমিশন রানওয়ে থেকে ছিটকে পড়ল অ্যামাজনের বিমান: মায়ামিতে প্রাণ গেল ৫ জনের

৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে বাধা, বঙ্গবন্ধু স্মরণে ফানুস উড়ানোও নিষিদ্ধ করল পুলিশ

প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৫, ০৯:৪৭ পিএম

৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে বাধা, বঙ্গবন্ধু স্মরণে ফানুস উড়ানোও নিষিদ্ধ করল পুলিশ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ১৫ আগস্টে বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত ধানমন্ডির ৩২ নম্বর সড়কের বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানাতে বাধা দেওয়া হচ্ছে। বঙ্গবন্ধুর ভক্ত অনুরাগীরা যাতে বঙ্গবন্ধুর বাড়িতে ভিড় জমাতে না পারেন তার জন্য বৃহস্পতিবার (১৪ আগস্ট) সন্ধ্যা থেকে সেখানে বিপুল সংখ্যক পুলিশের পাশাপাশি স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা অবস্থান নিয়েছেন। তারা আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের বিরুদ্ধে আওয়ামী লীগের দালালরা হুঁশিয়ার সাবধান', জিয়ার সৈনিক, এক হও লড়াই করো' প্রভৃতি স্লোগান দেন। এর মধ্যেও কয়েকজন বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে ৩২ নম্বর বাড়ির সামনে গেলে তাদের হেনস্থা করা হয়। তাদের মোবাইল ফোন চেক করে বঙ্গবন্ধুর ছবি পাওয়া যাওয়ার কারণে তাদেরকে আওয়ামী লীগের দোসর হিসেবে আখ্যায়িত করা হয়। পরে তাদেরকে পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, এখানে তিনজনকে আটক করা হয়েছে। আমরা তাদের ফোন চেক করবো। জিজ্ঞাসাবাদও করবো। যদি তারা নির্দোষ হয় নিরীহ হয় তাহলে ছেড়ে দেবো। দোষী হলে ব্যবস্থা নেবো। এ দিকে, বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে কালো ফানুস উড়ানোর উপরও নিষেধাজ্ঞা এসেছে। ঢাকা মহানগর এলাকায় একদিনের জন্য যে কোনো ধরনের ফানুস উড়ানো নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ। বৃহস্পতিবার এক গণবিজ্ঞপ্তিতে ডিএমপি বলছে, "ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ক্ষমতাবলে ১৪ অগাস্ট রাত ১১টা থেকে ১৫ অগাস্ট রাত ১২টা পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় যে কোনো প্রকার ফানুস উড়ানো নিষিদ্ধ করা হল।" সবাইকে এ নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছেন পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তবে কি কারণে এই ফানুস উড়ানো নিষিদ্ধ করা হয়েছে সে ব্যাপারে কোনো তথ্য জানানো হয়নি গণবিজ্ঞপ্তিতে। তবে পুলিশের একজন কর্মকর্তা স্বীকার করেছেন, শুক্রবার আওয়ামী লীগের কালো ফানুস উড়ানোর একটা পরিকল্পনার খবর তাদের কাছে আসে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ এদিন ফানুস উড়ানো নিষিদ্ধ করে বিজ্ঞপ্তি দিয়েছে। গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হলে ড. ইউনূসের নেতৃত্বাধীন অর্ন্তবর্তী সরকার ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিল করেছে। সরকারের প্রশ্রয়ে মব সৃষ্টি করে বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত বাড়িতে স্থাপিত বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ভেঙ্গে ফেলা হয়েছে।