ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’ সৌদি আরবে ধরপাকড়: আটক ১৪ হাজারের মধ্যে ১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত ভিসাহীন বাংলাদেশিদের মালয়েশিয়া ছাড়তে বললো হাই কমিশন রানওয়ে থেকে ছিটকে পড়ল অ্যামাজনের বিমান: মায়ামিতে প্রাণ গেল ৫ জনের

আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন গ্রহণযোগ্য হবে না: জিএম কাদের

প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৫, ১১:৪৫ পিএম

আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন গ্রহণযোগ্য হবে না: জিএম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না। বুধবার বিকেলে রাজধানীতে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

জিএম কাদের বলেন, "আওয়ামী লীগ যখন জামায়াতে ইসলামীকে রাজনীতি থেকে নিষিদ্ধ করে, আমি তার প্রতিবাদ করেছিলাম। একইভাবে এখন বলছি— আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে তা গ্রহণযোগ্য হবে না।"

জুলাই গণহত্যায় বহু মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ করে তিনি বলেন, "আমার ও দলের নেতাকর্মীদের বিরুদ্ধে বহু মিথ্যা হত্যা মামলা হয়েছে। যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের জামিন দেওয়া হচ্ছে না। অথচ আইন উপদেষ্টা ও আইজিপি স্বীকার করেছেন, অনেক মিথ্যা মামলা দেওয়া হয়েছে। তাহলে আটক ব্যক্তিদের জামিন দেওয়া হচ্ছে না কেন?"

সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, "আইনের নীতি হলো— একজন নিরপরাধকে রক্ষা করতে প্রয়োজনে দশজন দোষীকে ছেড়ে দাও। কিন্তু এখন হচ্ছে উল্টো— একজন দোষীকে শাস্তি দিতে দশজন নিরপরাধকে শাস্তি দেওয়া হচ্ছে।"

তিনি দৃঢ় কণ্ঠে বলেন, "বাড়ি-ঘর ও অফিসে আগুন, মামলা ও হামলা দিয়ে আমাদের দমিয়ে রাখা যাবে না। আমরা সরকারের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছি, জনগণের পক্ষে কথা বলছি। জুলুম-নির্যাতনের ভয়ে আমরা থামব না। এজন্যই জনগণ আমাদের পাশে আছে। আমাদের লাঙ্গল প্রতীক অন্য কাউকে দিতে চাইলে আমরা রাজপথে নামব। যারা জনগণের পক্ষে লড়তে পারবে, তারাই জাতীয় পার্টির প্রকৃত নেতা।"

দেশের মানুষের অবস্থা নিয়ে তিনি বলেন, "মানুষ আতঙ্কে বসবাস করছে। যারা ইচ্ছামতো সবকিছু করছে, তারা নির্বাচন চায় না। নির্বাচন যত বিলম্বিত হবে, তাদের তত লাভ। জনগণের কথা তাদের মাথায় নেই। গণতন্ত্রে সবার মত দেওয়ার অধিকার আছে। স্বৈরাচার হবেন? পারবেন না। এ দেশের মানুষ স্বৈরতন্ত্র মানে না।"

শেখ হাসিনা সরকার ও বর্তমান সরকারের তুলনা করে তিনি বলেন, "আগের সরকার আইনের মারপ্যাঁচে আমার রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা দিয়েছিল, এখন এই সরকারও তাই করছে। দলের গঠনতন্ত্র অনুযায়ী চেয়ারম্যান হিসেবে আমি যাকে নিয়োগ দিই, তাকে বাদ দেওয়ার ক্ষমতা আমার আছে। আওয়ামী লীগ যা করেছিল, বর্তমান সরকারও তাই করছে— তাহলে পরিবর্তন কোথায়?"

শেষে তিনি বলেন, "আওয়ামী লীগকে ফ্যাসিবাদ বা স্বৈরাচার বলা হয়, কিন্তু একই কাজ বর্তমান সরকার করলে তাকে কী বলবেন? আগে আমাদের দলীয় প্রতীক নিয়ে ব্ল্যাকমেইল করা হয়েছিল, এখন আবার শুরু হয়েছে। বিএনপির জনসমর্থন বেশি হওয়ায় তাদের প্রতীক কেড়ে নেওয়ার সাহস আওয়ামী লীগ করেনি। তখন বিএনপি ছিল মজলুম, তাই জনগণ সমর্থন দিয়েছে। এখন আমরাও মজলুম, আমরাও জনগণের সমর্থন পাব।"