ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
সর্বশেষ
আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও

পরিকল্পনা ছাড়াই বোয়িংয়ের উড়োজাহাজ কিনছে সরকার?

প্রকাশিত: ২৭ জুলাই ২০২৫, ০৮:৫৬ পিএম

পরিকল্পনা ছাড়াই বোয়িংয়ের উড়োজাহাজ কিনছে সরকার?
আমেরিকার নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে ২৫টি উড়োজাহাজের ক্রয়াদেশ দেওয়ার কথা জানিয়েছেন বাণিজ্যসচিব মাহবুবুর রহমান। অনেকটা হুট করেই এ সিদ্ধান্ত সামনে আসায় নানা প্রশ্ন সামনে আসছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এটি নিছক রাজনৈতিক একটি সিদ্ধান্ত। উড়োজাহাজ কেনার বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কোনো কর্মকর্তাই কথা বলতে রাজি হননি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা নিশ্চিত করেছেন, উড়োজাহাজ কেনার বিষয়ে বিমান কর্তৃপক্ষকে সরকারের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি। রোববার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাণিজ্যসচিব মাহবুবুর রহমান বলেন, ‘আমরা বোয়িং থেকে ২৫টি উড়োজাহাজ কেনার জন্য অর্ডার (ক্রয়াদেশ) দিয়েছি। যেমন ভারত দিয়েছে ১০০টি, ভিয়েতনাম দিয়েছে ১০০টি, ইন্দোনেশিয়া দিয়েছে ৫০টি। বোয়িং ক্যাপাসিটি অনুযায়ী এগুলো সরবরাহ করবে।’ বাণিজ্যসচিব আরও বলেন, ‘হয়তো আমরা দুয়েক বছরের মধ্যে কিছু পাব। আমাদের বিমানের বহর বাড়াতে হবে। সেই পরিকল্পনা আগে থেকেই ছিল। নতুন করে ট্যারিফ ইস্যুতে আমরা আবার নতুন করে তাদেরকে এই আদেশ দিচ্ছি। আগে ১৪টা ছিল পরে সেটা ২৫টা করেছি।’ অবশ্য কোন ধরনের উড়োজাহাজ কেনা হচ্ছে, এগুলোর দাম বা এগুলো কবে নাগাদ দেশে এসে পৌঁছাবে, তা স্পষ্ট করেননি বাণিজ্যসচিব। বিমানের বর্তমান বহরে বোয়িংয়ের তৈরি ১৬টি উড়োজাহাজ আছে। এর মধ্যে ১০টি কেনার চুক্তি হয় ২০০৮ সালে সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে। পরবর্তী সময়ে ধাপে ধাপে ২টি ৭৩৭, ৪টি ৭৭৭ এবং ৪টি ৭৮৭ ড্রিমলাইনার মডেলের উড়োজাহাজ বিমানের বহরে যুক্ত হয়। এ ছাড়া বিমান আরও ৬টি উড়োজাহাজ কিনেছে। এগুলোর মধ্যে আছে ৪টি ৭৩৭ এবং ২টি ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজ। ২০২৩ সালে ইউরোপীয় নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ কেনার সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছিল তৎকালীন সরকার। একই সঙ্গে বোয়িংয়ের সঙ্গেও কথাবার্তা চলছিল। প্রাথমিকভাবে এয়ারবাসের কাছ থেকে এ‑৩৫০ মডেলের দুটি উড়োজাহাজ কিনতে আগ্রহের কথা জানায় বিমান। আর বোয়িংও প্রস্তাব দেয় অন্তত ২টি ৭৮৭ ড্রিমলাইনার বিক্রির। এদিকে বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, বোয়িংয়ের কাছ থেকে ২৫টি উড়োজাহাজ কেনার বিষয়ে কিছুই জানেন না তারা। সংস্থাটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘বোয়িংয়ের ২৫ উড়োজাহাজের বিষয়ে আমরা কিছুই জানি না। টেকনো ফিন্যান্সিয়াল কমিটিও জানে না। এটা হয়তো সরকারের সিদ্ধান্ত।’ হুট করে ২৫টি বোয়িং কেনার সিদ্ধান্তকে রাজনৈতিক বলেই মনে করছে বিশেষজ্ঞরা। এভিয়েশন বিশেষজ্ঞ এ টি এম নজরুল ইসলাম বলেন, ‘এটা পুরোপুরি রাজনৈতিক একটি সিদ্ধান্ত। আমেরিকার বাড়তি ট্যারিফ মোকাবিলা করার জন্য সরকার হয়তো এ সিদ্ধান্ত নিয়ে থাকতে পারে।’ এ টি এম নজরুল ইসলাম বলেন, ‘তবে এটাও সত্যি যে, বিমানের নতুন উড়োজাহাজ প্রয়োজন। বিষয়টি এমন নয় যে, আজ অর্ডার করলে কাল উড়োজাহাজ চলে আসবে। কিন্তু এর পরিকল্পনাটা বিমানের তরফে হলেই ভালো হতো। কারণ তারাই বলতে পারবে তাদের কী ধরনের উড়োজাহাজ লাগবে, তাদের রুট প্ল্যানিংটা কী হবে।’ এ টি এম নজরুল ইসলাম আরও বলেন, ‘আমি মনে করি, একটা এয়ারলাইনসের ফ্লিটে বোয়িং এবং এয়ারবাস দুটোই থাকা উচিত। আর সম্প্রতি বোয়িং ৭৮৭‑এর মান নিয়ে প্রশ্ন উঠেছে। যার পরিপ্রেক্ষিতে বোয়িংয়ের প্রোডাকশন কমে গেছে। তারা কিছুটা ব্যাকফুটে আছে। এটাও বিবেচনা করা উচিত।’ বোয়িং ৭৩৭ ম্যাক্স এবং ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজের উৎপাদন প্রক্রিয়া নিয়ে অনেক দিন ধরেই কাঠগড়ায় বোয়িং। গত ১২ জুন আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ১৭১ বিধ্বস্তে ২৬০ জন নিহতের পর বোয়িং নিয়ে শুরু হয় নানা জল্পনা। অবশ্য এটিই ছিল ড্রিমলাইনার উড়োজাহাজের প্রথম প্রাণঘাতি কোনো দুর্ঘটনা। বিভিন্ন সময়ে হুইসেল ব্লোয়াররা বোয়িংয়ের উৎপাদন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। এ টি এম নজরুল ইসলাম বলেন, ‘বর্তমানে বাংলাদেশের আন্তর্জাতিক ফ্লাইটের (মার্কেট) শেয়ারে বিদেশি এয়ারলাইনসের আধিপত্য বেশি। বাংলাদেশি এয়ারলাইনসগুলো মাত্র ২৫ ভাগ নিয়ন্ত্রণ করে। এটা বাড়াতে হলে বিমানকে বহর বাড়াতে হবে। তবে সেটা হতে হবে পরিকল্পনামাফিক। রাজনৈতিক সিদ্ধান্তের ওপর নির্ভর করলে এটা সফল হবে না।’ বিমানের এর মধ্যে ৭৭৭ ও ড্রিমলাইনারগুলো টানা ১৬ ঘণ্টারও বেশি সময় উড়তে সক্ষম। এ ধরনের উড়োজাহাজ লং হউল হিসেবে পরিচিত। অন্যদিকে ৭৩৭ উড়োজাহাজগুলো মধ্যম ও স্বল্প দূরত্বের গন্তব্যে ব্যবহার করা হয়। দীর্ঘ পাল্লার উড়োজাহাজ বহরে থাকার পরেও বিমানের বিরুদ্ধে দীর্ঘদিনের অভিযোগ, তারা এর সক্ষমতার পূর্ণ ব্যবহার করতে পারছে না। সাম্প্রতিক সময়ে কানাডার টরন্টো, ইতালির রোম এবং জাপানের নারিতায় ফ্লাইট শুরু করে সংস্থাটি। এর মধ্যে বছর ঘুরতে না ঘুরতেই নারিতা রুটটি স্থগিত করা হয়। বিমানের দাবি, রুটটি পরিচালনা করতে গিয়ে মাসে তাদের অন্তত ২০ কোটি টাকা লোকসান গুনতে হচ্ছে। অবশ্য টরন্টো এবং রোম ফ্লাইট নিয়ে এমন কোনো অভিযোগ নেই।