ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
যুক্তরাজ্যে স্থায়ী চাকরিতে নিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’ সৌদি আরবে ধরপাকড়: আটক ১৪ হাজারের মধ্যে ১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত ভিসাহীন বাংলাদেশিদের মালয়েশিয়া ছাড়তে বললো হাই কমিশন

অবশেষে চট্টগ্রাম বন্দরের এনসিটির দায়িত্বে নৌবাহিনীর ড্রাই ডক

প্রকাশিত: ০৭ জুলাই ২০২৫, ০১:৩১ পিএম

অবশেষে চট্টগ্রাম বন্দরের এনসিটির দায়িত্বে নৌবাহিনীর ড্রাই ডক

অবশেষে নানা জল্পনা-কল্পনার পর চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার ভার রবিবার (৬ জুলাই) রাত ১২টার পর থেকে গ্রহণ করেছে বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল)। দীর্ঘ ১৭ বছর পর বেসরকারি অপারেটর সাইফ পাওয়ারটেকের জায়গায় এনসিটি পরিচালনার দায়িত্ব নিয়েছে সিডিডিএল।

এ প্রসঙ্গে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এনসিটি পরিচালনার দায়িত্বে থাকা বেসরকারি অপারেটর সাইফ পাওয়ার টেকের মেয়াদ আজ রাত ১২টায় শেষ হচ্ছে। তাদের সঙ্গে আর চুক্তির মেয়াদ বাড়ছে না। রাত ১২টার পর থেকে নতুন করে এনসিটি পরিচালনা করবে চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড।’

তিনি বলেন, ‘এনসিটি পরিচালনায় বর্তমানে নিয়োজিত কর্মীরা আগের মতোই কাজ করবেন। চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেডের নতুন ব্যবস্থাপনায় তাদের তত্ত্বাবধান করা হবে।’

এদিকে, গত বুধবার (২ জুন) চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা নিয়ে বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, আগামী ছয় মাস বা প্রয়োজনে বেশি সময়ের জন্য চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব নৌবাহিনীকে দেওয়া হচ্ছে। এতদিন ধরে বন্দরে কাজ করা কারও চাকরি যাবে না, যে যে পদে কাজ করছিলেন তাই করবেন।

এম সাখাওয়াত হোসেন বলেন, ২০০৭ সাল থেকে আংশিক আর ২০১৫ সাল থেকে পুরোপুরি এই টার্মিনাল পরিচালনার দায়িত্বে ছিল সাইফ পাওয়ার টেক। তাদের সঙ্গে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চুক্তির মেয়াদ শেষ হয়েছে ৬ জুলাই। চুক্তির মেয়াদ আর বাড়ছে না। নৌবাহিনী দায়িত্ব নেওয়ার পর তারা সহায়তা করবে। তবে আগে থেকেই চিটাগাং কনটেইনার টার্মিনাল (সিসিটি) পরিচালনারও চুক্তি ছিল সাইফ পাওয়ার টেকের সাথে, তা অব্যাহত থাকবে। এরপর সংযুক্ত আরব আমিরাতের বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে জিটুজি ভিত্তিতে দীর্ঘ মেয়াদে এ টার্মিনাল পরিচালনার দায়িত্ব দেওয়ার বিষয়ে আলোচনা হচ্ছে।

এনসিটি পরিচালনাকারী সাইফ পাওয়ারটেক জানায়, এনসিটি পরিচালনায় তাদের নিয়োগপ্রাপ্ত প্রায় ৩ হাজার ৮০০ শ্রমিক আছে। তারা বহাল থাকবে এবং তারা নৌবাহিনীকে শতভাগ সহযোগিতা করবে।

বর্তমানে চট্টগ্রাম বন্দরে চারটি কনটেইনার টার্মিনাল রয়েছে- চিটাগাং কনটেইনার টার্মিনাল (সিসিটি), জেনারেল কার্গো বার্থ (জিসিবি), পতেঙ্গা কনটেইনার টার্মিনাল (পিসিটি) ও নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি)। এর মধ্যে এনসিটি সবচেয়ে আধুনিক ও বৃহৎ। দৈর্ঘ্যে ৯৫০ মিটার বিশিষ্ট এই টার্মিনালে একসঙ্গে চারটি বড় কনটেইনার জাহাজ ভেড়ানো যায়। রয়েছে বিশ্বমানের ১৪টি গ্যান্ট্রি ক্রেন। বার্ষিক সক্ষমতা ১১ লাখ টিইইউস হলেও ২০২৪ সালে এই টার্মিনালে ১২ লাখ ৮১ হাজার টিইইউস কনটেইনার হ্যান্ডলিং করা হয়েছে। টার্মিনালটি প্রতিবছর প্রায় এক হাজার কোটি টাকা রাজস্ব আয় করে।

জানা গেছে, ২০০৭ সাল থেকে আংশিক এবং ২০১৫ সাল থেকে পূর্ণমাত্রায় এনসিটি পরিচালনা করে আসছে সাইফ পাওয়ার টেক। একইভাবে চিটাগাং কনটেইনার টার্মিনাল (সিসিটি) ও পরিচালনা করছে সাইফ পাওয়ার টেক। এ ছাড়া জেনারেল কার্গো বার্থ (জিসিবি) পরিচালনা করছে বন্দর নিজেই এবং পতেঙ্গা কনটেইনার টার্মিনাল (পিসিটি) পরিচালনা করছে সৌদি আরব ভিত্তিক রেড সি গেটওয়ে টার্মিনাল (আরএসজিটিই)। ২০২৪ সালের জুন থেকে বিদেশি প্রতিষ্ঠানটি পিসিটি পরিচালনা করছে। চুক্তি অনুযায়ী নিজস্ব সরঞ্জাম দিয়ে ২২ বছর পিসিটি পরিচালনা করবে সৌদি আরবের কোম্পানিটি।

চিটাগাং কনটেইনার টার্মিনাল (সিসিটি) নিয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক বলেন, ‘বেসরকারি অপারেটর সাইফ পাওয়ার টেক এনসিটি এবং সিসিটিতে অপারেটর হিসেবে কাজ করছেন। এর মধ্যে এনসিটির চুক্তির মেয়াদ শেষ হয়েছে ৬ জুলাই। এরপর থেকে আর চুক্তির মেয়াদ বাড়ছে না। ৭ জুলাই থেকে এনসিটি পরিচালনা করবে বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল)।’