ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’ সৌদি আরবে ধরপাকড়: আটক ১৪ হাজারের মধ্যে ১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত ভিসাহীন বাংলাদেশিদের মালয়েশিয়া ছাড়তে বললো হাই কমিশন রানওয়ে থেকে ছিটকে পড়ল অ্যামাজনের বিমান: মায়ামিতে প্রাণ গেল ৫ জনের

সোহরাওয়ার্দী উদ্যানে প্রথম জামায়াতের শোডাউন

প্রকাশিত: ১৯ জুলাই ২০২৫, ০৯:০১ পিএম

সোহরাওয়ার্দী উদ্যানে প্রথম জামায়াতের শোডাউন

জামায়াত আমির বলেন, ‘আওয়ামী লীগের সময়ে আমরা পিলখানা হত্যাকাণ্ড দেখেছি, শাপলা চত্বরের হত্যাকাণ্ড দেখেছি; ২০২৪ এর গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ড দেখেছি। এ সব গণহত্যার বিচার বাংলার মাটিতে হবে ইনশাল্লাহ। গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাব না।” জামায়াত আমির বলেন, “আমি বলতে চাই আগামীর বাংলাদেশ কেমন হবে? আমি বলব, আরেকটি লড়াই হবে ইনশাআল্লাহ। একটি লড়াই হবে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটি লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে।” তিনি বলেন, “দুর্নীতির মূল উৎপাটনের জন্য যা করা দরকার, আমরা তারুণ্য ও যৌবনের শক্তিকে একত্র করে সেই লড়াইয়েও ইনশাআল্লাহ বিজয় লাভ করব। মুক্তি অর্জন না হওয়া পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে।” তিনি বলেন, “জামায়াতে ইসলামী যদি আল্লাহর ইচ্ছায় দেশের মানুষের সেবা করার সুযোগ পায়, তাহলে মালিক হবে না, সেবক হবে ইনশাআল্লাহ।” রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলের সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে লুটিয়ে পড়েন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। শনিবার বিকাল ৫টা ২২ মিনিটে প্রথম দফায় পড়ে যান তিনি। পরে পাশে থাকা নেতাকর্মীরা তাকে ঘিরে ফেলেন। এর মিনিট খানেক বাদে জামায়াত আমির উঠে দাঁড়ান এবং আবার বক্তব্য দেওয়া শুরু করেন। কিন্তু আবারও পড়ে যান তিনি। পরে নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, “গরমের জন্য আমিরে জামায়াত সামান্য অসুস্থ হয়ে পড়েছেন। চিকিৎসকরা বলেছেন, তার আর বক্তব্য দেওয়া ঠিক হবে না।” তবে কিছুক্ষণ পর না দাঁড়িয়ে মঞ্চে ডায়াসের পাশে পা মেলে বসে বক্তব্য দেন তিনি। এসময় তার পাশে চিকিৎসকদেরও দেখা গেছে। বসে বসেই প্রায় ১০ মিনিট বক্তব্য দেন জামায়াতের আমির। তার বক্তব্যের মধ্য দিয়েই শেষ হয় দলটির ‘জাতীয় সমাবেশ’। তিনি বলেন, “আল্লাহ আমার হায়াত যতক্ষণ রেখেছেন তার এক মিনিটও বেশি থাকতে পারব না আমি। সুতরাং আপনারা কেউ বিচলিত হবেন না।” রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার এই সমাবেশ করে জামাতে ইসলামী। সোহরাওয়ার্দী উদ্যান, যেখান থেকে মুক্তিযুদ্ধের ডাক দেওয়া হয়েছিল, যেখানে পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করেছিল, সেই ঐতিহাসিক স্থানে এই প্রথম সমাবেশ করল মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী জামায়াতে ইসলামী। একটি বড় জমায়েতের জন্য সর্বশক্তি নিয়োগ করে দলটি। এতে সারাদেশ থেকে নেতাকর্মীদের দলীয় উদ্যোগে জড়ো করা হয়। বেলা দুইটার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমাবেশের মূল পর্ব শুরু হয়। বেলা দুইটার দিকে পবিত্র কোরআন তিলাওয়াত ও নাতে রাসুলের মধ্য দিয়ে শুরু হয় সমাবেশের মূল পর্ব। নাতে রাসুল পরিবেশন করেন সাইমুম শিল্পীগোষ্ঠীর শিল্পীরা। এরপর বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় শুরা সদস্য ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক আতিকুর রহমান। দলের আমির শফিকুর রহমান সমাবেশে সভাপতিত্ব করছেন। সমাবেশে কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন। বিএন‌পি, এবি পা‌র্টিকে আমন্ত্রণ জানায়‌নি জামায়াত সোহরাওয়ার্দী উদ্যানের জাতীয় সমাবেশে জাতীয় নাগরিক পার্টি (এন‌সি‌পি), ইসলামী আন্দোলন, গণঅ‌ধিকার প‌রিষদসহ ‘ফ্যাসিবাদবি‌রোধী’ দল‌গু‌লো‌কে আমন্ত্রণ জা‌নি‌য়ে‌ছ জামায়া‌তে ইসলামী। ত‌বে আমন্ত্রণ ক‌রে‌নি ২৪ বছ‌রের‌ জোটসঙ্গী বিএন‌পি‌কে। পিআরের পক্ষে থাকার পরও দলত্যাগী জামায়া‌তের সাবেক নেতাদের দল এবি পা‌র্টিকেও আমন্ত্রণ ক‌রে‌নি তারা। জামায়াতের না‌য়ে‌বে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তা‌হের সমকাল‌কে জানান, পিআরের প‌ক্ষে থাকা দলগু‌লো‌কে আমন্ত্রণ করা হ‌য়ে‌ছে। সোহরাওয়ার্দী‌র সমা‌বে‌শে বিএন‌পি‌কে আমন্ত্রণ না করার কার‌ণ সম্পর্কে জামায়াতের আরেক জ্যেষ্ঠ নেতা সমকাল‌কে বলে‌ছেন, সমাবেশ করা হ‌চ্ছে আনুপা‌তিক পদ্ধ‌তি‌তে (পিআর) নির্বাচ‌নের দাবিতে। বিএন‌পি পিআরের ঘোরবি‌রোধী। তাই আমন্ত্রণ করা হয়নি। আমন্ত্রণ করলে দুই দলকে বিব্রত হতে হতো। একাত্ত‌রের ভূ‌মিকার জন্য ক্ষমা চা‌ওয়া উচিত- এ অবস্থা‌নের কার‌ণে জামায়াত থে‌কে ২০১৯ সা‌লে ব‌হিষ্কার করা হয় ছাত্রশি‌বি‌রের সা‌বেক সভাপ‌তি ম‌জিবুর রহমান মঞ্জুকে। প‌রের বছর তি‌নি এবি পার্টি গঠন ক‌রেন। জামায়াত, শি‌বি‌রের অ‌নেকেই যোগ দি‌য়ে‌ছেন এ দলে। এবি পা‌র্টিও পিআর চায়। তারপরও সমাবে‌শে আমন্ত্রণ না করার কারণ সম্প‌র্কে জামায়া‌তের একজন জ্যেষ্ঠ নেতা সমকালকে ব‌লে‌ছেন, ম‌জিবুর রহমান মঞ্জুর প্রতি নেতাকর্মীরা ক্ষুব্ধ, কারণ তি‌নি নিয়‌মিত জামায়া‌তের সমালোচনা করেন। তি‌নি সমা‌বে‌শে বক্তৃতা করলে কর্মীরা প্রতি‌ক্রিয়া দেখা‌তে পারেন। এ ঝুঁ‌কির কার‌ণে আমন্ত্রণ করা হয়‌নি এবি পা‌র্টিকে। প্রসঙ্গত, ১৯৯৯ সাল থে‌কে পরের দুই যুগ একজো‌ট ছিল বিএন‌পি ও জামায়াত। একস‌ঙ্গে সরকার প‌রিচালনা ক‌রে। ২০২২ সালের ডি‌সেম্ব‌রে সম‌ঝোতার ভিত্তিতে জোট ভা‌ঙে দুই দল। ২০২৪ সালের ৭ জানুয়া‌রির নির্বাচনের পর বিএন‌পির যুগপৎ আন্দোলন থেকে‌ও স‌রে যায় জামায়াত। জুলাই অভ্যুত্থানে দল দু‌টি অংশ নি‌লে‌ও ৫ আগ‌স্টের পর বিএন‌পির প্রধান নির্বাচনী প্রতিযোগী হওয়ার ‌চেষ্টা কর‌ছে জামায়াত। ত‌বে দুই দলের নেতারা একে অপ‌রের কর্মসূ‌চি‌তে যোগ দি‌য়ে‌ছেন