ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’ সৌদি আরবে ধরপাকড়: আটক ১৪ হাজারের মধ্যে ১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত ভিসাহীন বাংলাদেশিদের মালয়েশিয়া ছাড়তে বললো হাই কমিশন রানওয়ে থেকে ছিটকে পড়ল অ্যামাজনের বিমান: মায়ামিতে প্রাণ গেল ৫ জনের

আগামী ৫-৬ দিন রাজনৈতিক বন্দোবস্তের জন্য খুবই ক্রুসিয়াল

প্রকাশিত: ৩১ জুলাই ২০২৫, ০৩:৪৩ পিএম

আগামী ৫-৬ দিন রাজনৈতিক বন্দোবস্তের জন্য খুবই ক্রুসিয়াল
আগামী পাঁচ থেকে ছয় দিন দেশের রাজনৈতিক পরিস্থিতির জন্য ক্রুসিয়াল (অত্যন্ত গুরুত্বপূর্ণ) উল্লেখ করে প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলেছেন, এই সময়ের মধ্য দিয়েই বোঝা যাবে আমরা কোন পথে এগোচ্ছি। বৃহস্পতিবার (৩১ জুলাই) সচিবালয়ে বিএসআরএফ (বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম)-এর সংলাপে অংশ নিয়ে তিনি একথা বলেন। সংলাপে দেশীয় রাজনৈতিক পরিস্থিতি, অর্থনীতি, আইনশৃঙ্খলা, নির্বাচন এবং গণমাধ্যম স্বাধীনতা নিয়ে সরকারপক্ষের অবস্থান তুলে ধরেন প্রেস সেক্রেটারি। তিনি বলেন, “এমন এক সময়ে আমরা দাঁড়িয়ে আছি, যখন রাজনৈতিক বোঝাপড়ার প্রয়োজন সবচেয়ে বেশি। এই কয়েকদিন অত্যন্ত ক্রুসিয়াল।” শফিকুল আলম বলেন, “একটি ঝুঁকিপূর্ণ অর্থনীতি থেকে দেশকে পুনরুদ্ধার করেছে সরকার। বর্তমানে মুদ্রাস্ফীতি কমছে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতিও এখন স্থিতিশীল। পুলিশের মধ্যে ধীরে ধীরে মনোবলও বাড়ছে।” তিনি বলেন, “আগের সরকার বিদেশিদের কাছে দেশের পররাষ্ট্রনীতি কার্যত বন্ধক রেখেছিল। বর্তমান সরকার ভারসাম্যপূর্ণ কূটনৈতিক নীতি গ্রহণ করেছে। ভারতসহ সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে এগোচ্ছে।” গণমাধ্যম বিষয়ে কথা বলতে গিয়ে প্রেস সেক্রেটারি বলেন, “এই সরকারের সময় সাংবাদিকরা সবচেয়ে অবাধে কাজ করতে পারছেন। সরকারের সমালোচনা করেও সাংবাদিকতা করা যাচ্ছে। কেউ যদি সমস্যা অনুভব করেন, আমি ব্যক্তিগতভাবে সেটা দেখব।” তবে তিনি আরও বলেন, “যেসব গণমাধ্যম কর্মীদের নিয়মিত বেতন দিতে পারে না, সেসব প্রতিষ্ঠান বন্ধ হওয়া উচিত। কারণ এসব মাধ্যম থেকেই ভুল ও অপতথ্য ছড়ানো হয়।” তিনি দাবি করেন, “গত এক বছরে গণমাধ্যমের সবচেয়ে বড় সংস্কার হলো—সরকার কাউকে চাপ দিয়ে কোনো নিউজ করায়নি। এ বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট—জিরো টলারেন্স।” নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “নির্বাচনের তারিখ ঘোষণার আগে মাঠ প্রশাসনে কিছু পরিবর্তন আনা হবে। অন্তর্বর্তী সরকারের অধীনে এবারের নির্বাচন সবচেয়ে সুষ্ঠু হবে।” প্রেস সেক্রেটারি আশ্বস্ত করেন, “কিছু রাজনৈতিক দলের মধ্যে মতবিরোধ থাকলেও তা নির্বাচনী পরিবেশে কোনো প্রভাব ফেলবে না। এবারের নির্বাচন হবে জিরো ভায়োলেন্সের ভিত্তিতে।” নিরাপত্তা নিয়ে তিনি বলেন, “আগামী কয়েক দিন সরকার ও দেশের জন্য গুরুত্বপূর্ণ হলেও জাতীয় নিরাপত্তার ঝুঁকি নেই। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। দেশের মানুষ ঐক্যবদ্ধ থাকলে দুই একজন রাস্তায় দাঁড়িয়ে দেশকে অস্থিতিশীল করতে পারবে না।” চাঁদাবাজি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “চাঁদাবাজি প্রশ্নে সরকার জিরো টলারেন্স নীতিতে আছে। সে যেই হোক, এই সরকার তা কখনোই বরদাশত করবে না।”