ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
শিশুদের ফোনে অশ্লীল ছবি ঠেকাতে অ্যাপল-গুগলকে আইনে বাধ্য করছে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রে স্টেট রিপ্রেজেন্টেটিভ: ফের দলীয় মনোনয়ন পেলেন আবুল খান লন্ডনে বিবিসিসিআই’র ‘ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার’ প্রতিষ্ঠার ঘোষণা ৩,২০০ ডলারের আইফোন ‘ডুয়ো’ কিনতে কোন দেশের মানুষের কত মাসের আয় প্রয়োজন? আইপ্যাডের মতো খোলে, আইফোনের মতো ভাঁজ হয়-অ্যাপলের নতুন চমক 'ডুয়ো' বিরল ক্যানসারে আক্রান্ত বিবিসির পরিচিত মুখ মরিয়ম মোশিরি যুক্তরাজ্যে স্থায়ী চাকরিতে নিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয়

বড়লেখায় সন্ত্রাসী হামলায় আহত ৫, যুবলীগ সভাপতিসহ গ্রেপ্তার ২

প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৩, ১২:২৪ এএম

বড়লেখায় সন্ত্রাসী হামলায় আহত ৫, যুবলীগ সভাপতিসহ গ্রেপ্তার ২
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় বসতঘরের টিনের চালে পটকা ছুড়ার ঘটনায় বিচারপ্রার্থী হওয়ার জেরে সন্ত্রাসী কায়দায় বাড়ি-ঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসময় প্রতিপক্ষের লোকজনের হামলায় আগর-আতর ব্যবসায়ী নজমুল ইসলাম, কয়েছ আহমদ, তফজ্জুল হোসেনসহ ৫ জন আহত হয়েছেন। এরমধ্যে ব্যবসায়ী নজমুল ইসলামের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে গত বুধবার (১২ এপ্রিল) বিকেলে পৌরসভার গাজিটেকা হেকিম বাড়িতে। এঘটনায় গুরুতর আহত ব্যবসায়ী নজমুল ইসলামের বাবা নুরুল ইসলাম বাদী হয়ে বুধবার রাতে বড়লেখা থানায় একটি মামলা করেছেন। মামলায় গাজিটেকা গ্রামের বাসিন্দা বড়লেখা পৌর যুবলীগের সভাপতি জসিম উদ্দিন, একই গ্রামের কামরুল ইসলাম, বুরহান উদ্দিন, আক্তার হোসেনসহ প্রতিপক্ষের ১৫ জনের নাম উল্লেখ এবং ৭-৮ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এদিকে হামলায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ঘটনার পরপরই অভিযান চালিয়ে বড়লেখা পৌর যুবলীগের সভাপতি জসিম উদ্দিন ও কামরুল ইসলামকে গ্রেপ্তার করে। তাদের বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। মামলা সূত্রে জানা গেছে, গত ১০ এপ্রিল রাতে আসামি সাইদ আহমদ ও সুহাগ আহমদ আহত কয়েছ আহমদ ও তফজ্জুল হোসেনের বসতঘরের টিনের চালে পটকা ফোটায়। এতে ঘরে থাকা ছোট্ট বাচ্চারা ভয়ে-আতংকে কান্নাকাটি করে। এ ঘটনার বিচারপ্রার্থী হওয়ায় পরদিন দুপুরে ও রাতে আসামিরা আহতদের ঘরের চালে ইট, পাথর দিয়ে ঢিল ছুড়ে। পরে পঞ্চায়েতের নিকট বিচার দিলে মুরব্বিরা বুধবার রাতে তারাবির নামাজের পর সালিশ বৈঠকে বিরোধীয় বিষয়টি সমাধান করে দেওয়ার আশ্বাস দেন। কিন্তু এর আগেই ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা সঙ্গবদ্ধভাবে দা, ছুরি, রডসহ লাঠিসোটা নিয়ে বিচারপ্রার্থীদের বাড়িতে ঢুকে হামলা ও ভাংচুর চালায়। বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়ারদৌস হাসান বলেন, ‘পুলিশ হামলা-ভাংচুরের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে জসিম উদ্দিন ও কামরুল ইসলাম নামে দুই আসামিকে গ্রেপ্তার করেছে। বৃহম্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।’