ঢাকা ২৩ বৈশাখ ১৪৩৩, বুধবার, ০৬ মে ২০২৬
ঢাকা ২৩ বৈশাখ ১৪৩৩, বুধবার, ০৬ মে ২০২৬
সর্বশেষ
যুক্তরাজ্যে ঈদের ছুটির দাবিতে হোয়াইটচ্যাপেলে দিনব্যাপী ক্যাম্পেইন, ১১ মে আলতাব আলী পার্কে সমাবেশ কলকাতায় মাংসের দোকানে বুলডোজার চালালো বিজেপি সমর্থকরা ১১ বছরের শিশু অন্তঃসত্ত্বা : নেত্রকোণার সেই মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার ইরানকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার’ হুমকি ট্রাম্পের মোদী সুনামিতে ভেঙে পড়ল মমতার শক্ত রাজনৈতিক দুর্গ, নেপথ্যে পাঁচ কারণ ঢাকা বার নির্বাচনে ২০ হাজারের মধ্যে পড়ল ৭ হাজার ভোট, জামায়াত-এনসিপি’র ভরাডুবি পশ্চিমবঙ্গে তৃণমূল হঠিয়ে আসছে বিজেপি? প্রাথমিক গণনায় এগিয়ে ঢাকা-সিলেট ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : জানালেন প্রধানমন্ত্রী লিমনের পর বৃষ্টির মরদেহ যেভাবে শনাক্ত করল ফ্লোরিডা পুলিশ ইরানের নতুন ১৪ দফা শান্তি প্রস্তাব, গ্রহণে ‘সন্দিহান’ ট্রাম্প ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ—জানালেন ট্রাম্প, ইরানের জন্য স্থলপথ খুলে দিল পাকিস্তান ইতালিতে ভাইয়ের হাতে ভাই খুন, পরিবারকে ভিডিও কলে দেখালেন মরদেহ হামে প্রতিদিন মরছে মানুষ : ইউনিসেফের সতর্কতা উপেক্ষা করে টিকা কেনার পদ্ধতি পাল্টায় ইউনূস সরকার: সায়েন্সের প্রতিবেদন সিলেটের বন্যা ও জলাবদ্ধতা নিরসনে ৭৫০০ কোটি টাকার মেগা প্রকল্প ,শনিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিএনপি সরকার কি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল করতে পারবে? নিউ ইয়র্কে মসজিদে মেয়ে শিশুকে নির্যাতনের অভিযোগে বাংলাদেশি ইমাম গ্রেপ্তার ইরানে আবার হামলা শুরু হতে পারে, ইতালি ও স্পেন থেকেও সেনা সরানোর আভাস ট্রাম্পের যুক্তরাজ্য বিএনপির ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন সংসদে জামায়াত-রাজাকার ইস্যুতে মুখ খুললেন বিএনপির মন্ত্রীরা ৭ মার্চের ভাষণ বাজানো ইমির জামিন, আইভীও জামিন পেলেন দুই হত্যা মামলায় ১১ টন ইউরেনিয়াম মজুত করল কীভাবে ইরান, কোথায় সেই মজুত? টাওয়ার হ্যামলেটসে লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির ইশতেহার ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয়-‘আমরা নারী’ সমঝোতা : শিক্ষা-গবেষণায় কাজ করবে কাঁদছেন কৃষকরা, ১৬০০ খরচ করে ৬০০ টাকায় ধান বিক্রি রোমানিয়ায় অনিয়মিত বাংলাদেশিদের সুখবর ইতালিতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বাংলাদেশি কর্মীর বিএনপি–জামায়াত পাল্টাপাল্টি বক্তব্য: কেবলই রাজনীতি? ফজলুরের বক্তব্যে সংসদ উত্তপ্ত: ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’ প্রবাসীদের দোরগোড়ায় সেবা, নাপোলিতে সফল কনসুলার ক্যাম্প নতুন মুসলিমদের পাশে ইস্ট লন্ডন মসজিদ, চালু হলো নিউ মুসলিম হাব

উপজেলা নির্বাচনঃ বিয়ানীবাজার

প্রকাশিত: ০৯ জানুয়ারি ২০১৯, ০৬:৪৮ পিএম

উপজেলা নির্বাচনঃ বিয়ানীবাজার
বিয়ানীবাজার উপজেলা (সিলেট জেলা)  আয়তন: ২৫৩.২২ বর্গ কিমি। অবস্থান: ২৪°৪৫´ থেকে ২৪°৫৭´ উত্তর অক্ষাংশ এবং ৯২°০৩´ থেকে ৯২°১৫´ পূর্ব দ্রাঘিমাংশ। সীমানা: উত্তরে কানাইঘাট এবং জকিগঞ্জ উপজেলা, দক্ষিণে বড়লেখা, পূর্বে জকিগঞ্জ উপজেলা ও ভারতের আসাম রাজ্য, পশ্চিমে গোলাপগঞ্জ উপজেলা। ভারতের সাথে ১২.০১ কিমি দীর্ঘ সীমান্ত রয়েছে। মোট বনাঞ্চল ১৫.৫৪ বর্গ কিমি। ছোট বড় টিলা ১৭০। জনসংখ্যা ২১০৬৭৩; পুরুষ ১০৪৫৫৬, মহিলা ১০৬১১৭। মুসলিম ২০২৮০০, হিন্দু ৭৭৭৬, বৌদ্ধ ৮, খ্রিস্টান ২১ এবং অন্যান্য ৬৮।ভোটার সংখ্যা :- পুরুষ: ৬৫,০৭৭ জন। মহিলা: ৭১,৪১১জন। মোট: ১,৩৬,৭৮৮ জন। ভোট কেন্দ্রঃ  ৭২ টি। বুথ সংখ্যা- ২৮৮ টি, (জাতীয় সংসদ নির্বাচনের জন্য)।  ৩৩৮ টি (উপজেলা পরিষদ নির্বাচনের জন্য)। প্রধান নদী: সুরমা, কুশিয়ারা, সোনাই। কালাউচি খাল ও সাদা খাল উল্লেখযোগ্য। প্রশাসনিক থানা গঠিত হয় ১৯৩৮ সালে এবং থানাকে উপজেলায় রূপান্তর করা হয় ১৯৮৩ সালে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভীষণ ২০২১ ও গ্ৰামকে নগরীতে পরিণত করার যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নের একটা অংশ হবে এবারের উপজেলা নির্বাচন। প্রশাসনিক বিকেন্দ্রীকরণের বা সরকারের বিভিন্ন কর্মসূচি গ্রামের মানুষের  কাছে পৌঁছে দিতেই এ নির্বাচন। একাদশ জাতীয় সংসদের পরপরই বিয়ানীবাজারে উপজেলা নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছেন সম্ভাব্য প্রার্থীরা। বাংলাদেশের সাবেক শিক্ষামন্ত্রী জননেতা নুরুল ইসলাম নাহিদ ফের বিপুল ভোটে জয়ী হয়ে এমপি নির্বাচিত হওয়ায় আওয়ামী লীগ প্রার্থীদের মধ্যে জয়ী হওয়ার উচ্ছ্বাস বেড়েছে। প্রবাসী নেতৃবৃন্দ যারা দেশে জননেতা নুরুল ইসলাম নাহিদ এমপি র পক্ষে কাজ করতে দেশে অবস্থান করছিলেন তাদের কেউ কেউ এখন নতুন উদ্যম নিয়ে মাঠে নেমেছেন।নির্বাচনে প্রদতদ্বন্ধিতা করার জন্য বিভিন্ন রাজনেতিক কৌশল কিংবা পথ খোঁজছেন । এবার দলীয় প্রতীকে নির্বাচন হবে। এজন্য বর্তমান ও নতুন মিলে হাফ ডজনের উপরে আ’লীগে প্রার্থী রয়েছেন। বিএনপি উপজেলা নির্বাচনে অংশ নিবে কি-না সন্দেহ রয়েছে। যদি নেয় তাহলে ইচ্ছুক প্রার্থীরা এখনো মুখ খুলেন নি। তবে উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক এবং এক ইউপি চেয়ারম্যানের নাম সম্ভাব্য প্রার্থী তালিকায় রয়েছে। জানা যায়, আগামী ফেব্রুয়ারি মাসে উপজেলা নির্বাচনের তফসীল ঘোষণা করবে ইসি। কমপক্ষে ছয়ধাপে এ নির্বাচন মার্চে শুরু হবে। বিয়ানীবাজারে এপ্রিলের যেকোন সময় নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। এ হিসেবে সম্ভাব্য প্রার্থীরা অনেক আগে থেকেই তাদের নির্বাচনি প্রচারণায় হোম ওয়ার্ক শুরু করলেও এখন অনেকটা প্রকাশ্যেই প্রাক-প্রস্তুতি নিতে যাচ্ছেন।নির্বাচনে প্রার্থী হওয়া থেকে শুরু করে জয়-পরাজয় নির্ধারণ পর্যন্ত প্রবাসীরা নিয়ামক শক্তি হিসেবে কাজ করেন। এজন্য প্রবাসী লবি নিজেদের অনুকূলে রাখতে কেউ প্রকাশ্যে আবার অনেকে টেকনিক্যালি কথাবার্তা ও সম্পর্ক স্থাপন করে যাচ্ছেন।বিগত নির্বাচনে একজন প্রবাসী স্বতন্ত্র প্রার্থী ছিলেন। তবে দলের ভেতরে এবারের প্রার্থী নির্বাচনটা আরও কঠিন। কারণ গত পৌরসভা নির্বাচনেও কিছু নেতা বিফল হয়েছেন।বিগত উপজেলা নির্বাচনেও দুএকজন প্রার্থী তাদের কাংখিত লক্ষ্যে পৌছাতে পারেন নি। সম্ভাব্য কয়েকজন প্রার্থীর সাথে আলাপ করে এমনই তথ্য পাওয়া গেছে। দলীয় প্রতীকে নির্বাচন হওয়াতে শেষ পর্যন্ত দল ঐক্যমতে পৌছাতে পারবে নি-না তা নিয়ে কেউ কেউ এখনই সন্দেহ প্রকাশ করছেন।আর সে হিসেবে দলের বাইরে গিয়ে বিদ্রোহী প্রার্থীর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনাও উড়িযে দেয়া যাবে না।তবে এখন পর্যন্ত দলের সকল সম্ভাব্য প্রার্থীরাই দলের শৃংখলা মেনেই বলছেন, তারা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করবেন না। বিগত উপজেলা পরিষদ নির্বাচন দলীয় প্রতীকে না হলেও প্রার্থী নির্ধারণ হয়েছে দলীয়ভাবে। আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে কয়েকজন আগ্রহী ছিলেন। আলোচনার মাধ্যমে দু’তিনজন নির্বাচন থেকে সরে দাঁড়ান। কিন্তু ঐক্যমত না হওয়ায় শেষ পর্যন্ত উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান খান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন, সদস্য শামীম আহমেদ ও জেলা যুবলীগের সহ সভাপতি মো. আব্দুল বারীর মধ্যে চূড়ান্ত প্রার্থী নির্ধারণে দলীয় ফোরামে ভোটাভুটি হয়।এতে আতাউর রহমান খান বেশি ভোট পেলে তাকে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা করেন দলীয় সভানেত্রী শেখ হাসিনা। এবার ভোটের সুযোগ নেই, তবে উপজেলা আ’লীগ বর্ধিত সভা আহ্বান করে আলোচনার মাধ্যমে কমপক্ষে তিনজনের নাম জেলায় প্রেরণ করবেন। পরবর্তীতে জেলা ও উপজেলা আ’লীগের দায়িত্বশীল নেতৃবৃন্দ বৈঠক করে সম্ভব হলে একজন নতুবা সবার নাম এবং প্রয়োজনে বিশেষ ব্যক্তির নামে সুপারিশ করে কেন্দ্রে প্রেরণ করবেন। বিয়ানীবাজার উপজেলায় অতি পরিচিত একটি শব্দ ‘খলিফা’ । এ নির্বাচনে হয়ত খলিফারা প্রভাব বিস্তার করতে সক্ষম হবে না।জাতীয় রাজনীতি এবং ক্ষমতার পালাবদলের হাওয়ায খলিফা ইজমের প্রভাব কিছুটা লোপ হতে পারে বলে কেউ কেউ মনে করছেন। আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীদের তালিকায় এবারে যাদের নাম উঠে আসছে, তাদের মাঝে আছেন বিগত নির্বাচনে পার্টির অভ্যন্তরে গনতান্ত্রিক প্রক্রিয়ায় অর্থা্ৎ ভোটাভোটিতে অংশ নেয়া উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান আতাউর রহমান খান, বিয়ানীবাজার কলেজের সাবেক ভিপি এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন, বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগের সদস্য শামীম আহমেদ, জেলা যুবলীগের সহ সভাপতি মো. আব্দুল বারী,উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজি আব্দুল হাছিব মনিয়া, লাউতা ইউনিয়ন পরিষদের চারবারের নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ জলিল, উপজেলা আ’লীগের সদস্য ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সহযোগী অধ্যাপক আব্দুল খালিক। শোনা যাচ্ছে, বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক, বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সভাপতি,লন্ডনের বাংলাদেশ সেন্টারের সাধারণ সম্পাদক, জালালাবাদ এসোসিয়েশন ইউকের উপদেষ্টা, মো. দেলওয়ার হোসেন প্রার্থী হবেন। তবে  তার সাথে আলাপকালে তিনি বলেছেন, ‘এটা সময়ের প্রেক্ষাপটে বলা যাবে, বিভিন্ন ভাবে কমিউনিটির অনেকই প্রবাসীদের পক্ষে কাজ করতে অনুরোধ ও করছেন’ বলে জানান এই প্রবাসী নেতা। বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগের প্রবীন নেতা  মো. আব্দুল রাজ্জাকের এর ভাতিজা পৌর আ’লীগের সহ সভাপতি যুক্তরাস্ট্র প্রবাসী খছরুল হক খছরু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল কাশেম পল্লব এবারের নির্বাচনেও প্রার্থী হবেন বলে জানা গেছে। তাঁরা দুজনই গত উপজেলা নির্বাচনে স্বতন্ত্র হিসেবে নির্বাচনে প্রার্থী ছিলেন। এদিকে বিএনপি নির্বাচনে অংশ নিলে প্রার্থী হতে পারেন উপজেলা বিএনপির সভাপতি নাজমুল হোসেন পুতুল, সাধারণ সম্পাদক ছিদ্দিক আহমদ, আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন, জেলা বিএনপি নেতা এডভোকেট রেজা আহমদ। অপরদিকে দলীয় প্রার্থী হিসেবে বিয়ানীবাজার উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফয়জুল ইসলাম ও উপজেলা জাসদের সভাপতি মজির উদ্দিন আনসারের নামও উঠে এসেছে ইতিমধ্যে ।