ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’ সৌদি আরবে ধরপাকড়: আটক ১৪ হাজারের মধ্যে ১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত ভিসাহীন বাংলাদেশিদের মালয়েশিয়া ছাড়তে বললো হাই কমিশন রানওয়ে থেকে ছিটকে পড়ল অ্যামাজনের বিমান: মায়ামিতে প্রাণ গেল ৫ জনের

সেই সৌদি আরব থেকেই এখন বেশি রেমিটেন্স আসছে

প্রকাশিত: ১০ জুলাই ২০২৫, ১০:৫৪ পিএম

সেই সৌদি আরব থেকেই এখন বেশি রেমিটেন্স আসছে

দেশের অর্থনীতির প্রধান সূচকগুলোর মধ্যে এ মুহূর্তে সবচেয়ে ভালো অবস্থানে আছে রেমিটেন্স বা প্রবাসী আয়। বলা যায়, সঙ্কটে পড়া বাংলাদেশের অর্থনীতির চাকা ঘুরিয়ে যাচ্ছে রেমিটেন্স। তবে এই প্রবাসী আয়ের উৎসে দেখা গিয়েছিল ব্যতিক্রম, তা এখন আবার আগের জায়গায় ফিরেছে।

গত দুই বছর সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্র থেকে সবচেয়ে বেশি রেমিটেন্স আসার ঘটনা দেখা যাচ্ছিল। তাদের পেছনে ফেলে সেই সৌদি আরব থেকে এখন আবার বেশি রেমিটেন্স আসছে।

বাংলাদেশ ব্যাংক বুধবার রেমিটেন্স প্রবাহের দেশভিত্তিক যে তথ্য প্রকাশ করেছে, তাতে দেখা যায়, ৩০ জুন শেষ হওয়া ২০২৪-২৫ অর্থ বছরের শেষ মাস জুনে সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে সৌদি আরব থেকে। দেশটিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা ৪৬ কোটি ৯০ লাখ ডলার দেশে পাঠিয়েছেন। দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ কোটি ২০ লাখ ডলার এসেছে যুক্তরাজ্য থেকে।

মালয়েশিয়া থেকে এসেছে তৃতীয় সর্বোচ্চ; ৩৫ কোটি ৮৮ লাখ ডলার। সংযুক্ত আরব আমিরাত থেকে এসেছে ৩২ কোটি ৩৯ লাখ ডলার। যুক্তরাষ্ট্র থেকে এসেছে ২৩ কোটি ৮১ লাখ ডলার।

শুধু জুন মাস নয়, আগের দুই মাস মে ও এপ্রিল মাসেও সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে সৌদি আরব থেকে। মে মাসে সৌদি আরব থেকে এসেছে ৫৩ কোটি ৩৪ লাখ ডলার। আরব আমিরাত থেকে এসেছে ৩৫ কোটি ১৫ লাখ ডলার। যুক্তরাজ্য থেকে এসেছে ৩৪ কোটি ৬৮ লাখ ডলার।মালয়েশিয়া থেকে এসেছে ৩৪ কোটি ৪ লাখ ডলার।আর যুক্তরাষ্ট্র থেকে ২২ কোটি ৩৬ লাখ ডলার রেমিটেন্স এসেছে।

এপ্রিল মাসে সৌদি আরব থেকে এসেছিল ৪৯ কোটি ১৪ লাখ ডলার। আরব আমিরাত থেকে এসেছিল ৩৭ কোটি ২২ লাখ ডলার। যুক্তরাষ্ট্র থেকে এসেছে ৩৩ কোটি ৭ লাখ ডলার। যুক্তরাজ্য থেকে এসেছে ২৯ কোটি ৪১ লাখ ডলার। আর মালয়েশিয়া থেকে এসেছিল ২১ কোটি লাখ ডলার।

অথচ গেল ২০২৪-২৫ অর্থ বছরের আগের মাসগুলোতে (জুলাই থেকে মার্চ) সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে যুক্তরাষ্ট্র থেকে; ধারেকাছেও ছিল না সৌদি আরব।

যেমন- গত মার্চ মাসে যুক্তরাষ্ট্রে অবস্থানকারী প্রবাসীরা ৫৪ কোটি ৬১ লাখ ডলার দেশে পাঠিয়েছিলেন। সৌদি আরবের প্রবাসীরারা পাঠিয়েছিলেন ৪৪ কোটি ৮৪ লাখ ডলার।

শুধু যুক্তরাষ্ট্র নয়, জুলাই থেকে মার্চ- এই নয় মাসে সৌদি আরবের চেয়ে সংযুক্ত আরব আমিরাত থেকেও বেশি রেমিটেন্স এসেছে দেশে। এমনকি কোনও কোনও মাসে যুক্তরাজ্য থেকেও সৌদির চেয়ে বেশি রেমিটেন্স এসেছে।

২০২৩-২৪ অর্থ বছরে (১২ মাস, ২০২৩ সালের ১ জুলাই থেকে ২০২৪ সালের ৩০ জুন) সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছিল সংযুক্ত আরব আমিরাত থেকে, ৪৬০ কোটি (৪.৬০ বিলিয়ন) ডলার। সৌদি থেকে আসে তার প্রায় অর্ধেক ২৭৪ কোটি (২.৭৪ বিলিয়ন) ডলার। যুক্তরাষ্ট্র থেকে এসেছিল সৌদির চেয়ে বেশি ২৯৬ কোটি (২.৯৬ বিলিয়ন) ডলার।

১৭ কোটি মানুষের বাংলাদেশে দেড় কোটির বেশি মানুষ নানা কাজে ছড়িয়ে রয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। এর মধ্যে সবচেয়ে বেশি সৌদি আরবে। মধ্যপ্রাচ্যের এই এক দেশেই ৫৫ লাখের মতো বাংলাদেশির কর্মসংস্থান। ফলে রেমিটেন্সও সেই দেশ থেকেই আসত বেশি।

দুই বছর আগে হঠাৎ করেই সৌদি আরব পেছনে পড়ে যায়। ২০২৩-২৪ অর্থ বছরে রেমিটেন্সে শীর্ষে উঠে আসে মধ্যপ্রাচ্যেরই আরেক দেশ সংযুক্ত আরব আমিরাত। আমিরাত থেকে ৪৬০ কোটি ডলার আসার বিপরীতে সৌদি প্রবাসীরা পাঠান ২৭৪ কোটি (২.৭৪ বিলিয়ন) ডলার।

ওই অর্থ বছরে যুক্তরাষ্ট্রেরও পেছনে পড়ে যায় সৌদি আরব। ওই দেশ থেকে রেমিটেন্স আসে ২৯৬ কোটি (২.৯৬ বিলিয়ন) ডলার।

২০২৪-২৫ অর্থ বছরের জুলাই থেকে মার্চ সময়ে সবচেয়ে বেশি রেমিটেন্স আসে যুক্তরাষ্ট্র থেকে। গত মার্চ মাসেও যুক্তরাষ্ট্রে অবস্থানকারী প্রবাসীরা যেখানে ৫৪ কোটি ৬১ লাখ ডলার দেশে পাঠান, তখন সৌদি প্রবাসীরা পাঠিয়েছিলেন ৪৪ কোটি ৮৪ লাখ ডলার।

শেষের তিন মাসের (এপ্রিল-জুন) চমকে গত ২০২৪-২৫ অর্থ বছরে সংযুক্ত আরব আমিরাতকে পেছনে ফেলেছে সৌদি আরব। এই আর্থিক বছরে আরব আমিরাত থেকে এসেছে ৪১৬ কোটি ৩৯ লাখ (৪.১৬ বিলিয়ন) ডলার। আর সৌদি আরব থেকে এসেছে ৪২৬ কোটি ৯০ লাখ (৪.২৬ বিলিয়ন) ডলার।

তবে নয় মাসের (জুলাই-মার্চ) উল্লম্ফনের কারণে গত অর্থ বছরে সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে যুক্তরাষ্ট্র থেকে; ৪৭৩ কোটি ৩০ লাখ (৪.৭৩ বিলিয়ন) ডলার।

এছাড়া ২০২৪-২৫ অর্থ বছরে যুক্তরাজ্য থেকে ২৯৭ কোটি ৭৩ লাখ (২.৯৮ বিলিয়ন) ডলার ও মালয়েশিয়া থেকে ২৬৫ কোটি ৬৯ লাখ (২.৬৫ বিলিয়ন) ডলার রেমিটেন্স এসেছে দেশে।

হঠাৎ করেই পিছিয়ে পড়া, তারপর আবার আগের স্থানে সৌদি আরবের ফিরে আসা নিয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, “সৌদি আরবে সবচেয়ে বেশি প্রবাসী অবস্থান করেন, সেখান থেকে বেশি রেমিটেন্স আসবে- এটাই তো স্বাভাবিক। বছরের পর বছর তাই তো হয়ে আসছে। মাঝে পরিবর্তিত পরিস্থিতির কারণে সৌদি আরব পেছনে পড়ে গিয়েছিল। এখন সেটা ঠিক করা হয়েছে। তাই সৌদি থেকে বেশি রেমিটেন্স আসছে।”

বিষয়টির ব্যাখ্যায় তিনি বলেন, “এখন থেকে ব্যাংকগুলোকে যে দেশের রেমিটেন্স, সেই দেশের আয় হিসাবে দেখানোর নির্দেশনা যথাযথভাবে মেনে চলতে বলেছে বাংলাদেশ ব্যাংক। যে কারণে পরিস্থিতির পরিবর্তন হয়েছে।”

কেন্দ্রীয় ব্যাংক সম্প্রতি একটি নির্দেশনা দেয়, যাতে প্রতিটি ব্যাংককে প্রকৃত উৎস দেশ অনুযায়ী রেমিটেন্স হিসাব করে প্রতিবেদন দিতে বলা হয়।

এই নির্দেশনার কারণে সৌদি আরবের রেমিটেন্স এখন সৌদি আরবের খাতায়ই উঠছে; মাঝে যার ব্যত্যয় ঘটেছিল।

প্রবাসীদের পাঠানো অর্থ আনুষ্ঠানিক চ্যানেলে সরাসরি ব্যাংক কিংবা এক্সচেঞ্জ হাউস- এই দুই মাধ্যমে দেশে আসে। এক্সচেঞ্জ হাউসের সংগ্রহ করা রেমিটেন্স ব্যাংকগুলো কিনে নিয়ে সুবিধাভোগীকে টাকা পরিশোধ করে। দেশের মোট রেমিটেন্সের বেশি অংশ আসে এক্সচেঞ্জ হাউসের মাধ্যমে।

যেসব দেশের এক্সচেঞ্জ হাউসের মাধ্যমে বাংলাদেশে রেমিটেন্স আসে এর মধ্যে যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাতে নিবন্ধিত কোম্পানি বেশি। ফলে প্রবাসীরা কোন দেশ থেকে অর্থ পাঠাচ্ছেন, তা না দেখিয়ে এক্সচেঞ্জ হাউসের নিবন্ধিত দেশ থেকে দেখানো হচ্ছিল। যে কারণে সৌদি আরব থেকে পাঠানো অর্থও যুক্তরাষ্ট্র ও আমিরাতের নামে আসত।

সৌজন্যে : সকাল সন্ধ্যা