ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
শিশুদের ফোনে অশ্লীল ছবি ঠেকাতে অ্যাপল-গুগলকে আইনে বাধ্য করছে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রে স্টেট রিপ্রেজেন্টেটিভ: ফের দলীয় মনোনয়ন পেলেন আবুল খান লন্ডনে বিবিসিসিআই’র ‘ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার’ প্রতিষ্ঠার ঘোষণা ৩,২০০ ডলারের আইফোন ‘ডুয়ো’ কিনতে কোন দেশের মানুষের কত মাসের আয় প্রয়োজন? আইপ্যাডের মতো খোলে, আইফোনের মতো ভাঁজ হয়-অ্যাপলের নতুন চমক 'ডুয়ো' বিরল ক্যানসারে আক্রান্ত বিবিসির পরিচিত মুখ মরিয়ম মোশিরি যুক্তরাজ্যে স্থায়ী চাকরিতে নিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয়

একুশ আমার চেতনা- স্লোগানে অঙ্কুর প্রতিযোগিতা সম্পন্ন

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৩১ এএম

একুশ আমার চেতনা- স্লোগানে  অঙ্কুর প্রতিযোগিতা সম্পন্ন
ইতালি প্রবাসী শিশুদের বাংলার গৌরবোজ্জ্বল ইতিহাস তথা কৃষ্টি সংস্কৃতি জানাতে অঙ্কুর পরিবার দীর্ঘ ১৩ বছর ধরে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এবার তারই ধারাবাহিকতায় একুশ আমার চেতনা স্লোগানে অঙ্কুরের দশম প্রয়াস অঙ্কুর প্রতিযোগিতা ২০২৩ সম্পন্ন হয়েছে। ইতালির রাজধানীর রোমে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় প্রায় অর্ধশতাধিক প্রবাসী শিশুরা অংশগ্রহণ করে। বর্ণমালা, আবৃত্তি, চিত্রাংকন ও সংগীত প্রতিযোগিতায় প্রবাসী শিশুরা নিজেদের মতো করে ভাষা আন্দোলন এবং বাংলাদেশকে উপস্থাপন করে। আয়োজনে প্রধান অতিথি ছিলেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ শামীম আহসান এবং বিশেষ অতিথি ছিলেন দূতাবাসের প্রথম সচিব সাইফুল ইসলাম, সিসিএল'র চেয়ারম্যান ড: মুক্তার হোসেন সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ। এ সময় রাষ্ট্রদূত মোঃ শামীম আহসান আয়োজনের ভূয়সি প্রশংসা এবং সকল শিশুদের মাঝে বাংলা বই বিতরণ করেন। রাষ্ট্রদূত নিজেই প্রবাসী শিশুদের বর্ণমালা শেখান। পাশাপাশি বাংলা এবং বাংলাদেশের প্রতি শিশুদের আগ্রহী করে তুলতে অভিভাবকদের প্রতি অনুরোধ জানান। অঙ্কুর প্রধান ও সাংবাদিক মনিরুজ্জামান মনির বলেন, বাংলার সঠিক ইতিহাস জানানো আমাদের দায়িত্ব আর শিশুদের অধিকার। আর এই আয়োজন, প্রবাসী বেড়ে ওঠা প্রজন্মের মাঝে বাংলাদেশ নামের বীজ বপন করে দিচ্ছে। শেষে বিজয়ী সহ সকল শিশুদের পুরস্কার প্রদান করেন রাষ্ট্রদূত এবং অন্যান্য অতিথিবৃন্দ। অঙ্কুর প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে এবং পুরস্কার পেয়ে শিশুরা অনেক খুশি। এদিকে প্রতিবছর শিশুদের নিয়ে সফল ও সার্থক অনুষ্ঠান উপহার দেয়ার জন্য অভিভাবকরাও আনন্দিত। তারা মনে করেন, অঙ্কুর শুধুমাত্র একটি প্রতিযোগিতাই নয়, প্রবাসী শিশু ও বাংলাদেশের মধ্যে একটি শক্ত বন্ধন তৈরি করে দিচ্ছে।