ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’ সৌদি আরবে ধরপাকড়: আটক ১৪ হাজারের মধ্যে ১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত ভিসাহীন বাংলাদেশিদের মালয়েশিয়া ছাড়তে বললো হাই কমিশন রানওয়ে থেকে ছিটকে পড়ল অ্যামাজনের বিমান: মায়ামিতে প্রাণ গেল ৫ জনের

ধার করা আঁতেলরা শেখাচ্ছে, দেশ কীভাবে চলবে: হাফিজ

প্রকাশিত: ০২ আগস্ট ২০২৫, ০৯:০৩ পিএম

ধার করা আঁতেলরা শেখাচ্ছে, দেশ কীভাবে চলবে: হাফিজ
বিদেশ থেকে ‘ধার করা আঁতেলরা’ বাংলাদেশের গতিপ্রকৃতি নিয়ন্ত্রণ করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেছেন, “বিদেশ থেকে ধার করে আনা আঁতেলরা আমাদের শেখাচ্ছে, কীভাবে দেশ চলবে? এদের অনেকে জানে না, ধান গাছের তক্তা হয় কি হয় না। কিন্তু আমাদেরকে লেকচার দিয়েই যাচ্ছে। “তাদেরকে বলি, ভাই তুমি গ্রাম দেখেছ বাংলাদেশের? এটা দেখতে কেমন? এদের অনেকে ভোট দিতেও যায় না, কারণ লাইনে দাঁড়াতে হবে। তার চেয়ে ঘুমাই; আরামে ঘুম দেই— এরা এখন বাংলাদেশের রাজনীতির গতিপ্রকৃতি নিয়ন্ত্রণ করতে চায়।” শনিবার (২ জুলাই ) ঢাকায় জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির অনুষ্ঠানে বিএনপি নেতা এসব কথা বলেন। জুলাই আন্দোলনে নিহতদের পরিবারকে সন্মাননা দিতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশের (আইইবি) ঢাকা কেন্দ্র এ অনুষ্ঠান আয়োজন করে। সেখানে অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন বলেন, ‘‘অত্যন্ত দুঃখ লাগে। যুদ্ধে আহত হয়েছিলাম, বয়সে ছিলাম তরুণ। কত স্বপ্ন ছিল। সেই স্বপ্ন আওয়ামী লীগ বাস্তবায়ন হতে দেয়নি।“ জুলাই আন্দোলনে নিহতদের স্বজনদের উদ্দেশ করে তিনি বলেন, “সাধারণ মানুষের অধিকারকে বারবার দাবিয়ে রাখা হয়েছে। যার জন্য মাত্র এক বছর আগে, এই যে তাদের সন্তানেরা, যে ত্যাগ স্বীকার করল, সেটির তো কোনো মূল্য নাই। এটার কৃতিত্ব অন্যরা হাইজ্যাক করার চেষ্টা করছে। অদ্ভুত এক যুক্তি তারা হাজির করে। এখন ভোট দিলে বিএনপি ক্ষমতায় যাবে এবং আবার চাঁদাবাজি করবে, সুতরাং নির্বাচনের দরকার নাই। কোন দেশে আমরা বাস করছি— খুবই দুঃখজনক।” ‘অনির্বাচিতরা’ কীভাবে দেশের সংবিধান সংশোধনের কথা বলেন, সেই প্রশ্নও তোলেন এ বিএনপি নেতা। তিনি বলেন, “পৃথিবীর ইতিহাসে কোথাও নাই অনির্বাচিত ব্যক্তিরা সংবিধান সংশোধন করে। এখানে সেটাই প্রস্তাব দেওয়া হয়েছে। জনগণের সম্মতি ছাড়া; পার্লামেন্টের সম্মতি ছাড়া কীভাবে সংবিধান সংশোধন করতে চায়? যে সংবিধান আমরা রক্ত দিয়ে ‘৭২ সালে প্রতিষ্ঠা করেছি, সেটা তারা ছুড়ে ফেলে দিতে চায়। একটি রাজনৈতিক দল, যারা বিরোধিতা করেছে মুক্তিযুদ্ধে, তারা এখন বলতে চায় যে, একাত্তরে জাতি ভুল করেছে, এটি নাকি পথভ্রষ্ট জাতি ছিল। এসব কথা বলার সুযোগ তারা কোথায় পেল?” অন্তবর্তী সরকারের উদ্দেশে হাফিজ উদ্দিন বলেন, “এই যে এত ধরনের সংস্কার, এত কিছু তো প্রয়োজন নাই। তাদের প্রধান দায়িত্ব ছিল, জুলাই আন্দোলনে যারা আহত হয়েছেন, তাদের চিকিৎসার ব্যবস্থা করা। এ সামান্য কাজটাই তো তারা করতে পারেনি। তারা কিছুদিন পর পর হাসপাতাল থেকে বেরিয়ে এসে শাহবাগ অবরোধ করে। কত দুঃখের কথা, আমরা কেমন জাতি, কেমন সরকার; কেমন রাজনৈতিক দল, এই কয়েকটা ছেলেকে আমরা দেখতে পারি না; এদের চিকিৎসা করতে পারি না।” আইইবির চেয়ারম্যান হেলাল উদ্দিন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক এবং ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের আশরাফ উদ্দিন বকুল ও আবদুস সোহবান।