ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’ সৌদি আরবে ধরপাকড়: আটক ১৪ হাজারের মধ্যে ১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত ভিসাহীন বাংলাদেশিদের মালয়েশিয়া ছাড়তে বললো হাই কমিশন রানওয়ে থেকে ছিটকে পড়ল অ্যামাজনের বিমান: মায়ামিতে প্রাণ গেল ৫ জনের

শেয়ারবাজারে আজীবন নিষিদ্ধ সালমান এফ রহমান, ১০০ কোটি টাকার জরিমানা

প্রকাশিত: ৩০ জুলাই ২০২৫, ০৯:০২ পিএম

শেয়ারবাজারে আজীবন নিষিদ্ধ সালমান এফ রহমান, ১০০ কোটি টাকার জরিমানা
‘আইএফআইসি আমার বন্ড’ নামে জারি করা বন্ডের প্রচারে প্রতারণার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বাণিজ্য উপদেষ্টা ও বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানকে ১০০ কোটি টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একই সঙ্গে তাকে পুঁজিবাজারে আজীবনের জন্য অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। তাঁর ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমানকেও ৫০ কোটি টাকা জরিমানা করে একই শাস্তি দেওয়া হয়েছে। ঘটনার সময় আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান ছিলেন সালমান এবং ভাইস চেয়ারম্যান ছিলেন শায়ান। তৎকালীন বিএসইসি চেয়ারম্যান শিবলী রুবাইয়াত উল ইসলামকেও আজীবনের জন্য শেয়ারবাজার থেকে নিষিদ্ধ করা হয়েছে। বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার কমিশনের ৯৬৫তম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বর্তমান চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। ‘আইএফআইসি আমার বন্ড’ ইস্যুর প্রেক্ষাপট: ২০২৩ সালে গাজীপুরে একটি বড় আবাসন প্রকল্পের জন্য তহবিল সংগ্রহ করতে গিয়ে ‘আইএফআইসি আমার বন্ড’ নামে একটি জিরো কুপন বন্ড ইস্যু করে শ্রীপুর টাউনশিপ লিমিটেড। প্রতিষ্ঠানটি মাত্র চার দিনের মধ্যে ২৪৮ কোটি টাকা উত্তোলন করে, যার পেছনে ছিল ৩৫০ কোটি টাকার পরিশোধিত মূলধন। তবে বন্ডের প্রচারে এমনভাবে উপস্থাপন করা হয় যেন এটি আইএফআইসি ব্যাংকের নিজস্ব বন্ড, যদিও ব্যাংক ছিল শুধু জামিনদার। প্রচারে আইএফআইসি ব্যাংকের নাম বড় করে লেখা হলেও প্রকৃত বন্ড ইস্যুকারী শ্রীপুর টাউনশিপ লিমিটেডের নাম লেখা হয় ছোট ফন্টে। বিএসইসির অনুসন্ধানে উঠে আসে যে, বিনিয়োগকারীদের বিভ্রান্ত করে বিনিয়োগ টানার জন্য এ রকম প্রচারণা চালানো হয়েছিল। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর কমিশন সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়। অন্যান্য সিদ্ধান্ত: সালমান, শায়ান ও শিবলীর পাশাপাশি আইএফআইসি ইনভেস্টমেন্টস লিমিটেডের তৎকালীন সিইও ইমরান আহমেদকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করা হয়। আইএফআইসি ব্যাংকের তৎকালীন এমডি শাহ আলম সারওয়ারের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। ব্যাংকের তৎকালীন মনোনীত ও স্বাধীন পরিচালকদের সতর্ক করা হয়। ক্রেডিট রেটিং কোম্পানি ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেডকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়। কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করা হয়। ইতিমধ্যে এই ঘটনায় ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বেক্সিমকোর সুকুক বন্ড সম্পর্কিত অনিয়ম: ২০২১ সালের ২৩ জুন অনুমোদিত ‘বেক্সিমকো সিকিউরড কনভার্টিবল অর রিডিমেবল অ্যাসেট-ব্যাকড গ্রিন সুকুক’ বন্ড (৩০০০ কোটি টাকা) ইস্যুতে বিধিভঙ্গ ও ক্ষমতার অপব্যবহারও তদন্তে উঠে আসে। এজন্য শিবলী ও শেখ শামসুদ্দিনের বিরুদ্ধে একই রকম ব্যবস্থা নেওয়া হয়।