ঢাকা ২২ মাঘ ১৪৩২, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকা ২২ মাঘ ১৪৩২, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
সর্বশেষ
ধানের শীষের প্রচারণায় আ’লীগের সাবেক প্রতিমন্ত্রীর স্ত্রী র‍্যাবের নাম বদলে দিচ্ছে সরকার, নতুন নাম জানালো বিএনপির ‘শাঁখের করাত’ ৯২ বিদ্রোহী প্রার্থী বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে ক্যান্সার সচেতনতা সেমিনার অনুষ্ঠিত বিমানের এমডি স্ত্রীসহ গ্রেপ্তার, আদালতের নির্দেশে কারাগারে জুলাই গণ–অভ্যুত্থান নিয়ে ৮৩৭টি হত্যা মামলা, ৪৫৩টিতেই শেখ হাসিনা আসামী নারীবিদ্বেষী বক্তব্য শুধু নারীদের নয়, পুরো দেশের জন্যই কলঙ্ক: : তারেক রহমান যুক্তরাষ্ট্র হামলা চালালে আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে পড়বে—খামেনির হুঁশিয়ারি জামায়াত আমিরের এক্সের অ্যাকাউন্ট উদ্ধার, ৪৫ মিনিট সময় নিয়ে কেন সন্দেহ? জামায়াত আমিরের ‘নারী বিদ্বেষী’ পোস্ট ঘিরে উত্তাপ, বিক্ষোভ ও ঝাড়ু মিছিল মুস্তাফিজ শফি দেশ রূপান্তরের সম্পাদকের দায়িত্ব নিলেন  ‘নির্বাচনের আগে সংখ্যালঘুদের ওপর হামলা করার মধ্য দিয়ে আতঙ্ক তৈরির চেষ্টা করা হয়েছে’ জামায়াত আমিরের ‘নারীবিদ্বেষী’ পোস্ট: আইডি হ্যাকের দাবি কতটা যৌক্তিক, প্রশ্ন বিএনপির প্রতিদ্বন্দ্বী রইল না হাসনাত আবদুল্লাহর, ঋণখেলাপিদের নিয়ে যা বললেন ঢাবিতে ছাত্রদলের মিছিল: ‘এমন হ্যাকার করলো হ্যাক, বেশ্যা ডেকে আইডি ব্যাক’ জামায়াত আমিরের এক্স ‘পোস্ট’ ঘিরে কেন এত আলোচনা টাওয়ার হ্যামলেটসে কমিউনিটি ল্যাঙ্গুয়েজেস সার্ভিস উদ্বোধন ভিসা ছাড়াই চীন ভ্রমণ করতে পারবে ব্রিটিশ নাগরিকরা : যুক্তরাজ্য-চীন ১০ চুক্তি ভোটের আগেই ৪ জনের প্রাণহানি, সারাদেশে ১৪৪ সহিংসতা গণভোট নিয়ে যত প্রশ্ন বিমানে ২০ হাজার টাকায় দেশে ফিরতে পারবেন সৌদি প্রবাসীরা রাজধানীতে প্রবাসীর শিশু সন্তান নিয়ে উধাও রিকশাচালক 'মহিলা সমাবেশ' স্থগিত করল জামায়াত, কারণ কী? 'নবীগঞ্জের ইতিকথা'র মোড়ক উন্মোচন বেশিরভাগ দেশই নারী নেতৃত্বকে ‘বাস্তবসম্মত মনে করে না’ : আল জাজিরার সাক্ষাৎকারে জামায়াত আমির প্রবাসীদের দাবিতে সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট বাঁচাতে বিএনপির উদ্যোগ ৬২টি আসনে বিএনপির বিদ্রোহী ৭২ জন  কাকরদিয়া- তেরাদল- আলিপুর এডুকেশন ট্রাস্ট ইউকের আনুষ্ঠানিক যাত্রা শুরু জামায়াত আমির বললেন, গালে হাত দিয়ে বসে থাকব না, গর্জে উঠব পাঁচ লাখ অভিবাসীকে বৈধ করবে স্পেন

জামায়াতের মঞ্চে ভোট বিপ্লবের আহ্বান জানিয়ে পুলিশ কর্মকর্তা বিপাকে

প্রকাশিত: ০৬ জুলাই ২০২৫, ০৯:০৮ পিএম

জামায়াতের মঞ্চে ভোট বিপ্লবের আহ্বান জানিয়ে পুলিশ কর্মকর্তা বিপাকে

ডিএমপির লালবাগ বিভাগের সহকারী কমিশনার (পেট্রোল) শাহ আলম। তিনি ঢাকা-৭ আসনে জামায়াতের এক আয়োজনে গিয়ে ‘ভোট বিপ্লবের’ আহ্বান জানিয়েছেন।

সরকারি চাকরিবিধি লঙ্ঘন করে রাজধানীতে জামায়াতে ইসলামীর এক অনুষ্ঠানে যোগ দিয়ে ‘ভোট বিপ্লবের’ আহ্বান জানানো পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তের উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর পুলিশ–ডিএমপি। তদন্তে প্রমাণ পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন একজন উচ্চপদস্থ কর্মকর্তা।

ডিএমপির লালবাগ বিভাগের সহকারী কমিশনার (পেট্রোল) শাহ আলমের রাজনৈতিক বক্তব্য সংবাদমাধ্যম ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ডিএমপি এই উদ্যোগ নিয়েছে।

ঢাকার লালবাগ বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ জসীম উদ্দিন সংবাদ মাধ্যমকে জানান, “ঘটনাটি আমরা অবগত। ওই ঘটনাটা পরশু বা তার আগের দিন ঘটেছে। কেন আমাদের একজন পুলিশ কর্মকর্তা এমন বক্তব্য দিয়েছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। সরকারি বিধিমালা অনুযায়ী তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।”

শাহ আলম বলেছেন, এতিমদের জন্য একটি অনুষ্ঠানে দাওয়াতের কথা বলার পর তিনি সেখানে গিয়েছিলেন। এরপর ‘সরল মনে’ সেখানে গিয়ে কিছু কথা বলেছেন। সেই বক্তব্য রাজনৈতিক হয়ে গেছে, এটাও স্বীকার করেছেন এই পুলিশ কর্মকর্তা। দেশের সার্বিক অবস্থা দেখে ‘আবেগের বশে’ বলে ফেলেছেন, বললেন তিনি।

যা বলেছিলেন শাহ আলম গত ৪ জুলাই রাজধানীর আজিমপুরের সলিমুল্লাহ মুসলিম এতিমখানায় জামায়াতের ঢাকা-৭ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এনায়েত উল্লাহর উদ্যোগে এক আলোচনা সভা ও খাবার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেদিন প্রধান অতিথি ছিলেন দলটির ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল।

ডিএমপির লালবাগ বিভাগের সহকারী কমিশনার (পেট্রোল) শাহ আলম পুলিশের পোশাকে সেখানে বক্তব্য দেন। তিনি বলেন, “আগের ফ্যাসিস্ট সরকার পুরো দেশ বিক্রি করে দিয়েছে—এটা আপনারা সবাই জানেন, পত্রিকাতেও পড়েছেন। এখন একটা সুযোগ এসেছে দেশের জন্য কাজ করার। আপনারা এলাকায় কাজ করবেন, কর্মীর সংখ্যা বাড়াবেন। আমরা পুলিশ, আমাদের জনগণের সঙ্গে সম্পৃক্ত হতে হবে। দেশপ্রেমিক জনগণের সঙ্গে আমরা কাজ করব। এখন আমাদের একটা সুযোগ আসছে ভোট বিপ্লবের।”