ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
শিশুদের ফোনে অশ্লীল ছবি ঠেকাতে অ্যাপল-গুগলকে আইনে বাধ্য করছে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রে স্টেট রিপ্রেজেন্টেটিভ: ফের দলীয় মনোনয়ন পেলেন আবুল খান লন্ডনে বিবিসিসিআই’র ‘ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার’ প্রতিষ্ঠার ঘোষণা ৩,২০০ ডলারের আইফোন ‘ডুয়ো’ কিনতে কোন দেশের মানুষের কত মাসের আয় প্রয়োজন? আইপ্যাডের মতো খোলে, আইফোনের মতো ভাঁজ হয়-অ্যাপলের নতুন চমক 'ডুয়ো' বিরল ক্যানসারে আক্রান্ত বিবিসির পরিচিত মুখ মরিয়ম মোশিরি যুক্তরাজ্যে স্থায়ী চাকরিতে নিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয়

বালাগঞ্জে বোরো ফসল উৎপাদন রক্ষায় খাল, রাস্তা গো-চরণ ভূমি বন্দোবস্তো বাতিলের দাবিতে স্মারক লিপি

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:০২ পিএম

বালাগঞ্জে বোরো ফসল উৎপাদন রক্ষায় খাল, রাস্তা গো-চরণ ভূমি বন্দোবস্তো বাতিলের দাবিতে স্মারক লিপি
বালাগঞ্জ উপজেলার পুরো চাতল ও বেরাঘাঘটিয়া হাওরে বোরো ফসল উৎপাদন রক্ষায় কৃষি জমিতে সেচ সুবিধা,পানি নিস্কাশনের দুটি খাল ও হাওরে যাতায়াতের রাস্তা, আশপাশের গো চরণ ভূমি। কতিপয় ভূমিহীন যাদের বাড়ি পাকা ঘর কৃষি জমি রয়েছে তাদের নামে বন্দোবস্ত বাতিল করার দাবী জানিয়ে সিলেট জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি প্রদান করা হয়েছে। রবিবার (২৬ শে ফেব্রুয়ারী) দুপুরে বালাগঞ্জের দেওয়ান বাজার ইউনিয়নের প্রায় দুই শতাধিক কৃষক ও বিভিন্ন পেশাজীবী ব্যাক্তিদের স্বাক্ষরিত স্মারক লিপি জেলা প্রশাসকের কাছে প্রদান করা হয়। স্মারক লিপিতে উল্লেখ করা হয় সিলেটের ​ বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের চাম্পারকান্দি,নিজগহরপুর,আহমদপুর,খাঁপুর,সুলতানপুর,আনোয়ার পুর,হায়দরপুর,পশ্চিম হায়দরপুর,নশিওরপুর,সিরাজপুর গ্রামের কৃষকেরা স্থানীয় পুরো চাতল ও বেরাঘাঘটিয়া হাওরে কৃষি জমিতে আবাদ করে বোরো ধান উৎপাদন করে জিবন জীবিকা রক্ষা করছেন। সম্প্রতি চাম্পারকান্দি মৌজার অন্তর্ভুক্ত -২০১১ নং জেএলের-০১,নং খতিয়ানের ৭২৫ নং দাগ সহঅন্যান্য দাগে এবং সুলতান পুর চক মৌজার অন্তর্ভুক্ত ২০৯ নং জেএলের ১ নং খতিয়ানের ৪১৫ নং দাগ সহ অন্যান্য দাগে পুরো চাতল ও বেরাঘাঘটিয়া হাওরে যাতায়াতের একমাত্র রাস্তা ও চাম্পার কান্দি হতে পুরো চাতল হাওর পর্যন্ত কৃষি জমিতে সেচ সুবিধা,পানি নিস্কাশনেরন দিঘির খাল এবং আশপাশের গো চরণ ভূমি ও হায়দরপুর হইতে চাম্পাকান্দি দিঘির খাড়ার খাল পর্যন্ত চান্দাই খাল ও খালের পাড়ের রাস্তা আশপাশের গো চরণ ভূমি কতিপয় ভূমিহীন নামধারী যাদের বাড়ি,পাকাঘর ও কৃষিজমি রয়েছে তারা তৎকালিন ইউনিয়ন ভূমি অফিসারের সাথে যোগসাজশে জনস্বার্থের বিঘ্ন করে বন্দোবস্ত গ্রহন করে বসতী স্থাপণ প্রক্রিয়া চালাচ্ছে এতে পুরো চাতল ও বেরাঘাঘটিয়া হাওরে বীজ,চারা কৃষি উপকরণ ও বোরোধান নিয়ে যাতাযাতের একমাত্র রাস্তাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। চাম্পার কান্দি হতে পুরো চাতল হাওর পর্যন্ত কৃষি জমিতে সেচ সুবিধা,পানি নিস্কাশনের ​ দিঘির খাল ও চান্দাইর খাল ভরাট করা হচ্ছে। রাস্তার পাশে গরু ছাগল ছড়ানোর কান্দিতে বসতি নির্মাণ হচ্ছে। উক্ত পুরো চাতল ও বেরাঘাঘটিয়া হাওরে যাতায়াত সুবিধা বৃদ্ধি ও বোরো জমি আবাদ ফসল উৎপাদন সহজতর করার লক্ষ্যে সরকারি অর্থায়নে বিভিন্ন সময়ে রাস্তায় মাটি ভরাট করা হয়েছে। তিনটি কালভার্ট ও একটি ব্রিজ নির্মাণ করা হয়েছে এবং পানি নিস্কাশন সেচ সুবিধা বৃদ্ধির লক্ষ্যে চাম্পার কান্দি হতে পুরো চাতল হাওর পর্যন্ত দিঘির খাল ও চান্দাইর খাড়ার খাল খনন করা হয়েছে। এলাকাবাসীর পক্ষ থেকে সার্বিক দিক বিবেচনা ও ​ সরেজমিনে পরিদর্শন ও তদন্ত পূর্বক হাওরগুলোতে হাজার হাজার হেক্টর জমির বোরোধান উৎপাদন অব্যাহত রাখতে। হাওরে যাতায়াতের রাস্তা,গো-চরণ ভূমি ও কৃষি জমিতে সেচ সুবিধা,পানি নিস্কাশনের দুটি খাল কতিপয় নামধারী ভূমিহীনদের মধ্যে বরাদ্দ বাতিল কররার দাবী জানানো হয়। স্মারক লিপি প্রদান কালে এলাকাবাসীর পক্ষে উপস্থিত ছিলেন বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা আইনজীবী পরিষদের যুগ্ম সম্পাদক এডভোকেট মোহাম্মদ জুয়েল,সদস্য এডভোকেট ইকবাল আহমদ,দেওয়ান আব্দুর রহিম হাই স্কুল এন্ড কলেজ গভর্ণিং বডির সদস্য শিরমান উদ্দিন, সাবেক ইউপি সদস্য সুরুজ আলী,বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক এম এ কাদির,কৃষক ও সমাজকর্মী মোঃ ছোরাব আলী, মোঃ ইছরাক আলী,প্রমুখ।