ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’ সৌদি আরবে ধরপাকড়: আটক ১৪ হাজারের মধ্যে ১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত ভিসাহীন বাংলাদেশিদের মালয়েশিয়া ছাড়তে বললো হাই কমিশন রানওয়ে থেকে ছিটকে পড়ল অ্যামাজনের বিমান: মায়ামিতে প্রাণ গেল ৫ জনের

রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে চার্জশিট

প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৫, ০৮:৪৫ পিএম

রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে চার্জশিট

‘জয় বাংলা ব্রিগেড’-এর জুম মিটিংয়ে অংশ নিয়ে অন্তর্বর্তী সরকারকে ‘উত্খাতসহ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে’ সম্পৃক্ত থাকার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম আরিফুল ইসলাম, আসামিরা পলাতক থাকায় এই পরোয়ানার আদেশ দেন। একই দিনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মামলার তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেয়, যা আদালত আমলে নেয়।

বিচারক ভারতে অবস্থানরত শেখ হাসিনাসহ অন্য আসামিদের গ্রেপ্তারের নির্দেশ দিয়ে আগামী ১১ সেপ্টেম্বর গ্রেপ্তার সংক্রান্ত প্রতিবেদন দাখিলের তারিখ নির্ধারণ করেন। এর আগে সিআইডির সহকারী পুলিশ সুপার (সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশন্স) মো. এনামুল হক ২৮৬ জনকে অভিযুক্ত করে প্রতিবেদন জমা দেন।

সংশ্লিষ্ট বেঞ্চ সহকারী মো. জাহাঙ্গীর সাংবাদিকদের এসব তথ্য জানান।

চলতি বছরের ২৭ মার্চ সিআইডি শেখ হাসিনাসহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে একই আদালতে মামলা করে। এর আগে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায়ও শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৯ ডিসেম্বর অনলাইনে আয়োজিত বৈঠকে ‘জয় বাংলা ব্রিগেড’ গঠন করে গৃহযুদ্ধের মাধ্যমে পলাতক শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী বানানোর অঙ্গীকার ব্যক্ত করেন অনেকেই। দেশ-বিদেশ থেকে মোট ৫৭৭ জন ওই জুম মিটিংয়ে অংশ নেন এবং শেখ হাসিনার সব নির্দেশ পালন করার শপথ নেন।

এজাহারে উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি রাব্বি আলমের আয়োজনে শেখ হাসিনা ও অন্যান্য নেতাকর্মীদের আলোচনায় বৈধ সরকারকে শান্তিপূর্ণভাবে কাজ করতে না দেওয়ার পরিকল্পনা উঠে আসে। বর্তমান সরকারকে উত্খাতের জন্য গৃহযুদ্ধ ঘোষণার মাধ্যমে রাষ্ট্রদ্রোহমূলক কর্মকাণ্ডের স্পষ্ট প্রমাণ মিলেছে বলে দাবি সিআইডির।

সিআইডির ভাষ্য অনুযায়ী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের পর মামলাটি দায়ের করলে আদালত তা আমলে নিয়ে তদন্তের নির্দেশ দেন। মামলায় রাব্বি আলমসহ ৭৩ জনের নাম উল্লেখ করে মোট ৫০৩ জনকে আসামি করা হয়, যারা অনলাইন মিটিংয়ে অংশ নিয়েছিলেন বলে পুলিশের দাবি।

শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে হত্যাসহ নানা অভিযোগে একাধিক মামলা হয়। জুলাই মাসে অন্তর্বর্তী সরকার সংঘাতে মৃত্যুর ঘটনাকে ‘গণহত্যা’ হিসেবে ঘোষণা দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শুরু করে। পাশাপাশি শেখ হাসিনার শাসনামলে গুমের অভিযোগও ট্রাইব্যুনালে জমা পড়ে।

এ পর্যন্ত ‘গণহত্যা’, ‘গুম’ ও শাপলা চত্বরে ‘গণহত্যা’—এই তিন মামলায় ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। তবে বাংলাদেশ সরকারের প্রত্যর্পণ অনুরোধেও ভারত তাকে ফেরত দেয়নি।