ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’ সৌদি আরবে ধরপাকড়: আটক ১৪ হাজারের মধ্যে ১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত ভিসাহীন বাংলাদেশিদের মালয়েশিয়া ছাড়তে বললো হাই কমিশন রানওয়ে থেকে ছিটকে পড়ল অ্যামাজনের বিমান: মায়ামিতে প্রাণ গেল ৫ জনের

ছেলের ‘পরকীয়া ঠেকাতে’ বিমানে ‘বোমা’ থাকার উড়ো ফোন : ৩ জন ধরা

প্রকাশিত: ১২ জুলাই ২০২৫, ০১:৫৬ পিএম

ছেলের ‘পরকীয়া ঠেকাতে’ বিমানে ‘বোমা’ থাকার উড়ো ফোন : ৩ জন ধরা

বিবাহিত ছেলে তার ‘প্রেমিকা’ নিয়ে উড়োজাহাজে চড়েছেন জানতে পেরে সেই ভ্রমণ আটকাতে ঢাকা-কাঠমান্ডু ফ্লাইটে ‘বোমা থাকার’ উড়ো খবর দিয়েছিলেন তার মা। উড্ডয়নের ঠিক আগ মুহূর্তে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নেপালগামী উড়োজাহাজটি থামানোর কারণ নিয়ে এই তথ্য দিয়েছে র‍্যাব।

শনিবার (১২ জুলাই) কারওয়ান বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান জানান, এই ঘটনায় ‘প্রেমিকা’ নিয়ে নেপালে চলে যাওয়া কামরুজ্জামান ইমন নামের ওই ব্যক্তির মা, স্ত্রীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, "প্রাথমিকভাবে জানতে পেরেছি এক ব্যক্তি তার পরকীয়া প্রেমিকাকে নিয়ে ওই ফ্লাইটে করে কাঠমান্ডু যাচ্ছিলেন। সে বিষয়টি তার স্ত্রী ও মা জানতে পারে। পরে ওই ব্যক্তির এক বন্ধুর থেকে তথ্য নিয়ে ওই মা এয়ার ট্রাফিক কন্ট্রোলে ফোন করে বিমানে বোমা আছে এমন ভুয়া সংবাদ দেন।"

ছেলে যেন পরকীয়া প্রেমিকাকে নিয়ে কাঠমান্ডু যেতে না পারে এ জন্য এই পরিকল্পনা করেন বলে ভাষ্য র‍্যাব মহাপরিচালকের। ভেতরে ‘বোমা’ থাকার উড়ো খবরে উড্ডয়নের ঠিক আগ মুহূর্তে নেপালগামী বিমানের উড়োজাহাজটি থামানো হয়। শুক্রবার বিকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ওই ঘটনার পর বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজটিতে বোমার খোঁজে তিন ঘণ্টাব্যাপী তল্লাশি চালানো হয়।

বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এ বি এম রওশন কবীর জানান, ফ্লাইটটির পৌনে ৫টায় ঢাকা ছেড়ে যাওয়ার কথা ছিল। সে অনুযায়ী যাত্রী উঠিয়ে উড়োজাহাজটি ট্যাক্সি (রানওয়ের পথে যাত্রা) করছিল। উড্ডয়নের আগ মুহূর্তে কন্ট্রোল টাওয়ারে বেনামি ফোন আসার কারণে দ্রুত উড়োজাহাজটির উড্ডয়ন বাতিল করা হয়। তবে কিছু পাওয়া যায়নি। নিরাপত্তা তল্লাশি শেষে উড়োজাহাজটি রাতে যাত্রী নিয়ে নেপালের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যায়।

এ ঘটনায় ৩ জনকে গ্রেপ্তারে কথা জানিয়ে র‍্যাব মহাপরিচালক শহিদুর রহমান বলেছেন, বিমানে কিছু না পাওয়ার পর যে নম্বর থেকে ফোন করা হয়েছিল তার অবস্থান শনাক্ত করা হয়। তারপর মধ্য দক্ষিণ খান এলাকায় একটি বাসায় সেনাবাহিনী ও র‍্যাব যৌথ অভিযান চালিয়ে নেপালে চলে যাওয়া ইমনের মা রাশেদা বেগম, তার স্ত্রী তাহমিনা স্ত্রী (২৮) এবং ইমরান নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তারা বর্তমানে র্যাবের হেফাজতে রয়েছেন।