ঢাকা ২২ মাঘ ১৪৩২, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকা ২২ মাঘ ১৪৩২, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
সর্বশেষ
ধানের শীষের প্রচারণায় আ’লীগের সাবেক প্রতিমন্ত্রীর স্ত্রী র‍্যাবের নাম বদলে দিচ্ছে সরকার, নতুন নাম জানালো বিএনপির ‘শাঁখের করাত’ ৯২ বিদ্রোহী প্রার্থী বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে ক্যান্সার সচেতনতা সেমিনার অনুষ্ঠিত বিমানের এমডি স্ত্রীসহ গ্রেপ্তার, আদালতের নির্দেশে কারাগারে জুলাই গণ–অভ্যুত্থান নিয়ে ৮৩৭টি হত্যা মামলা, ৪৫৩টিতেই শেখ হাসিনা আসামী নারীবিদ্বেষী বক্তব্য শুধু নারীদের নয়, পুরো দেশের জন্যই কলঙ্ক: : তারেক রহমান যুক্তরাষ্ট্র হামলা চালালে আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে পড়বে—খামেনির হুঁশিয়ারি জামায়াত আমিরের এক্সের অ্যাকাউন্ট উদ্ধার, ৪৫ মিনিট সময় নিয়ে কেন সন্দেহ? জামায়াত আমিরের ‘নারী বিদ্বেষী’ পোস্ট ঘিরে উত্তাপ, বিক্ষোভ ও ঝাড়ু মিছিল মুস্তাফিজ শফি দেশ রূপান্তরের সম্পাদকের দায়িত্ব নিলেন  ‘নির্বাচনের আগে সংখ্যালঘুদের ওপর হামলা করার মধ্য দিয়ে আতঙ্ক তৈরির চেষ্টা করা হয়েছে’ জামায়াত আমিরের ‘নারীবিদ্বেষী’ পোস্ট: আইডি হ্যাকের দাবি কতটা যৌক্তিক, প্রশ্ন বিএনপির প্রতিদ্বন্দ্বী রইল না হাসনাত আবদুল্লাহর, ঋণখেলাপিদের নিয়ে যা বললেন ঢাবিতে ছাত্রদলের মিছিল: ‘এমন হ্যাকার করলো হ্যাক, বেশ্যা ডেকে আইডি ব্যাক’ জামায়াত আমিরের এক্স ‘পোস্ট’ ঘিরে কেন এত আলোচনা টাওয়ার হ্যামলেটসে কমিউনিটি ল্যাঙ্গুয়েজেস সার্ভিস উদ্বোধন ভিসা ছাড়াই চীন ভ্রমণ করতে পারবে ব্রিটিশ নাগরিকরা : যুক্তরাজ্য-চীন ১০ চুক্তি ভোটের আগেই ৪ জনের প্রাণহানি, সারাদেশে ১৪৪ সহিংসতা গণভোট নিয়ে যত প্রশ্ন বিমানে ২০ হাজার টাকায় দেশে ফিরতে পারবেন সৌদি প্রবাসীরা রাজধানীতে প্রবাসীর শিশু সন্তান নিয়ে উধাও রিকশাচালক 'মহিলা সমাবেশ' স্থগিত করল জামায়াত, কারণ কী? 'নবীগঞ্জের ইতিকথা'র মোড়ক উন্মোচন বেশিরভাগ দেশই নারী নেতৃত্বকে ‘বাস্তবসম্মত মনে করে না’ : আল জাজিরার সাক্ষাৎকারে জামায়াত আমির প্রবাসীদের দাবিতে সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট বাঁচাতে বিএনপির উদ্যোগ ৬২টি আসনে বিএনপির বিদ্রোহী ৭২ জন  কাকরদিয়া- তেরাদল- আলিপুর এডুকেশন ট্রাস্ট ইউকের আনুষ্ঠানিক যাত্রা শুরু জামায়াত আমির বললেন, গালে হাত দিয়ে বসে থাকব না, গর্জে উঠব পাঁচ লাখ অভিবাসীকে বৈধ করবে স্পেন

শাহবাগে জুলাই যোদ্ধাদের ‘মারামারি’, সরিয়ে দিলো পুলিশ

প্রকাশিত: ০১ আগস্ট ২০২৫, ১১:৩৬ পিএম

শাহবাগে জুলাই যোদ্ধাদের ‘মারামারি’, সরিয়ে দিলো পুলিশ
জুলাই সনদের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে টানা ৩০ ঘণ্টা অবস্থানরত জুলাই যোদ্ধাদের সরিয়ে দিয়েছে পুলিশ। জুলাই যোদ্ধাদের দুটি পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় আতঙ্ক ও উত্তেজনা সৃষ্টির পর তাদের সরিয়ে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার সন্ধ্যায় জুলাই সংসদের কর্মী ও ওয়ারিয়র্স অব জুলাইয়ের নেতাকর্মীদের মধ্যে এই সংঘর্ষ হয়। এসময় একপক্ষ আরেক পক্ষকে ভুয়া বলে অভিহিত করছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই একপক্ষ আরেক পক্ষের ওপর চড়াও হয়। শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। মুহূর্তেই শাহবাগ মোড়ে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। ঘটনাস্থলে দায়িত্বরত পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কড়া অবস্থান নেন এবং উভয় পক্ষকে সরিয়ে দিতে শুরু করেন। কিছুক্ষণের মধ্যে পুরো শাহবাগ মোড় স্বাভাবিক করে ফেলা হয়। জুলাই যোদ্ধাদের একপক্ষের সঙ্গে আরেক পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার প্রসঙ্গে বৃহস্পতিবার থেকে আন্দোলনরত জুলাই সংসদের কর্মী সোহাগ হোসেন দেশকাল নিউজ ডটকমকে বলেন, “প্রথমে আমাদের মধ্যে অনুপ্রবেশ করে ছয়-সাতজন বিশৃঙ্খলা সৃষ্টি করে। এরা হইচই শুরু করলে পুলিশ আমাদের ওপর লাঠি চার্জ করে।” পুলিশের লাঠিচার্জের শিকার মুজাহিদ হাসান নামে আরেকজন বলেন, “পুলিশ আমাদের ওপর অহেতুক লাঠিচার্জ করেছে। বৃহস্পতিবার আমাদের মধ্যে অনেক বহিরাগত প্রবেশ করেছে। তারা আমাদের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করেছে। আজ পুলিশ উল্টো আমাদের ওপর হামলা চালিয়ে কয়েজনকে আহত করেছে।” প্রত্যক্ষদর্শী রিকশাচালক রশিদ মিয়া দেশকাল নিউজ ডটকমকে বলেন, “প্রথমে দেখলাম আন্দোলনকারীদের মধ্য থেকে এক পক্ষ আরেক পক্ষের ওপরে হামলা করেন। এরপর পুলিশ তাদের লাঠিপেটা করে।” এদিকে ওয়ারিয়র্স অব জুলাইয়ের নেতা নাজমুল হাসান বলেন, “গত দুই দিন ধরে যারা আন্দোলন করছে, জনগণের ভোগান্তি তৈরি করছে তাদের ওপর পুলিশ লাঠিচার্জ করলে তো অন্যায় বলব না। তিনি বলেন, “বৃহস্পতিবার জুলাই যোদ্ধা সংসদের যারা শাহবাগে আন্দোলন করেছে তাদের সঙ্গে আমরা কথা বলতে গিয়েছিলাম। তারা আমাদের ওপর হামলা করেছে, সাংবাদিকদের ওপরে হামলা করেছে। আজও আমরা তাদের সঙ্গে কথা বলতে গিয়েছিলাম। কিন্তু তারা বিশৃঙ্খলা সৃষ্টি করলে পুলিশ তাদের উঠিয়ে দেয়।” শাহবাগ মোড় এড়িয়ে চলছে গণপরিবহন এদিকে শাহবাগ মোড়ে অবস্থান ও অবরোধ কর্মসূচিতে সৃষ্ট দুর্ভোগ এড়াতে গণপরিবহন ও অন্যান্য যানবাহনগুলোকে এই রুটটি এড়িয়ে চলতে দেখা গেছে। মোহাম্মদপুর থেকে সূত্রাপুরগামী মালঞ্চ পরিবহনের চালক আতিক রহমান বলেন, “শাহবাগ মোড়ে প্রায়ই আন্দোলন বা সমাবেশ লেগেই থাকে। এই রুট দিয়ে চলাচল এখন মেলা ঝামেলার। যাত্রীরা গাড়ি আটকে গেলে গালি দিয়ে নেমে যেতে পারেন। কিন্তু আমরা চালকরা তো তা পারি না। ঘণ্টার পর ঘণ্টা অবরুদ্ধ অবস্থায় থাকতে হয়। কখনো কখনো হামলার শিকারও হই।” তিনি আরও বলেন, “আজ আমরা বিকল্প রুট দিয়ে চলছি। আগে শাহবাগ হয়ে মৎস্য ভবন পর্যন্ত সরাসরি যেতে পারতাম। এখন আন্দোলনের কারণে পিজি হাসপাতালের পাশ দিয়ে, হোটেল ইন্টারকন্টিনেন্টাল হয়ে ইউটার্ন নিয়ে বারডেম হয়ে মৎস্য ভবনের দিকে যেতে হচ্ছে।” গুলিস্তান থেকে মিরপুরগামী শিকর পরিবহনের চালক আজিজ বলেন, “শাহবাগের আন্দোলনের কারণে এখন কাকরাইল হয়ে ঘুরে যাচ্ছি। এতে সময় ও জ্বালানি দুটোই বেশি লাগছে। তবু আন্দোলনের কারণে এই ত্যাগ মেনে নিচ্ছি।” শাহবাগ মোড়ে আন্দোলন কর্মসূচিতে ক্ষুব্ধ যাত্রীরা শাহবাগ মোড় অবরোধ করে বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক আন্দোলন নিয়ে ত্যক্ত বিরক্ত এই পথে চলাচলকারী যাত্রীরা। নতুন এই অবরোধের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মালঞ্চ পরিবহনের যাত্রী আল-আমিন দেশকাল নিউজ ডটকমকে বলেন, “আন্দোলন যদি করতেই হয়, তাহলে শাহবাগ মোড় ছাড়া আর কোথাও করা যায় না? যাদের কাছে দাবি, তাদের অফিসে বা বাড়ির সামনেও তো আন্দোলন করা যেতো! তাহলে সরকার হয়তো দ্রুত দাবি মেনে নিতো।” বিকাল সাড়ে ৪টার দিকে দেখা যায়, আন্দোলনকারীরা পুলিশ সদস্যদের সঙ্গে তর্কে জড়ান। পুলিশ তাদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানালেও তারা অনড় অবস্থানে ছিলেন। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। এরপরই সন্ধ্যায় জুলাই যোদ্ধাদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।