ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’ সৌদি আরবে ধরপাকড়: আটক ১৪ হাজারের মধ্যে ১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত ভিসাহীন বাংলাদেশিদের মালয়েশিয়া ছাড়তে বললো হাই কমিশন রানওয়ে থেকে ছিটকে পড়ল অ্যামাজনের বিমান: মায়ামিতে প্রাণ গেল ৫ জনের

লুট হওয়া সাদা পাথর উদ্ধার ও পুনঃস্থাপনের সিদ্ধান্ত

প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৫, ১১:৫৮ পিএম

লুট হওয়া সাদা পাথর উদ্ধার ও পুনঃস্থাপনের সিদ্ধান্ত

সিলেটের ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটনকেন্দ্রে ব্যাপক পাথর লুটপাটের ফলে এলাকা ধীরে ধীরে মরুভূমির রূপ নিচ্ছে— এমন উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। তবে চুরি ও লুটপাট ঠেকাতে এবং ইতোমধ্যে চুরি হওয়া পাথর পুনঃস্থাপনে জেলা প্রশাসনের উদ্যোগে পাঁচ দফা পদক্ষেপ নেওয়া হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন সিলেটের জেলা প্রশাসক শের মাহবুব মুরাদ। সেদিন সন্ধ্যায় জেলা ও বিভাগীয় প্রশাসনের যৌথ উদ্যোগে সার্কিট হাউসে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় জেলা ও বিভাগীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন স্তরের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় গৃহীত সিদ্ধান্তগুলো হলো—

  1. ২৪ ঘণ্টা যৌথবাহিনী টহল — জাফলং ইসিএ এলাকা ও সাদাপাথর এলাকায় সার্বক্ষণিক দায়িত্ব পালন।

  2. স্থায়ী চেকপোস্টে যৌথবাহিনী অবস্থান — গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের চেকপোস্টে যৌথবাহিনীর উপস্থিতি।

  3. অবৈধ ক্রাশিং মেশিন বন্ধ — অবৈধভাবে স্থাপন করা পাথর ক্রাশিং মেশিনগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও বন্ধে চলমান অভিযান জোরদার।

  4. আইনি ব্যবস্থা ও গ্রেপ্তার — পাথর চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার ও আইনি পদক্ষেপ নিশ্চিত করা।

  5. পুনঃস্থাপন — উদ্ধার হওয়া পাথর পূর্বের স্থানে ফিরিয়ে নেওয়া।

সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এসব পদক্ষেপের মাধ্যমে সাদাপাথর এলাকায় পর্যটনের পরিবেশ পুনরুদ্ধার এবং প্রাকৃতিক সম্পদের সুরক্ষা নিশ্চিত হবে।