ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’ সৌদি আরবে ধরপাকড়: আটক ১৪ হাজারের মধ্যে ১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত ভিসাহীন বাংলাদেশিদের মালয়েশিয়া ছাড়তে বললো হাই কমিশন রানওয়ে থেকে ছিটকে পড়ল অ্যামাজনের বিমান: মায়ামিতে প্রাণ গেল ৫ জনের

খালেদা জিয়া নির্বাচনে অংশ নেবেন

প্রকাশিত: ৩০ জুলাই ২০২৫, ০৬:৫৮ পিএম

খালেদা জিয়া নির্বাচনে অংশ নেবেন
ফেনীর অতীত নির্বাচনী ইতিহাস সবার জানা আছে, এবারের নির্বাচনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অংশ নেবেন মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, বর্তমানে তিনি সুস্থ আছেন। ফেনীতে নির্বাচন নিয়ে কোনো চিন্তা নেই। বুধবার (৩০ জুলাই) দুপুরে ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আবদুল আউয়াল মিন্টু বলেন, “সুষ্ঠু নির্বাচন হলে ইনশাআল্লাহ, বিএনপি ফেনীতে জয়লাভ করবে।” তিনি বলেন, লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে কথা বলে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হওয়ার বিষয়ে যৌথ বিবৃতি দেওয়া হয়েছিল। তবে দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় জানুয়ারিতেও নির্বাচন হতে পারে, কারণ সুপ্রিম কোর্টে কেয়ারটেকার সরকার নিয়ে মামলা চলমান রয়েছে। বিএনপির এই নেতা বলেন, “যদি কেয়ারটেকার সরকার পুনর্প্রবর্তন হয়, তবে এটি অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে কাজ করবে এবং ৯০ দিনের মধ্যে নির্বাচন হবে।” সরকারের জনগণের প্রতি দায়বদ্ধতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “বিগত ১৯ বছর ধরে আমরা আন্দোলন-সংগ্রাম ও অত্যাচার সহ্য করেছি। আমরা ২০০৬ সাল থেকেই নির্বাচন চেয়ে আসছি। যদি সরকার জনগণের কাছে দায়বদ্ধ না থাকে, তবে তারা কখনো ভালো কাজ করতে পারবে না।” তিনি বলেন, “২০০৮ সালে যে নির্বাচন হয়েছিল সেটা অবাধ ও সুষ্ঠু হয়নি। ২০০৬ সাল থেকে দেশে নির্বাচনকালীন সরকার নেই। দুই যুগ ধরে নির্বাচিত সরকার না থাকলে দেশের অর্থনৈতিক বা জীবনযাত্রার উন্নতি সম্ভব নয়।” এর আগে, তিনি মুহুরী ও কহুয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।