ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’ সৌদি আরবে ধরপাকড়: আটক ১৪ হাজারের মধ্যে ১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত ভিসাহীন বাংলাদেশিদের মালয়েশিয়া ছাড়তে বললো হাই কমিশন রানওয়ে থেকে ছিটকে পড়ল অ্যামাজনের বিমান: মায়ামিতে প্রাণ গেল ৫ জনের

তিন সামরিক মহড়ায় বাংলাদেশ আসছে মার্কিন যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ২০ জুলাই ২০২৫, ০৬:৫৫ পিএম

তিন সামরিক মহড়ায় বাংলাদেশ আসছে মার্কিন যুক্তরাষ্ট্র
দীর্ঘদিনের প্রতিরক্ষা অংশীদারিত্ব আরও দৃঢ় করতে চলতি বছর তিনটি যৌথ সামরিক মহড়া এবং নতুন দক্ষতা সংযোজনের মাধ্যমে বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও যুক্তরাষ্ট্র সামরিক বাহিনী একসঙ্গে কাজ করতে যাচ্ছে। এই যৌথ প্রচেষ্টা কেবল দুই দেশের নয়, বরং পুরো অঞ্চলকে আরও নিরাপদ ও স্থিতিশীল করতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে। ঢাকায় মার্কিন দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এসব মহড়ার মধ্যে রয়েছে টাইগার লাইটনিং, টাইগার শার্ক ২০২৫ এবং প্যাসিফিক অ্যাঞ্জেল মহড়া। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টানা চতুর্থ বছরের মতো বাংলাদেশ সেনাবাহিনী এবং যুক্তরাষ্ট্র আর্মি প্যাসিফিক যৌথভাবে টাইগার লাইটনিং মহড়া পরিচালনা করবে। বাস্তবমুখী এই প্রশিক্ষণের মাধ্যমে সন্ত্রাসবিরোধী অভিযান, শান্তিরক্ষা কার্যক্রম, জঙ্গলে অভিযান পরিচালনা, আহতদের দ্রুত সরিয়ে নেওয়া এবং তাৎক্ষণিক বিস্ফোরক ডিভাইস (আইইডি) প্রতিরোধে সৈনিকরা প্রস্তুতি নেবে। এই মহড়া বাংলাদেশ সেনাবাহিনীর মাটির কাছাকাছি থেকে আন্তর্জাতিক অভিযানে সক্ষমতা বৃদ্ধির এক অনন্য সুযোগ তৈরি করবে। মার্কিন দূতাবাস জানায়, বিশেষ বাহিনীর দক্ষতা বৃদ্ধিতে টাইগার শার্ক ২০২৫ মহড়া অনুষ্ঠিত হবে। এটি ফ্ল্যাশ বেঙ্গল সিরিজের অংশ এবং দুই দেশের বিশেষ বাহিনীর যৌথ প্রশিক্ষণের মঞ্চ হিসেবে কাজ করবে। ২০০৯ সাল থেকে চলমান এই মহড়ায় প্যাট্রোল বোট পরিচালনা ও স্বল্পপাল্লার অস্ত্রের লক্ষ্যভেদে দক্ষতা অর্জনের অনুশীলন অন্তর্ভুক্ত থাকবে। এতে বাংলাদেশ স্পেশাল ওয়ারফেয়ার ডাইভিং অ্যান্ড স্যালভেজ ইউনিট এবং প্যারা কমান্ডো ব্রিগেড সংকটময় পরিস্থিতিতে আরও দক্ষ ও কার্যকর হবে। এই যৌথ মহড়ার বিশেষ দিক হলো উভয় দেশের ব্যবহৃত যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জামের অংশগ্রহণ, যা এই মহড়াকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলছে। যুক্তরাষ্ট্র দূতাবাস আরও জানায়, বাংলাদেশে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে প্যাসিফিক অ্যাঞ্জেল মহড়া। এই মহড়ায় বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতার গুরুত্বপূর্ণ দিক হিসেবে সি-১৩০ বহরের ব্যবহার তুলে ধরা হবে। দুর্যোগকালে আকাশপথে সরঞ্জাম সরবরাহ ও চলাচল সংক্রান্ত অভিযানে এই বহর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অনুসন্ধান ও উদ্ধার (এসএআর) এবং অ্যারোমেডিকেল কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করা এই মহড়া বাংলাদেশের মানবিক বিপর্যয় মোকাবিলার সক্ষমতা আরও শক্তিশালী করবে। এছাড়া মার্কিন দূতাবাস জানিয়েছে, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেনা ও নৌবাহিনীর সঙ্গে একত্রে মানববিহীন আকাশযান ব্যবস্থা (ইউএএস) সক্ষমতা গড়ে তুলছে। এই কর্মসূচির আওতায় বাংলাদেশ সেনা ও নৌবাহিনীর সমন্বয়ে গঠিত একটি রেজিমেন্ট নতুন আরকিউ-২১ ব্ল্যাকজ্যাক সিস্টেম পরিচালনা করবে। এই সম্মিলিত উদ্যোগ বাংলাদেশকে সমুদ্রসীমা পর্যবেক্ষণ, সীমান্ত নিরাপত্তা এবং শান্তিরক্ষা মিশন পরিচালনায় সক্ষম করে তুলবে। উল্লেখ‍্য, বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানিকৃত পণ্যে ৩৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপের সিদ্ধান্ত কার্যকর হতে যাচ্ছে আগামী ১ আগস্ট। এ অবস্থায় দেশের রপ্তানিনির্ভর অর্থনীতি ও শ্রমবাজারে এক ভয়াবহ সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে তৈরি পোশাক খাতসহ চামড়া, প্লাস্টিক, কৃষি, লজিস্টিকস ও আর্থিক খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। বাংলাদেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ এ বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কয়েক দফা আলোচনা হলেও সুস্পষ্ট সমাধান মেলেনি।