সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ওয়াহিদুর রহমান ওয়াহিদ সিলেটের সর্বাধিক প্রচারিত দৈনিক সিলেটের ডাক এর ব্যবস্থাপনা সম্পাদক হিসাবে যোগদান করেছেন। গত রোববার তিনি কর্মস্থলে যোগদান করেন।
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার চান্দগ্রামের বাসিন্দা ওয়াহিদুর রহমান ওয়াহিদ বর্তমানে সিলেটের মেজরটিলায় স্থায়ীভাবে বসবাস করছেন। তার পিতার নাম হাফিজ আমির উদ্দিন।
তিনি ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ এমসি কলেজ থেকে ১৯৯৪ সালে বিএ পাস করেন। একজন সফল ব্যবসায়ী ওয়াহিদুর রহমান ওয়াহিদ সাউদিয়া গ্রুপের চেয়ারম্যান। তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন সংগঠনের সাথে জড়িত রয়েছেন।
এদিকে, কর্মস্থলে যোগদানকালে রাগীব-রাবেয়া ফাউন্ডেশন ও দৈনিক সিলেটের ডাক এর সকল বিভাগের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। দায়িত্ব পালনে তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
– বিজ্ঞপ্তি
-
একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা
-
ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর
-
আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা
-
সিলেটে পাঁচ দিনে ১১ লাশ, নেপথ্যে কী কারণ?
-
মেয়ের বিয়ের টাকা নিয়ে বাড়ি ফেরা হলো না ইসমাইলের, বনানীতে মিলল মরদেহ