ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’ সৌদি আরবে ধরপাকড়: আটক ১৪ হাজারের মধ্যে ১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত ভিসাহীন বাংলাদেশিদের মালয়েশিয়া ছাড়তে বললো হাই কমিশন রানওয়ে থেকে ছিটকে পড়ল অ্যামাজনের বিমান: মায়ামিতে প্রাণ গেল ৫ জনের

হাসিনার শুরু করা রীতি অনুসরণ : মোদিকে হাঁড়িভাঙা আম উপহার পাঠালেন ইউনূস

প্রকাশিত: ১১ জুলাই ২০২৫, ০৫:৫৯ পিএম

হাসিনার শুরু করা রীতি অনুসরণ : মোদিকে হাঁড়িভাঙা আম উপহার পাঠালেন ইউনূস

বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে রংপুরের বিখ্যাত হাঁড়িভাঙা আম প্রতিবেশী দেশ ভারতের প্রধানমন্ত্রীকে উপহার হিসেবে পাঠানো হচ্ছে। দিল্লিতে বাংলাদেশের দূতাবাস সূত্র এ খবর নিশ্চিত করেছে।

আমের চালান এরই মধ্যে সীমান্ত পেরিয়ে দিল্লিতে পৌঁছে গেছে, খুব শিগগিরই সেটি প্রধানমন্ত্রী মোদির বাসভবন সাত নম্বর লোককল্যাণ মার্গে‍ পাঠানো হবে বলেও জানা যাচ্ছে।

ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কে সম্প্রতি শীতলতার আভাস দেখা গেলেও দুই দেশের সরকার-প্রধানের মধ্যে যে কূটনৈতিক সৌজন্য ঠিকই বজায় আছে, এই প্রীতি উপহার তারই প্রমাণ।

দিনদুয়েক আগেই মোদির নিজের রাজ্য গুজরাটে একটি সেতু ভেঙে পড়ে বহু মানুষ হতাহত হলে প্রধান উপদেষ্টা নরেন্দ্র মোদিকে চিঠি লিখে শোক জ্ঞাপন করেছিলেন ড. ইউনূস। এর আগে গত মাসে কোরবানির ঈদের সময় প্রধানমন্ত্রী মোদিও ড. ইউনূসকে চিঠি পাঠিয়ে ঈদের শুভেচ্ছা জানিয়েছিলেন।

প্রধান উপদেষ্টা হিসেবে মুহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণের পর হত ১১ মাসে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে তার অবশ্য মাত্র একবারই সশরীরে বৈঠক হয়েছে– যেটা হয়েছিল গত এপ্রিল মাসে ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে।

প্রসঙ্গত, আমের মৌসুমে ভারতের প্রধানমন্ত্রীকে বাংলাদেশের আম উপহার পাঠানোর এই রেওয়াজ শুরু হয়েছিল শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন, সেই আমলে। দেখা যাচ্ছে, হাসিনার পতনের পর ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকারও সেই কূটনৈতিক পরম্পরা বজায় রেখেছে।

শেখ হাসিনা অবশ্য শুধু দিল্লিতেই নয়, ভারতে বাংলাদেশের দুই প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার মুখ্যমন্ত্রীদের আম পাঠাতেন। ড. ইউনূসের আমলে এবারও তার ব্যতিক্রম হয়নি। বৃহস্পতিবার (১০ জুলাই) ভারতের ত্রিপুরা রাজ্য সরকার ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য উপহার হিসেবে ৩০০ কেজি রংপুরের বিখ্যাত হাঁড়িভাঙা আম পাঠিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস।

জানা গেছে, প্রতি বছর ত্রিপুরার রাজ্য সরকার ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য উপহার সামগ্রী পাঠায় বাংলাদেশ সরকার। অন্যদিকে বাংলাদেশ সরকারের জন্যও উপহার হিসেবে আসে ত্রিপুরার বিখ্যাত এবং রসালো কুইন জাতের আনারস।

উল্লেখ্য, বছর কয়েক আগে বলিউড চিত্রতারকা অক্ষয় কুমারকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী মোদি জানিয়েছিলেন আম তার সবচেয়ে প্রিয় ফল।