ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
শিশুদের ফোনে অশ্লীল ছবি ঠেকাতে অ্যাপল-গুগলকে আইনে বাধ্য করছে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রে স্টেট রিপ্রেজেন্টেটিভ: ফের দলীয় মনোনয়ন পেলেন আবুল খান লন্ডনে বিবিসিসিআই’র ‘ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার’ প্রতিষ্ঠার ঘোষণা ৩,২০০ ডলারের আইফোন ‘ডুয়ো’ কিনতে কোন দেশের মানুষের কত মাসের আয় প্রয়োজন? আইপ্যাডের মতো খোলে, আইফোনের মতো ভাঁজ হয়-অ্যাপলের নতুন চমক 'ডুয়ো' বিরল ক্যানসারে আক্রান্ত বিবিসির পরিচিত মুখ মরিয়ম মোশিরি যুক্তরাজ্যে স্থায়ী চাকরিতে নিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয়

বিবিসিজিএইচ এর বিয়ানীবাজারের মোল্লাপুর-এ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৩, ১২:০০ এএম

বিবিসিজিএইচ এর বিয়ানীবাজারের মোল্লাপুর-এ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটি ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে-এর উদ্যোগে বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল কর্তৃক বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর ইউনিয়নের মোল্লাপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ এবং বিনামূল্যে জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রীনিং সেবা ক্যাম্পের আয়োজন করা হয়।  মানবিক সেবামূলক এই উদ্যোগের সার্বিক আয়োজন করে যুক্তরাজ্য প্রবাসীদের সংগঠন  মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটি ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে। ৩০শে জানুয়ারি সোমবার ,দিনব্যাপী পরিচালিত উক্ত চিকিৎসা সেবা ক্যাম্পে বিশেষজ্ঞ ও অভিজ্ঞ চিকিৎসক কর্তৃক প্রায় ছয় শতাধিক রোগীগণকে বিনামূল্যে সাধারণ চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয় । এছাড়াও উক্ত ক্যাম্পে বিবাহিতা ৩০-৬০ বছর বয়সী প্রায় শতাধিক মহিলাগণকে বিনামূল্যে জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রীনিং সেবা প্রদান করা হয় এবং প্রায় ৩ শতাধিক রোগীর ডায়াবেটিস পরীক্ষা করা হয়। এই সময় যুক্তরাজ্যের খ্যাতিমান চিকিৎসক বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের অন্যতম ট্রাস্টি  ডা: আলা উদ্দিন উক্ত চিকিৎসা সেবা ক্যাম্প পরিদর্শন করেন। তিনি বলেন, আমি এই প্রতিষ্ঠানের একজন ট্রাস্টি এবং আমার স্ত্রী ও সন্তানরাও লাইফ মেম্বার। যুক্তরাজ্যস্থ যে সংগঠন আজকের এই মহতি কাজের উদ্যোগ নিয়েছে সে সংগঠনের সাথেও আমি জড়িত। সর্বপরি আমার গ্রাম মোল্লাপুরের মানুষের কল্যাণে এই চিকিৎসা ক্যাম্প পরিচালিত হচ্ছে। এই সুখানুভূতি পরম পাওয়া। তিনি আয়োজকদের  প্রতি  ধন্যবাদ জানিয়ে বলেন, সমাজে মানবিক কাজে মানুষের  যত বেশী অংশগ্রহন বাড়বে  সমাজ  ততো বেশী আলোকিত হবে। ডা: আলা উদ্দিন বলেন, বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল  শুধু  বিয়ানীবাজার নয়,  ইতিমধ্যে সিলেট জেলার  কয়েকটি উপজেলায় এই রকম ক্যাম্পেইন পরিচালনা করেছে। তিনি হাসপাতাল প্রতিষ্ঠায় যারা জড়িত  এবং অব্যাহতভাবে অর্থ, শ্রম ও মেধা দিয়ে সহযোগিতা করে যাচ্ছেন তাদের  প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে বলেন, একটি  সমাজ বা প্রতিষ্ঠান তখনই সুন্দর হয় যখন ভালো কাজে মানুষের সমন্বিত উদ্যোগ নেয়া হয়।  বিয়ানীবাজার ক্যান্সারে এন্ড জেনারেল হাসপাতাল যুক্তরাজ্য প্রবাসীদের  অর্থায়নে প্রতিষ্ঠিত এই রকম একটি অনুকরণীয় উদ্যোগ। যুক্তরাজ্য প্রবাসী মুল্লাপুর গ্রামের সন্তান আসাব উদ্দিন আহমদ, মোহাম্মদ নজরুল হক, আব্দুল মুকিত বাবুল, আসলাম উদ্দিন আহমদ, ফজির উদ্দিন তাফাদার, সরওয়ার আহমদ, উজ্জ্বল চৌধুরী’র অর্থায়নে এবং মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটির   স্বেচ্ছাসেবকদের  আন্তরিক সহযোগিতায়  এই ক্যাম্প  পরিচালনা করা হয়। বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্পে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রহমান আফজল, মোল্লাপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মাহতাবুর রহমান ও সাবেক সভাপতি হাজি নজমুল হক, সমাজকর্মী সয়দুল হোসেন, ইকবাল হোসেন রুহেল, মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটি’র সাবেক সভাপতি শামীম আহমদ ও আশরাফুল আলম এবং মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটি’র সাধারণ  সম্পাদক ইমরান হোসেন প্রমুখ। সেবাপ্রাপ্ত ও স্বেচ্ছাসেবীরা গ্রাম পর্যায়ে এসে   বিনামূল্যে এই ধরণের  চিকিৎসা দানের জন্য  আয়োজক ও উদ্যোক্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।  বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের এই ধরনের চিকিৎসা সেবা ক্যাম্প চলমান রাখার দাবি জানান।